শুক্রবার ২০ ফেব্রুয়ারি ২০২৬, ফাল্গুন ৮ ১৪৩২, ০৩ রমজান ১৪৪৭

ব্রেকিং

উত্তর কোরিয়ায় ক্ষমতাসীন দলের সম্মেলন উদ্বোধন করলেন কিম জং উন এআই নিয়ে যৌথ অবস্থান ঘোষণা করবেন বিশ্বনেতারা ভেনেজুয়েলা পার্লামেন্টে সর্বসম্মতভাবে সাধারণ ক্ষমা আইন পাস তারেক রহমানকে শুভেচ্ছা জানিয়ে ট্রাম্পের চিঠি হাসিনাকে ফেরানোর প্রক্রিয়া চালিয়ে যাওয়া হবে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী সরকারি দল সংস্কারের সঙ্গে প্রতারণা করেছে: নাহিদ বিদ্রোহের অভিযোগে দক্ষিণ কোরিয়ার সাবেক প্রেসিডেন্ট ইউনের যাবজ্জীবন সচিবালয়েই অফিস করছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে তিন বাহিনীর প্রধানের সাক্ষাৎ ঈদের আগেই ফ্যামিলি কার্ড বিতরণ শুরু: তথ্যমন্ত্রী ভারতীয় ভিসা প্রক্রিয়া দ্রুতই স্বাভাবিক হবে: সহকারী হাই কমিশনার আইজিপি বাহারুল স্বেচ্ছায় চলে যাচ্ছেন, আলোচনায় পুনরায় ডিএমপি কমিশনার সাজ্জাদ মিত্রদের সঙ্গে এআইয়ের ‘নিয়মের কাঠামো’ গড়তে বদ্ধপরিকর মাখোঁ ভারতে এআই সম্মেলনে ভাষণ বাতিল করলেন বিল গেটস শান্তি ও নিরাপত্তা ফিরিয়ে আনাই প্রধান অগ্রাধিকার: প্রধানমন্ত্রী ইরানে নতুন কোনো মার্কিন হামলার বিরুদ্ধে সতর্কতা জানালেন ল্যাভরভ

ইসলাম

“নাক ছাড়া সিজদা কি সহিহ?”

 প্রকাশিত: ১৯:০৯, ২০ ফেব্রুয়ারি ২০২৬

“নাক ছাড়া সিজদা কি সহিহ?”

প্রশ্ন:একদিন এশার নামায পড়ে বসে ছিলাম। হঠাৎ আমার পাশের মুসল্লির ওপর দৃষ্টি পড়ে। তিনি নামায পড়ছিলেন। দেখি যে তিনি কেবল কপালের ওপর সিজদা করে আছেন। তার নাক মাটি থেকে ওপরে। সিজদার পুরো সময় তিনি এভাবেই ছিলেন। নাক মাটিতে লাগাননি।

হুজুরের নিকট জানার বিষয় হল, মাটিতে নাক না লাগিয়ে শুধু কপালের ওপর সিজদা করলে কি সিজদা আদায় হবে?

উত্তর:জমিনে নাক না লাগিয়ে শুধু কপালের ওপর সিজদা করলে নামায আদায় হয়ে যাবে। তবে বিনা ওযরে নাক না লাগিয়ে শুধু কপাল দ্বারা সিজদা করা মাকরূহ। তাই এ থেকে বিরত থাকা কর্তব্য। সিজদা আদায়ের ক্ষেত্রে কপালের সাথে নাকও মাটিতে লাগিয়ে রাখা সুন্নত।

হাদীস শরীফে এসেছে, আবু হুমাইদ সায়েদী রা. থেকে বর্ণিত, তিনি বলেনÑ

أَنَّ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ كَانَ إِذَا سَجَدَ أَمْكَنَ أَنْفَه وَجَبْهَتَه مِنَ الأَرْضِ.

নবী কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সিজদা করতেন তখন তিনি নাক ও কপাল উভয়টি জমিনে লাগিয়ে রাখতেন। (জামে তিরমিযী, হাদীস ২৭০, সুনানে আবু দাউদ, হাদীস ৭৩৪)

কিতাবুল আছল ১/১৪; বাদায়েউস সানায়ে ১/৪৯২; আলমুহীতুল বুরহানী ২/৮৩; আননাহরুল ফায়েক ১/২১৬

মাসিক আল- কাউসার