শুক্রবার ২০ ফেব্রুয়ারি ২০২৬, ফাল্গুন ৮ ১৪৩২, ০৩ রমজান ১৪৪৭

ব্রেকিং

উত্তর কোরিয়ায় ক্ষমতাসীন দলের সম্মেলন উদ্বোধন করলেন কিম জং উন এআই নিয়ে যৌথ অবস্থান ঘোষণা করবেন বিশ্বনেতারা ভেনেজুয়েলা পার্লামেন্টে সর্বসম্মতভাবে সাধারণ ক্ষমা আইন পাস তারেক রহমানকে শুভেচ্ছা জানিয়ে ট্রাম্পের চিঠি হাসিনাকে ফেরানোর প্রক্রিয়া চালিয়ে যাওয়া হবে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী সরকারি দল সংস্কারের সঙ্গে প্রতারণা করেছে: নাহিদ বিদ্রোহের অভিযোগে দক্ষিণ কোরিয়ার সাবেক প্রেসিডেন্ট ইউনের যাবজ্জীবন সচিবালয়েই অফিস করছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে তিন বাহিনীর প্রধানের সাক্ষাৎ ঈদের আগেই ফ্যামিলি কার্ড বিতরণ শুরু: তথ্যমন্ত্রী ভারতীয় ভিসা প্রক্রিয়া দ্রুতই স্বাভাবিক হবে: সহকারী হাই কমিশনার আইজিপি বাহারুল স্বেচ্ছায় চলে যাচ্ছেন, আলোচনায় পুনরায় ডিএমপি কমিশনার সাজ্জাদ মিত্রদের সঙ্গে এআইয়ের ‘নিয়মের কাঠামো’ গড়তে বদ্ধপরিকর মাখোঁ ভারতে এআই সম্মেলনে ভাষণ বাতিল করলেন বিল গেটস শান্তি ও নিরাপত্তা ফিরিয়ে আনাই প্রধান অগ্রাধিকার: প্রধানমন্ত্রী ইরানে নতুন কোনো মার্কিন হামলার বিরুদ্ধে সতর্কতা জানালেন ল্যাভরভ

ইসলাম

হাসিমুখে কথা বলার ফজিলত-সওয়াব

 প্রকাশিত: ১৮:৪৫, ২০ ফেব্রুয়ারি ২০২৬

হাসিমুখে কথা বলার ফজিলত-সওয়াব

মানবজীবনের প্রতিটি কল্যাণকর কাজেই রয়েছে সওয়াব। ইসলামে হাসিমুখে কথা বলা কেবল সৌজন্য নয়; এটি ইবাদত ও সাদকার অন্তর্ভুক্ত। মানুষের সঙ্গে সুন্দর আচরণ, আন্তরিকতা ও হাসিমুখে কথা বলা পারিবারিক শান্তি, সামাজিক সম্প্রীতি ও পারস্পরিক ভালোবাসা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তাই এটি সুন্নতের অংশ হিসেবেও বিবেচিত।

একটি আন্তরিক হাসি মানুষের হৃদয় জয় করার সহজ মাধ্যম। সামান্য একচিলতে হাসিই দূর করতে পারে মনোমালিন্য, গড়ে তুলতে পারে বিশ্বাস ও বন্ধন।

হজরত আবু জার আল-গিফারি (রা.) থেকে বর্ণিত, রাসুলুল্লাহ (সা.) বলেছেন,

‘তোমার ভাইয়ের সামনে হাস্যোজ্জ্বল মুখে উপস্থিত হওয়াও তোমার জন্য সদকা।’

(জামি আত-তিরমিজি, হাদিস: ১৯৫৬)

অন্য এক হাদিসে রাসুল (সা.) ইরশাদ করেন, সৎকাজের আদেশ দেওয়া, অসৎকাজ থেকে বিরত রাখা, পথহারা ব্যক্তিকে পথ দেখানো এবং রাস্তা থেকে কষ্টদায়ক বস্তু সরিয়ে দেওয়া—এসবও সদকার অন্তর্ভুক্ত।

এ থেকেই বোঝা যায়, ইসলামে মানুষের উপকারে আসে এমন প্রতিটি ইতিবাচক আচরণই সওয়াবের কাজ। হাসিমুখে কথা বলা মানুষের মনে আনন্দ জাগায় এবং সম্পর্ককে দৃঢ় করে।

হাদিসে আরও এসেছে, ধনসম্পদ দিয়ে মানুষকে যতটা খুশি করা যায় না, তার চেয়ে বেশি খুশি করা যায় প্রফুল্ল মুখমণ্ডল ও উত্তম আচরণের মাধ্যমে।

(বুলুগুল মারাম, হাদিস: ১৫৩৪)

রাসুল (সা.)–এর উত্তম দৃষ্টান্ত

হজরত জারির ইবনে আব্দুল্লাহ (রা.) বলেন,

‘আমি ইসলাম গ্রহণ করার পর কখনো রাসুল (সা.) আমাকে তাঁর কাছে যেতে বাধা দেননি। আর যখনই তিনি আমার দিকে তাকাতেন, তখনই মুচকি হাসতেন।’

(সহিহ বুখারি, হাদিস: ৩০৩৫)

এ ঘটনা প্রমাণ করে, প্রিয়নবি (সা.) মানুষের সঙ্গে সদাচরণ ও হাসিমুখে আচরণ করতেন। তাঁর জীবন আমাদের জন্য সর্বোত্তম আদর্শ।

হাসিমুখের ইতিবাচক প্রভাব

হাসিমুখ কেবল একটি অভ্যাস নয়; এটি দাওয়াত, দয়া ও মানবিকতার ভাষা। পরিবারে ভালোবাসা বৃদ্ধি, সমাজে ভ্রাতৃত্ব প্রতিষ্ঠা এবং পারস্পরিক শ্রদ্ধাবোধ জাগ্রত করতে এর ভূমিকা অপরিসীম। একটি মুচকি হাসি দুঃখী হৃদয়ে প্রশান্তি এনে দিতে পারে।