শুক্রবার ২৬ জুন ২০২৬, আষাঢ় ১২ ১৪৩৩

ব্রেকিং

বাংলাদেশ ও চীনের ১৩ সমঝোতা বাজেটের ‘ফরম্যাট’ পরিবর্তনের চেষ্টা চলছে: অর্থমন্ত্রী এক টাকা দুর্নীতির প্রমাণ মিললে সংসদ ছাড়ব: হাসনাত হামের উপসর্গ নিয়ে আরো ৯ জনের মৃত্যু দিনাজপুরে নদীতে গোসলে নেমে পানিতে ডুবে ৩ নারীর মৃত্যু সীমান্তের সমস্যা ‘দ্রুত’ ঠিক হয়ে যাবে, ‘আশা’ দীনেশ ত্রিবেদীর ফের চালু হচ্ছে ভারতের ট্যুরিস্ট ভিসা, আবেদন নেওয়া হবে ২৮ জুন থেকে তারেক রহমান ও লি ছিয়াংয়ের দ্বিপক্ষীয় বৈঠক বাসসের সাবেক এমডি মাহবুব মোর্শেদকে দুদকে তলব ডেঙ্গুতে আরো একজনের মৃত্যু ভেনেজুয়েলায় ভূমিকম্পে নিহত বেড়ে ১৬৪, আহত ৯৭১ তিস্তা প্রকল্পে সহযোগিতার আশ্বাস চীনের চীনে বাংলাদেশের প্রথম বিনিয়োগ কার্যালয় খোলার ঘোষণা প্রধানমন্ত্রীর দেশে ৮২ লাখ মানুষ মাদকাসক্ত: স্বরাষ্ট্রমন্ত্রী লক্ষ্মীপুরে একই পরিবারের ৩ জনকে গলাকেটে হত্যা ভারতের হাই কমিশনার দীনেশ ত্রিবেদীকে মন্ত্রীর মর্যাদা ভিনিসিউসের জোড়া গোলে গ্রুপ সেরা ব্রাজিল

অর্থনীতি

করোনা মহামারির মধ্যেও রিজার্ভের রেকর্ড

 প্রকাশিত: ১১:১৬, ৪ মে ২০২১

করোনা মহামারির মধ্যেও রিজার্ভের রেকর্ড

বিশ্বজুড়ে মহামারি করোনাভাইরাসের (কোভিড-১৯) মধ্যেই পরিবার-পরিজনের কাছে বেশি অর্থ পাঠাচ্ছেন প্রবাসীরা। এর ফলে এপ্রিল মাসেও দেশে রেকর্ড পরিমাণ প্রবাসী আয় এসেছে।

রেমিট্যান্সের এ ঊর্ধ্বগতির ফলে করোনার মধ্যেও বাংলাদেশের বিদেশি মুদ্রার সঞ্চয়ন ৪৫ বিলিয়ন ডলার (৪ হাজার ৫০০ কোটি) ডলারের মাইলফলক অতিক্রম করেছে।

সোমবার দিন শেষে বাংলাদেশ ব্যাংকের রিজার্ভের পরিমাণ দাঁড়িয়েছে ৪৫ দশমিক ১০ বিলিয়ন ডলার, যা অতীতের যেকোনো সময়ের চেয়ে বেশি।

এ রিজার্ভ দিয়ে প্রতি মাসে চার বিলিয়ন ডলার হিসেবে ১১ মাসের বেশি সময়ের আমদানি ব্যয় মেটানো সম্ভব।  আর মে মাসের ১ ও ২ তারিখে ১৫ কোটি ৪০ লাখ ডলার দেশে পাঠিয়েছেন প্রবাসীরা।

বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র মো. সিরাজুল ইসলাম বলেন, দীর্ঘদিন ধরেই প্রবাসী আয়ের ঊর্ধ্বগতি ধারা বজায় রয়েছে। এর অন্যতম কারণ সরকারের ২ শতাংশ নগদ প্রণোদনা। এছাড়া প্রতিবছর রোজা ও ঈদ উপলক্ষে প্রবাসীরা পরিবার-পরিজনের কাছে একটু বেশি অর্থ পাঠান। করোনা সংক্রমণ বাড়লেও এবারও তার ব্যতিক্রম হয়নি।

এদিকে আগামী ২০২১-২২ অর্থবছরের মাঝামাঝি সময়ের মধ্যেই রিজার্ভ ৫০ বিলিয়ন ডলারের মাইলফলক অতিক্রম করবে বলে আশা প্রকাশ করেছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল।

২০১৯ সালের ১ জুলাই থেকে ব্যাংকিং চ্যানেলে রেমিট্যান্স পাঠালে ২ শতাংশ প্রণোদনা দেয়া হচ্ছে।  চলতি অর্থবছরেও এ সুবিধা বহাল রাখা হয়েছে।

অনলাইন নিউজ পোর্টাল