মঙ্গলবার ১৭ ফেব্রুয়ারি ২০২৬, ফাল্গুন ৫ ১৪৩২, ২৯ শা'বান ১৪৪৭

শিক্ষা

আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে শেরপুরে চিত্রাঙ্কন প্রতিযোগিতা

 প্রকাশিত: ১৮:৪৯, ১৭ ফেব্রুয়ারি ২০২৬

আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে শেরপুরে চিত্রাঙ্কন প্রতিযোগিতা

শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে শেরপুরে শিশুদের চিত্রাঙ্কন ও রচনা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার দুপুরে জেলা সরকারি গণগ্রন্থাগার মিলনায়তনে ওই চিত্রাঙ্কন ও রচনা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

এসময় পৃথক তিনটি গ্রুপে চিত্রাঙ্কন এবং ‘ভাষা আন্দোলন থেকে স্বাধীনতা,’ ‘ভাষার অপব্যবহার ও সচেতনতা,’ ‘একুশের চেতনা ও বর্তমান প্রজন্ম’ শীর্ষক বিষয়ের ওপর পৃথক তিনটি গ্রুপে রচনা প্রতিযোগিতায় জেলা শহরের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রায় অর্ধ শতাধিক শিক্ষার্থী অংশ নেয়।

এ সময় লাইব্রেরীয়ান সিরাজাম মুনির, জুনিয়র লাইব্রেরিয়ান আকলিমা খাতুন, জেলা প্রতিবন্ধী বিষয়ক কর্মকর্তা হোসনে আরা, শেরপুর প্রেসক্লাবের কার্যকরী সভাপতি কবি রফিক মজিদ প্রমুখ উপস্থিত ছিলেন।

বিজয়ীদের আগামী আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে পুরস্কৃত করা হবে।