রোববার ২৯ মার্চ ২০২৬, চৈত্র ১৫ ১৪৩২, ১০ শাওয়াল ১৪৪৭

ব্রেকিং

লরি শ্রমিকদের কারাদণ্ড: উত্তরের ৮ জেলায় তেল সরবরাহ বন্ধ বিরোধী দলের নোটিশ: বিধি মেনে সংসদ পরিচালনার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর অতীতে জিডিপি প্রবৃদ্ধি ‘ফুলিয়ে-ফাঁপিয়ে’ দেখানো হয়েছে: প্রধানমন্ত্রীর উপদেষ্টা হরমুজের কাছে হানা, খার্ক দখলে ‘স্থল অভিযানের প্রস্তুতি নিচ্ছে’ পেন্টাগন মার্কিন সেনারা এলে আগুনে পুড়িয়ে দেওয়া হবে: ইরানি স্পিকারের হুঁশিয়ারি প্রিপেইড মিটারের মাসিক চার্জ তুলে দিচ্ছে সরকার ঈদের ছুটির পর সংসদ অধিবেশন শুরু মানব পাচারের মামলা: জেনারেল মাসুদ উদ্দিন আরও ৬ দিন রিমান্ডে গত ৮ বছর দেশে হামের টিকাই দেওয়া হয়নি: স্বাস্থ্যমন্ত্রী বাস থেকে শতভাগ যাত্রী নামিয়ে ফেরিতে তুলতে হবে আরও ১১ জেলা পেল নতুন ডিসি আকস্মিক পরিদর্শনে প্রধানমন্ত্রী: হেঁটে ঘুরলেন সচিবালয়ের বিভিন্ন মন্ত্রণালয় নড়াইলে ‘তেল না পেয়ে’ পাম্প ম্যানেজারকে ট্রাকচাপা দিয়ে হত্যার অভিযোগ শাহজালালে বিমানের শৌচাগারে মিলল ৩৮ কোটি টাকার সোনার বার এবার এসএসসি পরীক্ষা কক্ষেও বসবে সিসিটিভি

ইসলাম

নামাযীর সামনে দিয়ে যাওয়ার মাসআলা

 প্রকাশিত: ০৯:২৯, ১১ জানুয়ারি ২০২২

নামাযীর সামনে দিয়ে যাওয়ার মাসআলা

প্রশ্ন ১১৬৯: চৌকি বা খাটের উপর নামায পড়া অবস্থায় সামনে দিয়ে কেউ অতিক্রম করলে সে কি গোনাহগার হবে? উল্লেখ্য, চৌকি বা খাট দেড়-দুই ফুট উঁচু হয়ে থাকে।

উত্তর: যেমনিভাবে সমতল যমীনের উপর নামাযরত ব্যক্তির সামনে দিয়ে অতিক্রম করা নিষেধ, তেমনিভাবে চৌকি বা খাটের উপর নামাযরত ব্যক্তির সামনে দিয়ে অতিক্রম করাও নিষেধ। অবশ্য প্রয়োজনে বসে বসে খাটের সমতলের নিচ দিয়ে কিংবা নামাযীর সামনে সুতরা রেখে অতিক্রম করতে পারবে।

-সহীহ বুখারী ১/৭১, ফাতাওয়া হিন্দিয়া ১/১০৪, ফাতহুল কাদীর ১/৩৪৫, আলবাহরুর রায়েক ২/১৭, আদ্দুররুল মুখতার ১/৬৩৪