বৃহস্পতিবার ০৪ জুন ২০২৬, জ্যৈষ্ঠ ২১ ১৪৩৩

ব্রেকিং

চামড়ার অপেক্ষায় সাভার ট্যানারি পল্লী, লক্ষ্য ৬৫ লাখ পিস টাঙ্গাইলে ট্রাক উল্টে নিহতদের সাতজন নওগাঁর রাজেন্দ্রবাটির, গ্রামজুড়ে শোক লিবিয়া থেকে ফিরলেন আরো ১৭০ বাংলাদেশি হাম: আরও ১৭ শিশুর মৃত্যু দুই কোটিরও বেশি শিশুকে হামের টিকা দেওয়া হয়েছে: স্বাস্থ্যমন্ত্রী রাউজানে ‘গরুচোর সন্দেহে’ বৃদ্ধকে পিটিয়ে হত্যা যুক্তরাষ্ট্রের সঙ্গে অনেক বিষয়ে সমঝোতা হলেও চুক্তি আসন্ন নয়: ইরান মিনায় সমবেত সবাই, হজের আনুষ্ঠানিকতা শুরু ঈদুল আজহা: ঈদগাহে প্রধান জামাত সকাল সাড়ে ৭টায় ঈদযাত্রায় গাজীপুরে বৃষ্টির ভোগান্তি, মহাসড়কে ধীরগতি টাঙ্গাইলে ট্রাক উল্টে ১৫ জন নিহত বাড্ডায় চিপসের কারখানায় আগুনে দুই কর্মীর মৃত্যু ইরান আলোচনা ব্যর্থ হলে যুক্তরাষ্ট্র ‘অন্য পথ’ খুঁজে বের করবে: রুবিও

খেলা

দুই বছরের জন্য হাথুরুসিংয়ে বাংলাদেশের কোচ

 আপডেট: ২১:০৮, ৩১ জানুয়ারি ২০২৩

দুই বছরের জন্য হাথুরুসিংয়ে বাংলাদেশের কোচ

রাসেল ডমিঙ্গোর বিদায়ের পর গেল বছরের ডিসেম্বর থেকেই টাইগারদের প্রধান কোচের পদটা শূন্য। পরবর্তীতে কে বসবেন এই দায়িত্বে, এমন প্রশ্নে চাউর ছিল ক্রিকেট পাড়া। অবশেষেফের বাংলাদেশের হেড কোচের দায়িত্ব পেলেন টাইগারদের সাবেক প্রধান কোচ চন্ডিকা হাথুরুসিংহে।

 

এটি হবে বাংলাদেশ দলের সঙ্গে সাবেক শ্রীলংকা ব্যাটসম্যানের দ্বিতীয় মেয়াদ। এর আগে ২০১৪ থেকে ২০১৭ সাল পর্যন্ত কোচ ছিলেন তিনি। ৫৪ বছর বয়সী হাথুরুসিংহে বিসিবির সঙ্গে দুই বছরের চুক্তি করেছেন যা ২০২৩ সালের ফেব্রুয়ারি থেকে শুরু হবে।

পুনরায় দায়িত্ব নিয়ে হাথুরুসিংহে বলেছেন, আবার বাংলাদেশ জাতীয় দলের কোচ হওয়ার এই সুযোগ পাওয়াটা সম্মানের। যখনই আমি সেখানে গেছি আমি সত্যিই বাংলাদেশের মানুষের উষ্ণতা এবং সংস্কৃতি পছন্দ করেছি। আমি খেলোয়াড়দের সঙ্গে আবার কাজ করার এবং তাদের সাফল্য উপভোগ করার জন্য উন্মুখ।

বিসিবির সিইও নিজাম উদ্দিন চৌধুরী দক্ষিণ আফ্রিকার রাসেল ডোমিঙ্গোর স্থলাভিষিক্ত হওয়া নতুন প্রধান কোচকে স্বাগত জানিয়ে বলেন, চন্দিকার অভিজ্ঞতা এবং বাংলাদেশ ক্রিকেটের জ্ঞান তার জন্য সুবিধা হবে। খেলোয়াড়দের জন্য উপকৃত হবে। তিনি একজন পরীক্ষিত কৌশলী এবং আমরা তার প্রথম অ্যাসাইনমেন্টের সময় জাতীয় দলে তার প্রভাব দেখেছি।

মঙ্গলবার এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে হাথুরুসিংহের কোচ হওয়ার বিষয়টি নিশ্চিত করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

এর আগে মঙ্গলবার সকালে নিজের সদ্য সাবেক কর্মস্থল নিউ সাউথ ওয়েলসের সহকারী কোচের পদ থেকে সরে দাঁড়ান হাথুরুসিংহে।

অনলাইন নিউজ পোর্টাল ২৪