সোমবার ০৮ ডিসেম্বর ২০২৫, অগ্রাহায়ণ ২৪ ১৪৩২, ১৭ জমাদিউস সানি ১৪৪৭

ব্রেকিং

খালেদা জিয়ার লন্ডনযাত্রা আরো পেছাল তফসিল ঘোষণা: বুধবার বিটিভি ও বেতারকে ডেকেছে ইসি মহানবীকে কটূক্তি: তিতুমীরের শিক্ষার্থী বিশ্বজিৎ রিমান্ডে উৎসবমুখর নির্বাচনের জন্য সব ধরনের প্রস্তুতি নেওয়া হচ্ছে : স্বরাষ্ট্র উপদেষ্টা রিমান্ডে দিলে হার্ট অ্যাটাক করতে পারি: আদালতকে নাসার নজরুল আনিসুল-মঞ্জুর নেতৃত্বে নতুন জোটের আত্মপ্রকাশ ভোট দেওয়ার জন্য প্রবাসী নিবন্ধন দাঁড়াল আড়াই লাখ মোহাম্মদপুরে মা-মেয়ে হত্যায় গৃহকর্মী, ধারণা পুলিশের সাবেক মন্ত্রী-প্রতিমন্ত্রীসহ ১৬ জনকে ট্রাইব্যুনালে হাজির ভারতের গোয়া নাইটক্লাব অগ্নিকাণ্ডে নিহত ২৫ জনের মধ্যে নেপালি ৪ জন বেনিনে সেনা হস্তক্ষেপের বিষয়টি নিশ্চিত করল নাইজেরিয়া নিউইয়র্কে ইসরাইল, কাতার ও যুক্তরাষ্ট্রের ত্রিপক্ষীয় বৈঠক অনুষ্ঠিত পেরুর দুর্নীতি বিষয়ক সাংবাদিককে গুলি করে হত্যা

খেলা

৫ ক্যাচ ছাড়ার দিনে বাংলাদেশের প্রাপ্তি ৮ উইকেট

 প্রকাশিত: ১৮:৪৬, ১১ নভেম্বর ২০২৫

৫ ক্যাচ ছাড়ার দিনে বাংলাদেশের প্রাপ্তি ৮ উইকেট

সিলেট টেস্টের প্রথম দিনে বাংলাদেশের বিপক্ষে প্রথম ইনিংসে ৮ উইকেটে ২৭০ রান করেছে আয়ারল্যান্ড।

এ দিন পাঁচটি ক্যাচ নিতে ব্যর্থ হয়েছেন বাংলাদেশের ফিল্ডাররা। ৮ ও ১০ রানে জীবন পেয়ে ফিফটি করেন পল স্টার্লিং। ১০ রানে জীবন পেয়ে ফিফটি করেন অভিষিক্ত কেড কারমাইকেল। এছাড়া জীবন পান লর্কান টাকার ও জর্ডান নিল।

বাংলাদেশের হয়ে অফ স্পিনার মেহেদী হাসান মিরাজ উইকেট নেন তিনটি, অভিষিক্ত বাঁহাতি স্পিনার হাসান মুরাদ দুটি।

ক্যাচ ছাড়েন সাদমান ইসলাম, তাইজুল ইসলাম, মেহেদী হাসান মিরাজ, নাজমুল হোসেন শান্ত ও মুশফিকুর রহিম।

টস হেরে বোলিংয়ে নামা বাংলাদেশ সাফল্য পায় ম্যাচের প্রথম ওভারে। আইরিশ অধিনায়ক অ্যান্ড্রু বালবার্নিকে ফেরান হাসান মাহমুদ।

দ্বিতীয় উইকেটে ৯৬ রানের জুটি গড়েন স্টার্লিং ও কারমাইকেল।

লাঞ্চের পর প্রথম ওভারে নাহিদ রান ফেরান ৬০ রান করা স্টার্লিংকে। কারমাইকেলকে ৫৯ রানে থামান মিরাজ।

এরপর কার্টিস ক্যাম্ফার (৪৪) ও লর্কান টাকার (৪১) ভালো খেললেও ইনিংস বড় করতে পারেননি। দুজনকেই ফেরান মুরাদ।

দিনের শেষ বলে জর্ডান নিলকে এলবিডব্লিউ করেন তাইজুল ইসলাম। টেস্ট ক্রিকেট তো বটেই, প্রথম শ্রেণির ক্রিকেটেও অভিষেকের দিনটিতে ১৯ বছর বয়সী নিল করেন ৩০ রান।

ব্যারি ম্যাককার্থি অপরাজিত থাকেন ২১ রানে।

সংক্ষিপ্ত স্কোর:

আয়ারল‍্যান্ড ১ম ইনিংস: ৯০ ওভারে ২৭০/৮ (বালবার্নি ০, স্টার্লিং ৬০, কারমাইকেল ৫৯, টেক্টর ১, ক‍্যাম্ফার ৪৪, টাকার ৪১, ম‍্যাকব্রাইন ৫, নিল ৩০, ম‍্যাককার্থি ২১*; হাসান ১২-৪-৩২-১, নাহিদ ১৪-০-৬৫-১, তাইজুল ২১-৬-৭২-১, মুরাদ ২০-৫-৪৭-২, মিরাজ ২৩-৬-৫০-৩)