সোমবার ২৩ ফেব্রুয়ারি ২০২৬, ফাল্গুন ১১ ১৪৩২, ০৬ রমজান ১৪৪৭

ব্রেকিং

পুলিশের কাজে অবৈধভাবে কেউ বাধা দিতে পারবে না: স্বরাষ্ট্রমন্ত্রী ত্রয়োদশ সংসদ: প্রথম অধিবেশনের ডাক রাষ্ট্রপতির অন্তর্বর্তী সরকারের সময় চাঁদাবাজি বেড়েছে ২০-৫০%: ঢাকা চেম্বার গোপালগঞ্জে আধিপত্য বিস্তার নিয়ে দুপক্ষের সংঘর্ষে নিহত ১ মঈদুল হাসান, মোহন রায়হানসহ ৯ জন পাচ্ছেন বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার তুষারঝড়ে বিপর্যস্ত যুক্তরাষ্ট্রের উত্তর-পূর্বাঞ্চল, ৫ হাজারের বেশি ফ্লাইট বাতিল আমার দুঃসময়ে বিএনপির সহযোগিতা ছিল শতভাগ: রাষ্ট্রপতি নির্বাচিত সরকার পছন্দের লোক বসাবে, এটাই স্বাভাবিক: তাজুল ইসলাম প্রধানমন্ত্রীর সঙ্গে চীনের রাষ্ট্রদূতের সাক্ষাৎ নেপালে যাত্রীবাহী বাস গিরিসঙ্কটে পড়ে পর্যটকসহ নিহত ১৯ নড়াইলে দুই পক্ষের সংঘর্ষে নিহত ৪ চট্টগ্রামে রান্নাঘরে গ্যাস `বিস্ফোরণে` দগ্ধ ৯, সবার অবস্থা ‘আশঙ্কাজনক` মেক্সিকোর শীর্ষ মাদক কারবারি ‘এল মেনচো’ সামরিক অভিযানে নিহত

জাতীয়

গোপালগঞ্জে আধিপত্য বিস্তার নিয়ে দুপক্ষের সংঘর্ষে নিহত ১

 প্রকাশিত: ১৯:০৮, ২৩ ফেব্রুয়ারি ২০২৬

গোপালগঞ্জে আধিপত্য বিস্তার নিয়ে দুপক্ষের সংঘর্ষে নিহত ১

আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলায় দুই পক্ষের সংঘর্ষে একজন নিহত হয়েছে। এ ছাড়া উভয়পক্ষের অন্তত ১০ জন আহত হয়েছেন।

সোমবার বেলা ১১টার দিকে উপজেলার কমলাপুর গ্রামে এ ঘটনা ঘটে বলে জানান মুকসুদপুর থানার ওসি আবদুল্লাহ আল মামুন।

নিহত নিলু মুন্সী (৫০) ওই গ্রামের কমলাপুর গ্রামের আনোয়ার মুন্সীর ছেলে। উভয়পক্ষ বিএনপির রাজনীতির সঙ্গে জড়িত বলে জানা গেছে।

আহতদের মধ্যে নিলু মুন্সীর স্ত্রী রুপা বেগম (৪০), ভাই মিলন মুন্সী (৫২) এবং দুলাল মুন্সীকে (৪০) ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

অপরপক্ষের নূর ইসলামকে (৩৩) মুকসুদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। অন্যরা প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।

পুলিশ ও স্থানীয়রা জানান, এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দীর্ঘদিন ধরে ওই গ্রামের দুই পক্ষের মধ্যে বিরোধ চলে আসছিল। এদিন সকালে আনোয়ার মুন্সীর পক্ষের লোকজনের সঙ্গে নূর ইসলামের লোকজনের উত্তেজনা দেখা দেয়।

প্রথমে আনোয়ার মুন্সীর ছেলেরা হাসপাতাল গেইটের সামনে নূর ইসলামের ওপর আক্রমণ করেন। এতে তিনি আহত হন। এ ঘটনার জেরে নুর ইসলামের লোকজন আনোয়ার মুন্সীর বাড়িতে গিয়ে হামলা ও ভাঙচুর চালায়। পরে দুই পক্ষের লোকজন দেশি অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন।

এতে উভয়পক্ষের নারীসহ অন্তত ১০ জন আহত হয়। আহতদের প্রথমে মুকসুদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। পরে চারজনকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে নিলু মুন্সীকে মৃত ঘোষণা করেন চিকিৎসক।

ওসি মামুন বলেন, ঘটনাস্থলে পুলিশের পাশাপাশি সেনা ও র‌্যাব সদস্যদেরও মোতায়েন করা হয়েছে। এ ঘটনার পর এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে।