রোববার ২৯ মার্চ ২০২৬, চৈত্র ১৫ ১৪৩২, ১০ শাওয়াল ১৪৪৭

ব্রেকিং

ময়মনসিংহে অবৈধভাবে মজুদ করা ২৪ হাজার লিটার জ্বালানি জব্দ চব্বিশকে স্বাধীনতার সমান করলে ‘বিপর্যয় হবে’: মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী জ্বালানি সরবরাহে ডিপোতে নতুন সময়সূচি দিল বিপিসি ঈদের পর প্রবাসীদের কর্মস্থলে ফেরা কঠিন, ফ্লাইট বিপর্যয়ে দুর্ভোগ শুধু খার্গ নয়, যুক্তরাষ্ট্রের নজর ইরানের আরও সাত দ্বীপে সংসদে শব্দযন্ত্রের বিভ্রাট ‘অন্তর্ঘাত’ কি না, তদন্তে কমিটি এই পোশাকে পুলিশ সন্তুষ্ট নয়: স্বরাষ্ট্রমন্ত্রী ইসরায়েলের দিকে ক্ষেপণাস্ত্র ছুড়ল হুতিরা ইরানিরা চার সপ্তাহ ধরে ‘ডিজিটাল অন্ধকারে’ সরকার বলছে সংকট নেই: পাম্প কোথাও বন্ধ, কোথাও লম্বা লাইন দেশের পেট্রল পাম্পে ‘ট্যাগ অফিসার’ নিয়োগের সিদ্ধান্ত দৌলত‌দিয়ায় বাসডু‌বি: চতুর্থ দি‌নেও উদ্ধার অ‌ভিযান চলছে প্রায় ৪০ দিনের ছুটি শেষে শিক্ষাপ্রতিষ্ঠান খুলছে রোববার বেড়েছে সোনার দাম, প্রতিভরি ২৩৭০১২ টাকা সৌদি আরবে বিমানঘাঁটিতে ইরানি হামলায় ১২ মার্কিন সেনা আহত নেপালের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী কে পি শর্মা ওলি গ্রেপ্তার

খেলা

বিরস মুখে যুক্তরাষ্ট্র গেলেন সাকিব

 প্রকাশিত: ১০:৩৪, ২২ ফেব্রুয়ারি ২০২১

বিরস মুখে যুক্তরাষ্ট্র গেলেন সাকিব

সন্তানসম্ভবা স্ত্রীর পাশে থাকতে যুক্তরাষ্ট্র গেলেন বাংলাদেশ দলের অলরাউন্ডার সাকিব আল হাসান। জাতীয় দলের আসন্ন সিরিজগুলোতে খেলতে না পারলেও সতীর্থদের শুভকামনা জানিয়েছেন তিনি।

তবে কেন্দ্রীয় চুক্তিতে নাম না থাকা আর আইপিএলের জন্য টেস্ট সিরিজ থেকে নাম প্রত্যাহারের ইস্যু নিয়ে কোনো মন্তব্য করেননি ওয়ানডের বিশ্বসেরা এই অলরাউন্ডার। 

ঠিক ৫০ দিন আগে, সাকিব দেশে ফিরেছিলেন হাসিমুখে। তবে এবার দেশ ছাড়ছেন বিতর্ক সঙ্গী করে আর গোমড়ামুখে। সাকিব আল হাসান বলেন, বাংলাদেশের হয়ে খেলা মিস করবো। আসন্ন সিরিজগুলোতে খেলতে পারলে ভালো হতো। তবে কিছুই করার নাই। বাংলাদেশ দলের জন্য শুভকামনা থাকবে।

এদিকে গেল কদিন সাকিব ইস্যুতে মুখর দেশের ক্রীড়াঙ্গন। আইপিএলে দল পাওয়ার পর ভক্ত-সমর্থকদের খুশি সমালোচনায় রূপ নেয় শ্রীলংকা সফরে টেস্ট খেলতে না চেয়ে ছুটি চাওয়ায়। প্রশ্ন ওঠে সাকিবের দেশের প্রতি নিবেদন নিয়েও। 

আর এ কারণেই কি-না বিমানবন্দরে সংবাদমাধ্যমকে কিছুটা এড়িয়েই গেলেন সাকিব। তবে বিতর্কিত ইস্যু নিয়ে মুখ না খুললেও, আসন্ন সিরিজগুলোর জন্য শুভকামনা জানিয়েছেন দলকে। 

অনলাইন নিউজ পোর্টাল