বুধবার ১৮ ফেব্রুয়ারি ২০২৬, ফাল্গুন ৬ ১৪৩২, ০১ রমজান ১৪৪৭

ব্রেকিং

দেশের আকাশে চাঁদ দেখা গেছে, বৃহস্পতিবার থেকে রোজা মন্ত্রীদের স্বজনপ্রীতির ঊর্ধ্বে থেকে কাজ করার নির্দেশ প্রধানমন্ত্রীর দেশে ‘মব কালচার শেষ’: স্বরাষ্ট্রমন্ত্রী জিয়াউল আহসান ‘সিরিয়াল কিলার’: সাবেক সেনাপ্রধান ঢাকায় ‘ফ্ল্যাট দুর্নীতি’: ব্রিটিশ এমপি টিউলিপকে গ্রেপ্তারে পরোয়ানা টাকা আত্মসাৎ: বসুন্ধরা চেয়ারম্যানের বিরুদ্ধে মামলা করবে দুদক যত দ্রুত সম্ভব স্থানীয় সরকারের ভোট: মন্ত্রী ফখরুল মানবতাবিরোধী অপরাধের বিচার স্বাভাবিক গতিতে চলবে: আইনমন্ত্রী নতুন সরকারের প্রথম দিন সূচক হারাল পুঁজিবাজার জিয়া ও খালেদার সমাধিতে শ্রদ্ধা মন্ত্রিসভার জাতীয় স্মৃতিসৌধে নতুন প্রধানমন্ত্রীর শ্রদ্ধা প্রধানমন্ত্রীর মুখ্য সচিব হলেন আব্দুস সাত্তার

পর্যটন

বিমানের চেয়ারম্যান পদ থেকে শেখ বশিরউদ্দীনকে অব্যাহতি

 প্রকাশিত: ২০:৪৬, ১৮ ফেব্রুয়ারি ২০২৬

বিমানের চেয়ারম্যান পদ থেকে শেখ বশিরউদ্দীনকে অব্যাহতি

বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান পদ থেকে শেখ বশিরউদ্দীনকে অব্যাহতি দিয়েছে সরকার। তার পদত্যাগের আবেদনের পরিপ্রেক্ষিতে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় আজ এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করেছে।

মন্ত্রণালয়ের বিমান-১ শাখা থেকে প্রকাশিত প্রজ্ঞাপনে বলা হয়েছে, শেখ বশিরউদ্দীনকে তার অভিপ্রায় অনুযায়ী অব্যাহতি প্রদান করা হয়েছে। 

এর আগে গত সোমবার (১৬ ফেব্রুয়ারি) জাতীয় পতাকাবাহী এই সংস্থাটির চেয়ারম্যান পদ থেকে পদত্যাগের আবেদন করেন শেখ বশিরউদ্দীন।

উল্লেখ্য, গত বছরের ২৬ আগস্ট এক সরকারি প্রজ্ঞাপনের মাধ্যমে রাষ্ট্রীয় মালিকানাধীন এই এয়ারলাইন্সের চেয়ারম্যান হিসেবে তাকে নিয়োগ দেওয়া হয়।