মঙ্গলবার ২৪ ফেব্রুয়ারি ২০২৬, ফাল্গুন ১১ ১৪৩২, ০৭ রমজান ১৪৪৭

ব্রেকিং

পুলিশের কাজে অবৈধভাবে কেউ বাধা দিতে পারবে না: স্বরাষ্ট্রমন্ত্রী ত্রয়োদশ সংসদ: প্রথম অধিবেশনের ডাক রাষ্ট্রপতির অন্তর্বর্তী সরকারের সময় চাঁদাবাজি বেড়েছে ২০-৫০%: ঢাকা চেম্বার গোপালগঞ্জে আধিপত্য বিস্তার নিয়ে দুপক্ষের সংঘর্ষে নিহত ১ মঈদুল হাসান, মোহন রায়হানসহ ৯ জন পাচ্ছেন বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার তুষারঝড়ে বিপর্যস্ত যুক্তরাষ্ট্রের উত্তর-পূর্বাঞ্চল, ৫ হাজারের বেশি ফ্লাইট বাতিল আমার দুঃসময়ে বিএনপির সহযোগিতা ছিল শতভাগ: রাষ্ট্রপতি নির্বাচিত সরকার পছন্দের লোক বসাবে, এটাই স্বাভাবিক: তাজুল ইসলাম প্রধানমন্ত্রীর সঙ্গে চীনের রাষ্ট্রদূতের সাক্ষাৎ নেপালে যাত্রীবাহী বাস গিরিসঙ্কটে পড়ে পর্যটকসহ নিহত ১৯ নড়াইলে দুই পক্ষের সংঘর্ষে নিহত ৪ চট্টগ্রামে রান্নাঘরে গ্যাস `বিস্ফোরণে` দগ্ধ ৯, সবার অবস্থা ‘আশঙ্কাজনক` মেক্সিকোর শীর্ষ মাদক কারবারি ‘এল মেনচো’ সামরিক অভিযানে নিহত

পর্যটন

বদলে গেছে গাজীপুরের বঙ্গবন্ধু সাফারি পার্কের চিত্র

 প্রকাশিত: ০৬:১৮, ২৪ আগস্ট ২০২০

বদলে গেছে গাজীপুরের বঙ্গবন্ধু সাফারি পার্কের চিত্র

বদলে গেছে গাজীপুরের বঙ্গবন্ধু সাফারি পার্কের চিত্র, বৈশ্বিক মহামারি করোনাভাইরাসের প্রাদুর্ভাবে দর্শনার্থী প্রবেশ বন্ধ থাকায়  প্রাণ ফিরেছে এখানকার প্রকৃতি, প্রাণী ও উদ্ভিদের মাঝে। প্রাকৃতিক পরিবেশে জন্ম নিচ্ছে দেশি-বিদেশি বিভিন্ন প্রাণীর শাবক, গাছে গাছে গজাচ্ছে নতুন পাতা। কোলাহলমুক্ত পরিবেশ পেয়ে স্বাধীন বিচরণ করছে পশু-পাখি।

সরেজমিনে দেখা গেছে, সাফারি জোনের সীমানায় উন্মুক্ত বসবাস জেব্রা, হরিণ, জিরাফ, অরিক্স, গ্যাজেল, কমনইলান্দ, শামবার, ওয়েল বিস্টসহ দেশি-বিদেশি বিভিন্ন প্রাণীর। বর্তমানে এদের মধ্যে ৯টি প্রাণীর বাচ্চা হয়েছে। প্রতিনিয়ত বাড়ছে এ সংখ্যা। দর্শনার্থী না থাকায় বন্যপ্রাণীদের জন্য এ পার্ক নিরাপদ ও উপযুক্ত স্থান হয়ে উঠেছে।

বঙ্গবন্ধু সাফারি পার্কের কর্মচারীরা জানান, এখানকার বন্যপ্রাণীরা এখন নির্দ্বিধায় ও স্বাচ্ছন্দে ঘুরে বেড়াচ্ছে। এই সময় বন্যপ্রাণীদের প্রজনন আগের চেয়ে ভালো। করোনা মহামারির মধ্যেও এক মুহূর্তের জন্য প্রাণীগুলোর সেবা-যত্ন বন্ধ থাকেনি।

প্রাণীর পাশাপাশি প্রাকৃতিকভাবে পাখির সংখ্যাও বাড়ছে। পরিবেশের ভারসাম্য রক্ষায় প্রতি বছর কিছুদিনের জন্য সাফারি পার্কে দর্শনার্থী প্রবেশ বন্ধ রাখা প্রয়োজন বলেও মনে করেন কর্মকর্তারা।

অনলাইন নিউজ পোর্টাল