শুক্রবার ১৩ মার্চ ২০২৬, ফাল্গুন ২৯ ১৪৩২, ২৪ রমজান ১৪৪৭

ব্রেকিং

হরমুজ প্রণালি বন্ধ রাখার নির্দেশ মোজতবা খামেনির উত্তর কোরিয়া ও চীনের মধ্যে ৬ বছর পর আবার ট্রেন চালু ইসরাইলে ব্যাপক ক্ষেপণাস্ত্র হামলা ইরানের, আহত ২ দুবাইয়ের কেন্দ্রে বিস্ফোরণ, আকাশে ধোঁয়ার কুণ্ডলী বাগেরহাটের রামপালে বাস ও মাইক্রোবাসের সংঘর্ষে নিহত অন্তত ১২ ইরান যুদ্ধের প্রথম ৬ দিনেই খরচ ১১.৩ বিলিয়ন ডলার ইরানের ভেতরে বাস্তুচ্যুত ৩২ লাখ মানুষ: জাতিসংঘ ‘জিয়া স্বাধীনতার ঘোষক’, ‘বাংলাদেশ জিন্দাবাদ’: সংসদের ভাষণে আর যা যা বললেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন আওয়ামী লীগ দেশকে দুর্নীতিতে চ্যাম্পিয়ন বানিয়েছিল: রাষ্ট্রপতি এই সংসদ বাংলাদেশের জনগণের: প্রধানমন্ত্রী খালেদা জিয়া সংসদে থাকলে সবচেয়ে বেশি খুশি হতেন: স্বরাষ্ট্রমন্ত্রী রাষ্ট্রপতির ভাষণ ঘিরে সংসদে বিরোধীদের ওয়াকআউট আশা করি সরকারি ও বিরোধী দল আলাদা হবে না: স্পিকারকে শফিকুর ছাত্র-জনতাকে সঙ্গে নিয়ে এই সংসদকে মুক্ত করেছিলাম: নাহিদ যুদ্ধাপরাধে দণ্ডিত সাতজনের জন্যও শোক জানাল ত্রয়োদশ সংসদ বাহরাইনের জ্বালানি ট্যাংকে হামলা, বাসিন্দাদের ঘরে থাকার আহ্বান যাত্রা করল ত্রয়োদশ সংসদ কয়েক হাত দূর থেকে গুলি, প্রাণে বেঁচে গেলেন জম্মু-কাশ্মীরের ফারুক আব্দুল্লাহ তেল-গ্যাস নয়, মধ্যপ্রাচ্যে বড় ভয় খাবার পানি বিশ্বকাপে অংশগ্রহণের কোনো সম্ভাবনা নেই ইরানের : ক্রীড়ামন্ত্রী

জাতীয়

আমাদের অভাব শুধু ঈমানের: পরিকল্পনামন্ত্রী

 প্রকাশিত: ২০:৫২, ২০ ফেব্রুয়ারি ২০২১

আমাদের অভাব শুধু ঈমানের: পরিকল্পনামন্ত্রী

পরিকল্পনামন্ত্রী এমএ মান্নান বলেছেন, ‘আমাদের টাকার কোনো অভাব নেই; অভাব শুধু আমাদের ঈমানের। লোভ আর চুরি স্বভাব আমাদের উন্নয়নের সময় নষ্ট করছে।’

তিনি বলেন, আমরা দেশে পদ্মা সেতু করেছি। সিলেট-ঢাকা সড়ক করবো দুই হাজার কোটি টাকা দিয়ে। সুনামগঞ্জ-মোহনগঞ্জ রেললাইন হবে চার হাজার কোটি টাকা দিয়ে।

 

এমএ মান্নান বলেন, ‘জনগণের ভোটে আমরা ক্ষমতায় এসেছি। যতদিন জনগণ চাইবে ততদিন আমরা মানুষের কাজ করবো।’

তিনি বলেন, ‘বিএনপির একদফা হাস্যকর, অহেতুক কথাবার্তা। তারা অহেতুক কিছু কথাবার্তা বলে দেশের মানুষের শান্তি নষ্ট করতে চায়। আমরা বিএনপির কথায় কান না দিয়ে বাংলাদেশকে বিশ্বের দরবারে তুলে ধরতে চাই।’

শনিবার বিকেলে সুনামগঞ্জের দিরাই উপজেলার জগদল ২০ শয্যার হাসপাতালের উদ্বোধন শেষে সভায় পরিকল্পনামন্ত্রী এসব কথা বলেন।

তিনি বলেন, আওয়ামী লীগ দেশ স্বাধীন করেছে। আওয়ামী লীগ দেশের মানুষের ভোটে বিজয়ী হয়ে দেশ শাসন করছে। দেশের মানুষ জানে আওয়ামী লীগের শাসনামলে বাংলাদেশে যে উন্নয়ন হয়েছে, তা আর কোনো সরকারের সময়কালে হয়নি।

উল্লেখ্য, ২০১৩ সালের ২৩ অক্টোবর দিরাইয়ের জগদল বাজারের পাশে ২০ শয্যার হাসপাতালটি সুনামগঞ্জ-২ আসনের প্রয়াত সংসদ সদস্য তৎকালীন মন্ত্রী সুরঞ্জিত সেনগুপ্ত ও প্রধানমন্ত্রীর তৎকালীন উপদেষ্টা সৈয়দ মোদাচ্ছের আলী উদ্বোধন করলেও এটির কার্যক্রম আর চালু হয়নি। উদ্বোধনের প্রায় ৮ বছর পর শনিবার পরিকল্পনামন্ত্রী এর আনুষ্ঠানিক কার্যক্রমের উদ্বোধন করেন।

অনলাইন নিউজ পোর্টাল