শুক্রবার ২০ মার্চ ২০২৬, চৈত্র ৬ ১৪৩২, ০১ শাওয়াল ১৪৪৭

ব্রেকিং

নেতানিয়াহুর সাফল্যের দাবি, ইরানের পাল্টা হামলা যুদ্ধবিরতির পরই হরমুজে সহায়তা দেবে ইতালি, জার্মানি ও ফ্রান্স চাঁদ দেখা যায়নি, রোজার ঈদ শনিবার তারেককে ঈদ শুভেচ্ছা মোদীর সকাল-বিকেল কমছে সোনা-রূপার দাম ঈদযাত্রা: ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ‘তুলনামূলক স্বস্তি’ উত্তরায় ছিনতাইকারীর হেঁচকা টানে রাস্তায় পড়ে প্রাণ গেল গৃহবধূর ইরান যুদ্ধে নিহত মার্কিন সেনাদের মরদেহ নিলেন ট্রাম্প কখন কোথায় ঈদের জামাত ঈদযাত্রা: গাজীপুর মহাসড়কে যানজট ও অতিরিক্ত ভাড়ায় নাকাল ঘরমুখো মানুষ সদরঘাটে লঞ্চ দুর্ঘটনা: দুই নৌযানের রুট পারমিট বাতিল, গঠন তদন্ত কমিটি কুয়েতে যুদ্ধ পরিস্থিতি: ঈদ উৎসবেও বিপাকে প্রবাসী বাংলাদেশিরা ইরানের পাল্টা হামলায় কাঁপল সৌদি-কাতার-কুয়েত-বাহরাইন আফগান-পাকিস্তান সীমান্তে ঈদ উপলক্ষ্যে যুদ্ধবিরতি ঘোষণা ইরানি গ্যাস হামলার জবাবে তেহরানের পাল্টা আঘাত

জাতীয়

অটোরিকশার চাকায় ওড়না পেঁচিয়ে নারীর শরীর থেকে মাথা বিচ্ছিন্ন

 প্রকাশিত: ২৩:০৫, ১৩ জানুয়ারি ২০২১

অটোরিকশার চাকায় ওড়না পেঁচিয়ে নারীর শরীর থেকে মাথা বিচ্ছিন্ন

মুন্সিগঞ্জের শ্রীনগরে অটোরিকশার চাকায় ওড়না পেঁচিয়ে ডালিয়া বেগম নামে এক নারীর দেহ থেকে মাথা বিচ্ছিন্ন হয়ে গেছে। বুধবার বিকেলে ওই উপজেলার পাটাভোগ কল্লিগাঁও এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত ডালিয়া বেগম একই উপজেলার তন্তর ইউনিয়নের সোন্ধ্যার দিয়া গ্রামের জামাল খানের স্ত্রী।

শ্রীনগর ফায়ার সার্ভিসে কর্মকর্তা দেওয়ান আজাদ হোসেন জানান, দুই সন্তান ও স্বামীসহ অটোরিকশায় করে পাটাভোগ গ্রামে বাবার বাড়িতে যাচ্ছিলেন ডালিয়া বেগম। কল্লিগাঁও সড়কে অটোরিকশার চাকার সঙ্গে ওড়না পেঁচিয়ে তার গলায় ফাঁস লেগে যায়। মুহূর্তেই ডালিয়ার শরীর থেকে মাথা বিচ্ছিন্ন হয়ে যায়।

তিনি আরো জানান, খবর পেয়ে বিকেল সোয়া ৫টার দিকে লাশ উদ্ধার করে শ্রীনগর থানায় হস্তান্তর করা হয়েছে। পরে নিহতের স্বজনদের কাছে লাশ হস্তান্তর করা হয়েছে।

অনলাইন নিউজ পোর্টাল