রোববার ২২ মার্চ ২০২৬, চৈত্র ৮ ১৪৩২, ০৩ শাওয়াল ১৪৪৭

ব্রেকিং

হাদি হত্যা: রিমান্ড শেষে কলকাতার আদালতে ফয়সাল ও আলমগীর যুদ্ধের কারণে দেশের অর্থনীতিতে ‘চাপ বাড়ছে’: মন্ত্রী আমির খসরু সবার প্রাণ খুলে কথা বলার অধিকার থাকবে: রিজভী কাতারে সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে নিহত ৬ কুমিল্লায় ট্রেন-বাস সংঘর্ষে নিহত ১২: দুই গেটম্যান বরখাস্ত, তদন্তে তিন কমিটি ফেনীতে বাস-অ্যাম্বুলেন্স-মোটরসাইকেল সংঘর্ষে নিহত ৩ একাত্তরের হত্যাযজ্ঞকে গণহত্যা বলা হোক, প্রস্তাব মার্কিন কংগ্রেসে হরমুজ অবরোধ খুলতে ইরানের বিদ্যুৎ কেন্দ্র ‘নিশ্চিহ্ন করার’ হুমকি ট্রাম্পের সুদানের হাসপাতালে হামলায় ১৩ শিশুসহ নিহত ৬৪ ইসরাইলে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা, আহত শতাধিক

এডিটর`স চয়েস

এবছর আরাফাত ময়দানে খুতবা পড়বেন শায়েখ ড. বান্দার বালিলা

 প্রকাশিত: ১০:১৩, ১৭ জুলাই ২০২১

এবছর আরাফাত ময়দানে খুতবা পড়বেন শায়েখ ড. বান্দার বালিলা

এবারের পবিত্র হজে আরাফার ময়দানে খুতবা পড়ার জন্য নিযুক্ত করা হয়েছে শায়েখ ড. বান্দার বালিলাকে। সৌদি আরবের বাদশাহ সালমান বিন আব্দুল আজিজ আল সউদ রাজকীয় এক ফরমানে শায়েখ ড. বান্দার বালিলাকে খুতবার জন্য নিযুক্ত করেন।

মক্কার বিশ্ববিখ্যাত ইউনিভার্সিটি উম্মুল কুরা থেকে গ্রাজুয়েশন সম্পন্ন করেন বান্দার বালিলা। এরপর একই ইউনিভার্সিটি থেকে ইসলামি আইন নিয়ে মাস্টার ডিগ্রি সম্পন্ন করেন। এরপর বিশ্ববিখ্যাত মদিনা ইসলামি ইউনিভার্সিটির শরীয়া অনুষদ থেকে ইসলামিক আইন নিয়ে ডক্টরেট করেন।

এদিকে ,২০১৩ সাল থেকে তিনি মসজিদ আল-হারামে ইমামতির দায়িত্ব পালন করে আসছেন। তিনি তায়েফ ইউনিভার্সিটিতে সহকারী অধ্যাপক হিসেবেও দায়িত্ব পালন করছেন।
২০১৯ সাল থেকে মসজিদ আল-হারামে খতিব হিসেবে দায়ীত্ব পান বান্দার বালিলা। ২০২০ সালের রবিউল আউয়াল মাসে সৌদী আরবের সিনিয়র স্কলার কাউন্সিলের সদস্য হিসেবে মনোনিত হন তিনি।

 

অনলাইন নিউজ পোর্টাল