রোববার ০৮ মার্চ ২০২৬, ফাল্গুন ২৪ ১৪৩২, ১৯ রমজান ১৪৪৭

ব্রেকিং

হরমুজ প্রণালি ছেড়ে আসা ১২ জাহাজ চট্টগ্রামে সীমিতভাবে মধ্যপ্রাচ্য ফ্লাইট চালু ৭ মার্চের ভাষণ বাজিয়ে মগবাজারে পদযাত্রা, চানখারপুলে দুজন আটক ছুটির দিনেও কার্যালয়ে ব্যস্ত সময় পার করলেন প্রধানমন্ত্রী খাগড়াছড়িতে ইউপিডিএফ কর্মীকে গুলি করে হত্যার অভিযোগ জ্বালানি তেল নিয়ে উদ্বিগ্ন হওয়ার কিছু নেই: মন্ত্রী হঠাৎ হাসপাতাল পরিদর্শনে মন্ত্রী, নেই অর্ধেক চিকিৎসক মধ্যপ্রাচ্য সংকটে ৮ দিনে ঢাকা থেকে বাতিল ২৬৮ ফ্লাইট ইরানে স্থল অভিযানে নামার আভাস কুর্দি সংগঠনের যুদ্ধ গড়াল দ্বিতীয় সপ্তাহে, ট্রাম্প চান ইরানের `নিঃশর্ত আত্মসমর্পণ` ইরানে ভয়াবহ বিমান হামলা: নিহত ১৩০০ ছাড়ানোর আশঙ্কা রাতভর ৮০ যুদ্ধবিমান থেকে ইরানে গোলাবর্ষণ এবার তেহরানে প্রাইমারি স্কুলে ইসরায়েল-যুক্তরাষ্ট্রের হামলা রাতে ইরানে ‘সবচেয়ে বেশি বোমাবর্ষণ’ হবে, মার্কিন অর্থমন্ত্রীর পূর্বাভাস

ইসলাম

সৌদিতে চাঁদ দেখা গেছে, কাল থেকে মধ্যপ্রাচ্যে রোজা শুরু

 আপডেট: ০১:২৮, ১৮ ফেব্রুয়ারি ২০২৬

সৌদিতে চাঁদ দেখা গেছে, কাল থেকে মধ্যপ্রাচ্যে রোজা শুরু

সৌদি আরবে ১৪৪৭ হিজরি সনের পবিত্র রমজান মাসের চাঁদ দেখা গেছে। মঙ্গলবার সন্ধ্যায় দেশটির সংশ্লিষ্ট কর্তৃপক্ষ আনুষ্ঠানিকভাবে রমজান মাস শুরুর ঘোষণা দেয়।

সৌদি সরকারের বরাত দিয়ে স্থানীয় গণমাধ্যম জানায়, আকাশে পবিত্র রমজানের চাঁদ দৃশ্যমান হওয়ায় দেশটিতে আগামীকাল বুধবার (১৮ ফেব্রুয়ারি) থেকে রোজা পালন শুরু হবে। এর মাধ্যমে ধর্মপ্রাণ মুসলমানদের জন্য আত্মসংযম, ইবাদত-বন্দেগি ও আত্মশুদ্ধির মাস পবিত্র রমজান আনুষ্ঠানিকভাবে শুরু হচ্ছে।

রমজান মাস মুসলিম উম্মাহর জন্য অত্যন্ত তাৎপর্যপূর্ণ। এ মাসে সিয়াম সাধনার পাশাপাশি দান-সদকা, তারাবিহ নামাজ এবং পবিত্র কুরআন তিলাওয়াতের মাধ্যমে আল্লাহর সন্তুষ্টি অর্জনের চেষ্টা করা হয়। সৌদি আরবে রমজান শুরুর ঘোষণার মধ্য দিয়ে বিশ্বের বিভিন্ন দেশেও রমজান পালনের প্রস্তুতি আরও জোরদার হয়েছে।