শনিবার ০৭ মার্চ ২০২৬, ফাল্গুন ২৩ ১৪৩২, ১৮ রমজান ১৪৪৭

ব্রেকিং

হঠাৎ হাসপাতাল পরিদর্শনে মন্ত্রী, নেই অর্ধেক চিকিৎসক মধ্যপ্রাচ্য সংকটে ৮ দিনে ঢাকা থেকে বাতিল ২৬৮ ফ্লাইট ইরানে স্থল অভিযানে নামার আভাস কুর্দি সংগঠনের যুদ্ধ গড়াল দ্বিতীয় সপ্তাহে, ট্রাম্প চান ইরানের `নিঃশর্ত আত্মসমর্পণ` ইরানে ভয়াবহ বিমান হামলা: নিহত ১৩০০ ছাড়ানোর আশঙ্কা রাতভর ৮০ যুদ্ধবিমান থেকে ইরানে গোলাবর্ষণ জুলাইয়ের হৃত স্বপ্ন পুনরুদ্ধারে এলো নতুন রাজনৈতিক প্ল্যাটফর্ম, নেতৃত্বে মাহফুজ আলম মানিকগঞ্জে ইয়াবাসহ দুই ‘মাদক কারবারি’ আটক ঢাকায় এক রাতে ঝরে গেল ৫ প্রাণ ঐতিহাসিক ৭ মার্চ আজ এবার তেহরানে প্রাইমারি স্কুলে ইসরায়েল-যুক্তরাষ্ট্রের হামলা রাতে ইরানে ‘সবচেয়ে বেশি বোমাবর্ষণ’ হবে, মার্কিন অর্থমন্ত্রীর পূর্বাভাস

আন্তর্জাতিক

অবৈধভাবে ইউরোপ যাওয়ার পথে নৌকা ডুবে ১৪০ জনের মৃত্যু

 প্রকাশিত: ১১:৪৯, ৩০ অক্টোবর ২০২০

অবৈধভাবে ইউরোপ যাওয়ার পথে নৌকা ডুবে ১৪০ জনের মৃত্যু

অবৈধভাবে ইউরোপ যাওয়ার পথে সেনেগাল উপকূলের কাছাকাছি ২০০ অভিবাসী নিয়ে একটি নৌকা ডুবে গেছে। এ ঘটনায় কমপক্ষে ১৪০ অভিবাসীর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২৯ অক্টোবর) জাতিসংঘের অভিবাসন সংস্থা আইওএম এ তথ্য জানিয়েছে।

শনিবার সেনেগাল উপকূলের বৌর শহর ছেড়ে যাওয়ার পর নৌকাটিতে আগুন ধরে এবং পরে তা ডুবে যায়। এ ঘটনায় প্রায় ৬০ জনকে উদ্ধার করা হয়েছে। 

ধারণা করা হচ্ছে, অভিবাসীদের নিয়ে নৌকাটি স্পেনের ক্যানারি আইল্যান্ড হয়ে ইউরোপে পৌঁছানোর লক্ষ্যে যাত্রা শুরু করেছিল। নিহতদের নাম-পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি। হতাহতের ঘটনায় গভীর শোক প্রকাশ করেছে আইওএম।

এই রুট ২০১৮ সাল থেকে পশ্চিম আফ্রিকা থেকে ইউরোপ পৌঁছার জন্য জনপ্রিয় হয়ে উঠেছে। এদিকে জাতিসংঘ এটিকে ২০২০ সালে নৌকাডুবিতে অভিবাসীদের মৃত্যুর সবচেয়ে ভয়াবহ ঘটনা বলে উল্লেখ করেছে।

স্পেন সরকারের তথ্য অনুযায়ী, গত বছরের এই সময়ে ক্যানারি আইল্যান্ড হয়ে যেখানে ২৫৫৭ জন অভিবাসী প্রবেশ করেছিল, চলতি বছর এই সংখ্যা ১১ হাজারে দাঁড়িয়েছে। এ পথে চলতি বছর অবৈধভাবে ইউরোপে প্রবেশ করতে গিয়ে সাগরে ডুবে ৪১৪ অভিবাসন প্রত্যাশীর মৃত্যু হয়েছে।

অনলাইন নিউজ পোর্টাল