শুক্রবার ২৬ জুন ২০২৬, আষাঢ় ১৩ ১৪৩৩

ব্রেকিং

বাংলাদেশ ও চীনের ১৩ সমঝোতা বাজেটের ‘ফরম্যাট’ পরিবর্তনের চেষ্টা চলছে: অর্থমন্ত্রী এক টাকা দুর্নীতির প্রমাণ মিললে সংসদ ছাড়ব: হাসনাত হামের উপসর্গ নিয়ে আরো ৯ জনের মৃত্যু দিনাজপুরে নদীতে গোসলে নেমে পানিতে ডুবে ৩ নারীর মৃত্যু সীমান্তের সমস্যা ‘দ্রুত’ ঠিক হয়ে যাবে, ‘আশা’ দীনেশ ত্রিবেদীর ফের চালু হচ্ছে ভারতের ট্যুরিস্ট ভিসা, আবেদন নেওয়া হবে ২৮ জুন থেকে তারেক রহমান ও লি ছিয়াংয়ের দ্বিপক্ষীয় বৈঠক বাসসের সাবেক এমডি মাহবুব মোর্শেদকে দুদকে তলব ডেঙ্গুতে আরো একজনের মৃত্যু ভেনেজুয়েলায় ভূমিকম্পে নিহত বেড়ে ১৬৪, আহত ৯৭১ তিস্তা প্রকল্পে সহযোগিতার আশ্বাস চীনের চীনে বাংলাদেশের প্রথম বিনিয়োগ কার্যালয় খোলার ঘোষণা প্রধানমন্ত্রীর দেশে ৮২ লাখ মানুষ মাদকাসক্ত: স্বরাষ্ট্রমন্ত্রী লক্ষ্মীপুরে একই পরিবারের ৩ জনকে গলাকেটে হত্যা ভারতের হাই কমিশনার দীনেশ ত্রিবেদীকে মন্ত্রীর মর্যাদা ভিনিসিউসের জোড়া গোলে গ্রুপ সেরা ব্রাজিল

আন্তর্জাতিক

আফগানিস্তানে ঈদুল আজহার আগে ভয়াবহ গাড়িবোমা বিস্ফোরণ

 প্রকাশিত: ১২:৩২, ৩১ জুলাই ২০২০

আফগানিস্তানে ঈদুল আজহার আগে ভয়াবহ গাড়িবোমা বিস্ফোরণ

আফগানিস্তানে ঈদুল আজহা উপলক্ষে তিনদিনের যুদ্ধবিরতির আগেই ভয়াবহ গাড়িবোমা বিস্ফোরণের ঘটনা ঘটলো। এতে অন্তত ১৭ জন নিহত হয়েছেন। এছাড়া আরো ২১ জন আহত হয়েছে। তাদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। স্থানীয় কর্মকর্তারা জানিয়েছেন, ঈদুল আজহা উপলক্ষে লোকজন কেনাকাটায় ভিড় জমিয়েছিল। সে সময়ই আফগানিস্তানের একটি শহরে হামলা চালানো হয়।

লোগার গভর্নরের মুখপাত্র বলেন, এটা ছিল একটি আত্মঘাতী গাড়িবোমা বিস্ফোরণ। কেনাকাটায় ব্যস্ত লোকজনের ভিড়ের ভেতর ওই বিস্ফোরণ ঘটানো হয়েছে।

এদিকে, এখন পর্যন্ত কোনো গোষ্ঠী ওই হামলার দায় স্বীকার করেনি। অপরদিকে তালেবানের পক্ষ থেকেও ওই হামলার দায় অস্বীকার করা হয়েছে। তালেবানের মুখপাত্র এক বিবৃতিতে ওই হামলার দায় প্রত্যাখ্যান করেছেন।

অনলাইন নিউজ পোর্টাল