রোববার ০৭ জুন ২০২৬, জ্যৈষ্ঠ ২৪ ১৪৩৩

ব্রেকিং

ছাত্রদলের হামলায় ভাঙা মঞ্চে দাঁড়িয়ে নাসীরুদ্দীন বললেন, ‘সন্ত্রাসী শায়েস্তা করতে জানি’ দৌলতদিয়ায় বাসডুবি: বাস চালক, সুপারভাইজার ও সহকারী গ্রেপ্তার যুক্তরাষ্ট্রের চোখে ‘ফেরারি’ রাউল কাস্ত্রো হাভানার প্রকাশ্য অনুষ্ঠানে পুশ-ইনের চেষ্টায় ব্যর্থ বিএসএফ, আলো নিভিয়ে সরিয়ে নিলো ৩৩ জনকে হামের উপসর্গ নিয়ে আরো ৩ জনের মৃত্যু ঢাকায় আর থাকতে ইচ্ছা করে না, বুড়িগঙ্গার কাছে যাওয়া যায় না: মির্জা ফখরুল তুরস্কের সঙ্গে প্রতিরক্ষাসহ ২ কমিটি গঠনের সিদ্ধান্ত ‎ছুটি শেষে স্কুল-কলেজ খুলছে রোববার ভারতের ওপর নিষেধাজ্ঞা দেওয়ার চেষ্টা বুমেরাং হবে: পুতিন সীমান্তে পুশইন ঠেকাতে কঠোর অবস্থানে বিজিবি, আরও ৮টি প্রতিহত দ্রুত বিচার, সর্বোচ্চ শাস্তি চাই: রামিসার বাবা ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়‌কে ১৮ কি‌লো‌মিটার যানজট ফটিকছড়িতে ছাত্রলীগের সভা-মিছিল, মামলায় শতাধিক আসামি, গ্রেপ্তার ৩ যুক্তরাষ্ট্র ও ইরানের ফের পাল্টাপাল্টি হামলা ইরানের ওপর নতুন নিষেধাজ্ঞা যুক্তরাষ্ট্রের

পর্যটন

সেন্টমার্টিনে নৌপথে পর্যটকবাহী জাহাজ চলাচল শুরু

 প্রকাশিত: ১৫:০০, ২৬ অক্টোবর ২০২৩

সেন্টমার্টিনে নৌপথে পর্যটকবাহী জাহাজ চলাচল শুরু

কক্সবাজারের টেকনাফ থেকে সেন্টমার্টিন নৌপথে পর্যটকবাহী জাহাজ চলাচল পুনরায় শুরু হয়েছে। টেকনাফের দমদমিয়া জেটিঘাট থেকে আজ সকালে তিনটি জাহাজে ১ হাজার ৩০০ পর্যটক সেন্টমার্টিন ভ্রমণে গেছেন। ঘূর্ণিঝড় হামুনের কারণে দুই দিন বন্ধ থাকার পর এই রুটে জাহাজ চলাচল পুনরায় শুরু হলো। 

টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আদনান চৌধুরী জানান, আজ সকাল থেকে টেকনাফ-সেন্টমার্টিন নৌপথে পর্যটকবাহী জাহাজসহ সব ধরণের নৌযান চলাচলের উপর নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হয়েছে। ইউএনও জানান, জাহাজ চলাচল শুরু হওয়ায় সেন্টমার্টিনে স্বেচ্ছায় থেকে যাওয়া শতাধিক পর্যটক আজ ফিরতে পারবেন। 

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহণ কর্তৃপক্ষ টেকনাফের ট্রাফিক সুপারভাইজার মো. জহির উদ্দিন ভূঁইয়া বলেন, টেকনাফের দমদমিয়া জেটিঘাট থেকে আজ সকাল সাড়ে নয়টার দিকে ‘কেয়ারি ক্রুজ অ্যান্ড ডাইন’ জাহাজে ১৭৫ জন, ‘কেয়ারি সিন্দাবাদে’ ৩৬৭ ও ‘এমভি বার আউলিয়া’ জাহাজে করে ৭৬৮ পর্যটক সেন্টমার্টিন দ্বীপে ভ্রমণে গেছেন। জাহাজগুলো বেলা একটার মধ্যে সেন্টমার্টিন জেটিতে পৌঁছানোর কথা রয়েছে। 

সেন্টমার্টিন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মুজিবুর রহমান বলেন, ঘুর্ণিঝড়ের সতর্ক সংকেত জারির পরও শতাধিক পর্যটক স্বেচ্ছায় সেন্টমার্টিন দ্বীপে অবস্থান করছেন। পরিস্থিতি স্বাভাবিক হওয়ায় আজ তাঁরা টেকনাফে ফিরতে পারবেন।