রোববার ২৯ মার্চ ২০২৬, চৈত্র ১৫ ১৪৩২, ১০ শাওয়াল ১৪৪৭

ব্রেকিং

লরি শ্রমিকদের কারাদণ্ড: উত্তরের ৮ জেলায় তেল সরবরাহ বন্ধ বিরোধী দলের নোটিশ: বিধি মেনে সংসদ পরিচালনার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর অতীতে জিডিপি প্রবৃদ্ধি ‘ফুলিয়ে-ফাঁপিয়ে’ দেখানো হয়েছে: প্রধানমন্ত্রীর উপদেষ্টা হরমুজের কাছে হানা, খার্ক দখলে ‘স্থল অভিযানের প্রস্তুতি নিচ্ছে’ পেন্টাগন মার্কিন সেনারা এলে আগুনে পুড়িয়ে দেওয়া হবে: ইরানি স্পিকারের হুঁশিয়ারি প্রিপেইড মিটারের মাসিক চার্জ তুলে দিচ্ছে সরকার ঈদের ছুটির পর সংসদ অধিবেশন শুরু মানব পাচারের মামলা: জেনারেল মাসুদ উদ্দিন আরও ৬ দিন রিমান্ডে গত ৮ বছর দেশে হামের টিকাই দেওয়া হয়নি: স্বাস্থ্যমন্ত্রী বাস থেকে শতভাগ যাত্রী নামিয়ে ফেরিতে তুলতে হবে আরও ১১ জেলা পেল নতুন ডিসি আকস্মিক পরিদর্শনে প্রধানমন্ত্রী: হেঁটে ঘুরলেন সচিবালয়ের বিভিন্ন মন্ত্রণালয় নড়াইলে ‘তেল না পেয়ে’ পাম্প ম্যানেজারকে ট্রাকচাপা দিয়ে হত্যার অভিযোগ শাহজালালে বিমানের শৌচাগারে মিলল ৩৮ কোটি টাকার সোনার বার এবার এসএসসি পরীক্ষা কক্ষেও বসবে সিসিটিভি

আন্তর্জাতিক

আপত্তি সত্ত্বেও পশ্চিমতীরে পম্পেওর সফর, ফিলিস্তিনে উত্তেজনা

 প্রকাশিত: ১৭:৫৪, ২১ নভেম্বর ২০২০

আপত্তি সত্ত্বেও পশ্চিমতীরে পম্পেওর সফর, ফিলিস্তিনে উত্তেজনা

ফিলিস্তিনিদের দীর্ঘদিনের আপত্তি সত্ত্বেও জেরুজালেমকে শুধু ইসরাইলের রাজধানী বলে ‘স্বীকৃতি’ দিয়েছিলেন আমেরিকান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

এর তিন বছরের মাথায় বৃহস্পতিবার অবৈধ রাষ্ট্র ইসরাইলেরই অধিকৃত পশ্চিমতীরে ইহুদি বসতিতে গিয়ে বিতর্কিত মন্তব্য করে ফিলিস্তিনিদের ক্ষোভে নতুন করে ঘি ঢাললেন তার পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও। খবর আনাদোলু।

এই প্রথম কোনও মার্কিন পররাষ্ট্রমন্ত্রী বিতর্কিত পশ্চিমতীরে পা রাখলেন। সেখানে গিয়ে মাইক পম্পেও যা বললেন, তাতে আরও উত্তেজনা ছড়িয়েছে ফিলিস্তিনে।

সেখানে গিয়ে পম্পেও বললেন, পশ্চিমতীরে তৈরি হওয়া যে কোনও পণ্য ‘মেড ইন ইজরাইল’ হিসেবেই বিদেশে রফতানি হওয়া উচিত। কারণ এই ভূখণ্ড ইসরায়েলেরই অবিচ্ছেদ্য অংশ।

পম্পেও আরও বলেন, পশ্চিমতীরে ইসরাইলের বসতি সম্প্রসারণকেও আর আন্তর্জাতিক আইনলঙ্ঘন বলে মনে করবে না ওয়াশিংটন।

গত বছর নভেম্বরে ঠিক এমনটাই বলেছিলেন ট্রাম্প। তার পাঠানো পররাষ্ট্রমন্ত্রীর মুখে ফের সেই সুর শুনে তীব্র প্রতিবাদ শুরু হয়েছে ফিলিস্তিন ও আরব বিশ্বে।

অনলাইন নিউজ পোর্টাল