শনিবার ২৭ জুন ২০২৬, আষাঢ় ১৩ ১৪৩৩

ব্রেকিং

বাংলাদেশকে ১১০ কোটি ডলার ঋণ দিচ্ছে বিশ্ব ব্যাংক ২৪ ঘণ্টায় হাম সন্দেহে ছয়জনের মৃত্যু লন্ডন স্টক এক্সচেঞ্জে বেক্সিমকো ফার্মার লেনদেন চালু যমুনায় বাড়ছে পানি ভাঙছে পাড়, বিলীন হচ্ছে ঘরবাড়ি সিলেটসহ সাত জেলার নদীসংলগ্ন নিম্নাঞ্চলে স্বল্পমেয়াদী বন্যার আভাস ৩ জেলায় মৃদু তাপপ্রবাহ, অব্যাহত থাকার আভাস ‘বাংলাদেশ প্রথম’ নীতি নিয়েই বিদেশে কথা বলেছি: প্রধানমন্ত্রী রোমে বাংলাদেশি পরিবারের ৩ জন খুন, বাঁচলেন বড় ছেলে ডারবানের পথে ‘বাংলার জয়যাত্রা’ ময়মনসিংহ মেডিকেলে হাম উপসর্গ নিয়ে একদিনে ৪ শিশুর মৃত্যু ভেনেজুয়েলায় ভূমিকম্পে নিহত বেড়ে ৯২০ ইউরোপে মারাত্মক দাবদাহ, স্পেনে ৩ শতাধিক মৃত্যু

জাতীয়

৩ জেলায় মৃদু তাপপ্রবাহ, অব্যাহত থাকার আভাস

 প্রকাশিত: ১৭:২০, ২৭ জুন ২০২৬

৩ জেলায় মৃদু তাপপ্রবাহ, অব্যাহত থাকার আভাস

রাজশাহী সহ দেশের তিন জেলায় মৃদু তাপপ্রবাহ বইছে এবং তা অব্যাহত থাকতে পারে বলে আভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

রাজশাহী ছাড়াও তাপপ্রবাহ বয়ে যাওয়া বাকি দুই জেলা হল পাবনা ও যশোর।

অধিদপ্তরের শনিবার সকালের পূর্বাভাসে বলা হয়েছে, শনিবার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় রংপুর, ময়য়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী, ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া ও বিদ্যুৎ চমকানোসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা জ্রসহ বৃষ্টি হতে পারে।

সেই সাথে বংপুর ও সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারি থেকে ভারি বর্ষণ হতে পারে।

আবহাওয়াবিদ এ কে এম নাজমুল হক দুপুরে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “দেশের উত্তরাঞ্চলেই প্রধানত বৃষ্টিপাতের সম্ভাবনা বেশি আছে। রংপুর, ময়মনসিংহ, সিলেট বিভাগেও বৃষ্টি হতে পারে। অন্যান্য অঞ্চলেও সম্ভাবনা আছে, তবে কম পরিমাণে ও কম অঞ্চল জুড়ে। আর, ৩০ তারিখের পর সামগ্রিকভাবে বৃষ্টিপাত বাড়তে পারে।”

এই সময়ে সারাদেশে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে বলে আভাস দিয়েছে অধিদপ্তর।

শনিবার সকাল ৯টা পর্যন্ত আগের ২৪ ঘণ্টায় দেশের সর্বোচ্চ বৃষ্টি হয়েছে সিলেটে; ৭৩ মিলিমিটার। এই সময়ে সিলেটে দেশের সর্বনিম্ন তাপমাত্রা ২৩ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস নথিবদ্ধ করেছে আবহাওয়া অধিদপ্তর।

এই সময়ে দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল যশোরে; ৩৬ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস।