মঙ্গলবার ২৪ মার্চ ২০২৬, চৈত্র ১০ ১৪৩২, ০৫ শাওয়াল ১৪৪৭

ব্রেকিং

পিছু হটলেন ট্রাম্প, ইরানের বিদ্যুৎকেন্দ্রে হামলা স্থগিত ইরানকে সাহায্য করতে সোনা-রূপা নগদ অর্থ দিচ্ছে কাশ্মীরিরা ‘জাল ভোট’ নিয়ে ‘বিএনপি-জামায়াত’ সংঘর্ষে ৪০ বাড়ি ভাঙচুর, মুহুর্মুহু বোমা মার্চের মধ্যে ‘দখলদারদের’ ফুটপাত-সড়ক ছাড়তে বলল পুলিশ তেল সংকটে বগুড়ায় ৭২ পেট্রোল পাম্প বন্ধ, ভোগান্তি চরমে ইরানজুড়ে তীব্র বিস্ফোরণ: আহভাজে হাসপাতালে হামলা, মৃতের সংখ্যা বাড়ছে বাস-ট্রেন সংঘর্ষে ১২ মৃত্যু: ২ গেইটম্যানের বিরুদ্ধে মামলা ‘ব্যাংক বন্ধ থাকায়’ তেল সংকট, বলছেন পাম্প মালিকরা এক দশক পর পাবনায় ‘চরমপন্থিদের’ পোস্টার, আতঙ্ক ঈদের ছুটিতে কক্সবাজারে পর্যটকের ঢল, ব্যবসায়ীদের মুখে হাসি ইসরায়েলের দুই শহরে ইরানি হামলার পর উদ্বেগ-উৎকণ্ঠা যেকোনো হুমকি মোকাবিলা করতে প্রস্তুত ইরান: মাসুদ পেজেশকিয়ান লেবাননের দক্ষিণাঞ্চলের প্রধান সেতু উড়িয়ে দিয়েছে ইসরায়েল দক্ষিণ কোরিয়ায় কারখানায় অগ্নিকাণ্ডে নিহত ১৪ পিএসএল খেলতে পাকিস্তান গেলেন চার বাংলাদেশি ক্রিকেটার

খেলা

সৌদি আরবের কাছে পরাজয় ‘বড় ধাক্কা’: মেসি

 প্রকাশিত: ১০:৩৫, ২৩ নভেম্বর ২০২২

সৌদি আরবের কাছে পরাজয় ‘বড় ধাক্কা’: মেসি

কাতার  বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে পুচকে সৌদি আরবের কাছে  পরাজয়টিকে দলের জন্য একটি ‘বড় ধাক্কা’ তবে হারের এই গন্ডি থেকে দক্ষিণ আমেরিকান চ্যাম্পিয়নরা ঘুরে দাঁড়াবে বলে আশা প্রকাশ করেছেন তিনি।

গতকাল মঙ্গলবার সি’ গ্রুপের ম্যাচে সৌদি আরবের কাছে ২-১ গোলে পরাজিত হবার পর আর্জেন্টাইন অধিনায়ক মেসি বলেন, ‘ এটি একটি বড় ধাক্কা। কষ্টদায়ক একটি হার। তবে আমাদের নিজেদের উপর আস্থা আছে। আমাদের দলটি আর কাউকে ছাড় দিবে না। আমরা অবশ্যই পরের ম্যাচে মেক্সিকোকে হারাবো।’

ম্যাচের ১০ মিনিটে লিওনেল মেসির পেনাল্টি গোলে পিছিয়ে পড়ে সৌদি আরব। বিরতি থেকে ফেরার পর সৌদির হয়ে পরপর দুই গোল করেন যথাক্রমে সালেহ আল-শেরি ও সালেম আল-ডসারি। বিশ^কাপের ইতিহাসে সবচেয়ে বড় অঘটনের জন্ম দেয় মধ্যপ্রাচ্যেও দেশটি। তবে প্রথমার্ধে আর্জেন্টিনার আরো তিনটি গোল বাতিল হয়েছে অফসাইডের কারণে। দ্বিতীয়ার্ধে সৌদি আরবের রক্ষনদূর্গ ভাঙতে ব্যর্থ হয় লিওনেল স্কালোনির শিষ্যরা।

মেসি বলেন, ‘আমরা জানতাম সৌদি আরবের দলটিতে বেশ ভালো কিছু খেলোয়াড় আছে। তারা গোটা মাঠ চষে বেড়িয়েছেন। আমরা তাদের রক্ষন ভাঙ্গার চেস্টা করেছি। তবে কিছুটা তাড়াহুড়ো করতে গিয়ে ১-২ গোলে পিছিয়ে পড়ি। আমরা ঐক্যবদ্ধ থাকতে পারিনি। আমাদের পারফর্মেন্সের মান তখন নেমে যায়। এ সময় আমরা কিছুটা বেপরোয়া ভাবে খেলতে চেয়েছিলাম।’

দল এই পরাজয় মেনে নিয়েছে উল্লেখ করে সাত বারের ব্যালন ডি’অর খেতাব জয়ী মেসি বলেন, পরের ম্যাচে আমরা সঠিক পথে ফেরার বিষয়ে আশাবাদি। সেখানে কোন অজুহাত চলবে না। আমরা এযাবৎকালে আরো বেশী সংগঠিত হতে যাচ্ছি। আমাদের এই দলটি বেশ শক্তিশালী,যা ইতোমধ্যে আমরা প্রদর্শন করেছি। দীর্ঘদিন যাবৎ আমরা এমন পরিস্থিতির সম্মুখীন হইনি। এখন আমাদের এটি প্রমানের সময় এসেছে যে, এই দলটি বেশ দক্ষ।’