মঙ্গলবার ১০ মার্চ ২০২৬, ফাল্গুন ২৬ ১৪৩২, ২১ রমজান ১৪৪৭

ব্রেকিং

নেতানিয়াহু নিহত? ইরান ও ইসরায়েলের মিডিয়া যুদ্ধ নেতানিয়াহুর মৃত্যুর সংবাদ ইরানি মিডিয়ায় চরমপপন্থিরা আবার আগের অবস্থায় ফিরছে: র‌্যাব প্রসিকিউটরদের দুর্নীতি বরদাস্ত করা হবে না: প্রধান কৌঁসুলি মধ্যপ্রাচ্যে যুদ্ধ: প্রবাসীদের কল্যাণে নিয়ন্ত্রণ কক্ষ স্থাপন নতুন নেতৃত্বে ইসরাইলে প্রথম ক্ষেপণাস্ত্র হামলা চালালো ইরান আমার অনুমোদন ছাড়া ইরানের নতুন নেতা টিকবেন না’: ট্রাম্প অস্ট্রেলিয়ায় আশ্রয় নিলেন পাঁচ ইরানি নারী ফুটবল খেলোয়াড় প্রতিশ্রুতি পূরণ, ‘ফ্যামিলি কার্ড’ বিতরণের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী রাইড শেয়ারিং বাইকে দিনে ৫ লিটার তেল দেওয়ার নির্দেশ ইরানের পক্ষে পোস্ট: বাহরাইনে বাংলাদেশি গ্রেপ্তার ঘুরে দাঁড়াচ্ছে এশিয়ার পুঁজিবাজার খুব শিগগিরই শেষ হবে ইরান যুদ্ধ: ট্রাম্প ইরানের প্রতি কড়া বার্তা এরদোগানের

খেলা

৫শ উইকেটের ক্লাবে তাইজুল

 প্রকাশিত: ১৬:৩৭, ১৪ নভেম্বর ২০২৫

৫শ উইকেটের ক্লাবে তাইজুল

বাংলাদেশের তৃতীয় বোলার হিসেবে প্রথম শ্রেণির ক্রিকেটে ৫শ উইকেট নিলেন বাঁ-হাতি স্পিনার তাইজুল ইসলাম। 

সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে আয়ারল্যান্ডের বিপক্ষে দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্টের দ্বিতীয় ইনিংসে ২৯ রানে ১ উইকেট নিয়ে প্রথম শ্রেণির ক্রিকেটে ৫শ উইকেট পূর্ণ করেন তাইজুল। 

বাংলাদেশের তৃতীয় বোলার হিসেবে ৫শ উইকেট নিলেন তাইজুল। এর আগে বাংলাদেশের হয়ে দুই বাঁ-হাতি স্পিনার আব্দুর রাজ্জাক এবং এনামুল হক জুনিয়র প্রথম শ্রেণির ক্রিকেটে ৫শ উইকেট শিকার করেছিলেন। 

এই তালিকায় বাংলাদেশের হয়ে ৬৩৪ উইকেট নিয়ে শীর্ষে আছেন রাজ্জাক। ৫১৩ উইকেট নিয়ে পরের স্থানেই আছেন এনামুল। 

প্রথম শ্রেণির ক্রিকেটে ৫শ উইকেট শিকারের ক্লাবে নাম লেখাতে ৩ উইকেট দূরে ছিলেন তাইজুল। আয়ারল্যান্ডের বিপক্ষে প্রথম ইনিংসে ৭৮ রানে ২ উইকেট এবং দ্বিতীয় ইনিংসে টেস্টের তৃতীয় দিন পর্যন্ত ২৯ রানে ১ উইকেট নেন তিনি। টেস্টের তৃতীয় দিন পর্যন্ত মোট ৩ উইকেট নিয়ে প্রথম শ্রেণির ক্রিকেটে ৫শ উইকেট শিকারের মাইলফলক স্পর্শ করেন তাইজুল।