বৃহস্পতিবার ১৮ জুন ২০২৬, আষাঢ় ৫ ১৪৩৩

ব্রেকিং

‘সরকারকে সময় দেওয়া যাবে না’ বলা দলের বিরুদ্ধে সজাগ থাকতে হবে: প্রধানমন্ত্রী কাঁটাতারের বেড়া বসবে মিয়ানমার সীমান্তে, ভারত সীমান্ত ‘বিবেচনায়’: স্বরাষ্ট্রমন্ত্রী চুক্তি বাস্তবায়ন না হলে ফের ইরানে হামলার হুঁশিয়ারি ট্রাম্পের ১৬ দিনে প্রবাসীরা পাঠালেন ২১ হাজার ২২৩ কোটি টাকা প্রধানমন্ত্রীর নির্দেশে বিমানবন্দর থেকে ‘সাথে সাথেই’ সংসদে এমরান স্পিনে বাংলাদেশকে ধরাশায়ী করে সিরিজে এগিয়ে অস্ট্রেলিয়া রেলযাত্রা দ্রুত ও নিরাপদ করতে চালু হবে বৈদ্যুতিক ট্রেন: প্রধানমন্ত্রী সীমান্তে হত্যা মানবাধিকারের লঙ্ঘন: স্বরাষ্ট্রমন্ত্রী বাকলিয়ার শিশু ধর্ষণ: আসামি মনির হোসেনের যাবজ্জীবন হামের উপসর্গ নিয়ে আরো ৪ জনের মৃত্যু ময়মনসিংহে স্বামীকে বেঁধে রেখে স্ত্রীকে তুলে নিয়ে ‘দলবেঁধে ধর্ষণ’ পাঁচ জেলায় বন্যার শঙ্কা শিশু আয়াত হত্যা: আসামি আবীরের ফাঁসির রায় সিলেটে চা শ্রমিকদের ফুলবৃষ্টিতে সিক্ত প্রধানমন্ত্রী, পথে পথে অভ্যর্থনা সীমান্তে ভারতের পুশ-ইন নিয়ে হিউম্যান রাইটস ওয়াচের উদ্বেগ গোলের চূড়ায় ক্লোসার সঙ্গী এখন মেসি এমবাপে ২ হলান্ড ২ মেসি ৩, বিশ্বকাপের বিশ্ব কাঁপানো দিন

খেলা

সাকিবকে নিয়ে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দল ঘোষণা

 আপডেট: ১৯:৩৫, ১৬ অক্টোবর ২০২৪

সাকিবকে নিয়ে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দল ঘোষণা

চলছিল নানা জল্পনা-কল্পনা। কানপুর টেস্টের আগেই সাকিব আল হাসান জানিয়ে দিয়োছিলেন, মিরপুরে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে শেষ টেস্ট খেলতে চান।

তবুও অনেক সংশয় ছিল। শেষ পর্যন্ত সাকিবকে নিয়েই স্কোয়াড ঘোষণা করেছে বিসিবি।  
গত ৫ আগস্ট রাজনৈতিক বাস্তবতা বদলে যাওয়ার পর সাকিবের নামে হত্যা মামলা হয়। এছাড়া তার ব্যাপারে জনগণের অসন্তোষও রয়েছে। এ অবস্থায় সাকিব দেশে ফিরলে আইনি বাধা বা নিরাপত্তা দেওয়া যাবে কি না, এটা নিয়ে আলোচনা ছিল।  

তবে সরকারের বিভিন্ন মহল থেকে আইনি বাধা না থাকার আশ্বাস পেয়ে দেশে ফিরছেন সাকিব। বৃহস্পতিবার দেশে ফিরে দলের সঙ্গে যোগ দেওয়ার কথা রয়েছে তার।  

ভারতের বিপক্ষে গত মাসেই দুটি টেস্ট খেলেছে বাংলাদেশ। ওই সিরিজের দল থেকে বাদ পড়েছেন পেসার খালেদ আহমেদ। তার জায়গায় নতুন করে কাউকে নেওয়া হয়নি।  
এই সিরিজেই দায়িত্ব নিচ্ছেন নতুন হেড কোচ ফিল সিমন্স। চান্ডিকা হাথুরুসিংহেকে বরখাস্ত করার পর তাকে নিয়োগ দিয়েছে বিসিবি। বুধবার মিরপুরে এসে কয়েকজন ক্রিকেটার ও কর্মকর্তার সঙ্গে সাক্ষাৎও করেছেন সিমন্স।  

আগামী ২১ অক্টোবর মিরপুরের শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে প্রথম টেস্ট খেলবে বাংলাদেশ। এরপর দ্বিতীয় ম্যাচটি হবে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে, ২৯ অক্টোবর থেকে।

প্রথম টেস্টে বাংলাদেশের স্কোয়াড: নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), জাকির হাসান, মাহমুদুল হাসান জয়, সাদমান ইসলাম, লিটন কুমার দাস, মুশফিকুর রহিম, মুমিনুল হক, সাকিব আল হাসান, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, নাঈম হাসান, নাহিদ রানা, জাকের আলি অনিক, হাসান মাহমুদ ও তাসকিন আহমেদ।