রোববার ২৯ মার্চ ২০২৬, চৈত্র ১৪ ১৪৩২, ১০ শাওয়াল ১৪৪৭

ব্রেকিং

ময়মনসিংহে অবৈধভাবে মজুদ করা ২৪ হাজার লিটার জ্বালানি জব্দ চব্বিশকে স্বাধীনতার সমান করলে ‘বিপর্যয় হবে’: মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী জ্বালানি সরবরাহে ডিপোতে নতুন সময়সূচি দিল বিপিসি ঈদের পর প্রবাসীদের কর্মস্থলে ফেরা কঠিন, ফ্লাইট বিপর্যয়ে দুর্ভোগ শুধু খার্গ নয়, যুক্তরাষ্ট্রের নজর ইরানের আরও সাত দ্বীপে সংসদে শব্দযন্ত্রের বিভ্রাট ‘অন্তর্ঘাত’ কি না, তদন্তে কমিটি এই পোশাকে পুলিশ সন্তুষ্ট নয়: স্বরাষ্ট্রমন্ত্রী ইসরায়েলের দিকে ক্ষেপণাস্ত্র ছুড়ল হুতিরা ইরানিরা চার সপ্তাহ ধরে ‘ডিজিটাল অন্ধকারে’ সরকার বলছে সংকট নেই: পাম্প কোথাও বন্ধ, কোথাও লম্বা লাইন দেশের পেট্রল পাম্পে ‘ট্যাগ অফিসার’ নিয়োগের সিদ্ধান্ত দৌলত‌দিয়ায় বাসডু‌বি: চতুর্থ দি‌নেও উদ্ধার অ‌ভিযান চলছে প্রায় ৪০ দিনের ছুটি শেষে শিক্ষাপ্রতিষ্ঠান খুলছে রোববার বেড়েছে সোনার দাম, প্রতিভরি ২৩৭০১২ টাকা সৌদি আরবে বিমানঘাঁটিতে ইরানি হামলায় ১২ মার্কিন সেনা আহত নেপালের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী কে পি শর্মা ওলি গ্রেপ্তার

খেলা

জার্মানির কাছে ধরাশায়ী লাটভিয়া!

 প্রকাশিত: ১০:১১, ৮ জুন ২০২১

জার্মানির কাছে ধরাশায়ী লাটভিয়া!

লাটভিয়াকে নিয়ে ছেলেখেলা করল জার্মানরা। প্রীতি ম্যাচে প্রতিপক্ষকে কোন দয়া মায়াই দেখাল না জোয়াকিম লো বাহিনী। ম্যাচ জিতল ৭-১ গোলে। ম্যানুয়েল নয়্যারের শততম ম্যাচটা জয় দিয়ে রাঙাল ডাইম্যানশেফটরা।

ডুজেলড্রফে ম্যাচের আগে সাজ সাজ রব। দু'দলের খেলোয়াড়রা উঠে আসলেও, নেই একজন। অবশেষে সবার সঙ্গে হাত মেলাতে মেলাতে মাঠে ঢুকলেন তিনি। গ্যালারিতে উপস্থিত তিন দর্শকের গায়ের টি-শার্ট দেখে বুঝা গেল কেন এত আয়োজন। এটা যে ম্যানুয়েল নয়্যারের শততম ম্যাচ জার্মান জার্সিতে।

ম্যাচের আগে দুই কোচ হাত মিলিয়ে সৌহার্দ জানালেন একে অপরের প্রতি। কিন্তু, কে ভেবেছিলো এরপর আর ম্যাচজুড়ে হাসতে ভুলে যাবেন কাজাকেভিক্স। লো অবশ্য নির্বাক ছিলেন সবসময়ের মতোই।

অনলাইন নিউজ পোর্টাল