বৃহস্পতিবার ১৫ জানুয়ারি ২০২৬, মাঘ ২ ১৪৩২, ২৬ রজব ১৪৪৭

ব্রেকিং

নির্বাচনে জামায়াত ১৭৯ আসনে, এনসিপি ৩০ আসনে লড়বে ‘এবার গুলি ফস্কাবে না’, ট্রাম্পের রক্তাক্ত ছবি দেখিয়ে হুমকি ইরানের জুলাই গণঅভ্যুত্থানে অংশগ্রহণকারীদের দায়মুক্তি দিয়ে অধ্যাদেশ হচ্ছে সাংবাদিক আনিস আলমগীরের বিরুদ্ধে এবার মামলা করছে দুদক হাদি হত্যা মামলার পুনঃতদন্তে সিআইডি অধ্যাদেশের দাবিতে সোমবার থেকে সায়েন্স ল্যাব মোড়ে অবস্থান কর্মসূচি, অনড় শিক্ষার্থীরা চলন্ত বাসে ছাত্রীকে রাতভর ‘দলবেঁধে ধর্ষণ’, চালক-হেলপারসহ আটক ৩ কয়েক ঘণ্টা বন্ধ রাখার পর আকাশসীমা আবার খুলেছে ইরান এসএসসি পরীক্ষা শুরু ২১ এপ্রিল ইরানে হত্যাকাণ্ড বন্ধ, তেহরানের দাবি: ফাঁসির পরিকল্পনা নেই ট্রাম্পের ‘যুদ্ধক্ষমতা সীমিত’ লক্ষ্য থেকে সরে এল সিনেট ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি: অধ্যাদেশের দাবিতে ফের সড়কে সাত কলেজ পাবনা ১ ও ২ আসনে ভোটের বাধা কাটল হাসিনার আমৃত্যু কারাদণ্ডের মামলা আপিলের কার্য তালিকায় বাংলাদেশ, পাকিস্তানসহ ৭৫ দেশের অভিবাসী ভিসা বন্ধ করছে যুক্তরাষ্ট্র বিক্ষোভকারী এরফানের মৃত্যুদণ্ড স্থগিত করল ইরান

রাজনীতি

খালেদা জিয়াকে হাসপাতালে দেখতে গেলেন জুবাইদা রহমান

 প্রকাশিত: ১৭:৫৩, ৬ ডিসেম্বর ২০২৫

খালেদা জিয়াকে হাসপাতালে দেখতে গেলেন জুবাইদা রহমান

চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে দেখতে এভারকেয়ার হাসপাতালে গেছেন তার পুত্রবধূ জুবাইদা রহমান।

ধানমন্ডিতে বাবার বাড়ি ‘মাহবুব ভবন’ থেকে শনিবার বিকাল সোয়া ৩টার পরে তিনি এভারকেয়ার হাসপাতালে যান বলে বিএনপি মিডিয়া সেলের সদস্য আতিকুর রহমান রুমন জানিয়েছেন।

তিনি বলেন, “ভাবি বিকাল ৩টা ৩৮ মিনিটে এভারকেয়ার হাসপাতালে আসেন। তিনি সিসিইউতে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শয্যার পাশে আছেন।

“গতকাল গভীর রাতে হাসপাতাল থেকে ধানমন্ডির বাসায় ফিরেছেন ভাবি। এখানে উনার মা সৈয়দা ইকবাল মান্দবানু রয়েছেন।”

লন্ডন থেকে বিমান বাংলাদেশের একটি ফ্লাইটে শুক্রবার সকাল পৌনে ১১টায় ঢাকায় পৌঁছান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সহধর্মিণী জুবাইদা। চিকিৎসার জন্য শাশুড়িকে লন্ডনে নিতে আগের দিন সন্ধ্যায় লন্ডন থেকে তিনি দেশের পথে রওনা হয়েছিলেন।

দেশে নেমে বিমানবন্দর থেকে সরাসরি এভারকেয়ারে যান জুবাইদা।

সেখানে খালেদা জিয়ার শয্যার পাশে থাকা ছাড়াও মেডিকেল বোর্ডের চিকিৎসকদের সাথে কয়েকবার বৈঠকও করেন তিনি। জুবাইদা রহমান এই মেডিকেল বোর্ডেরও সদস্য। আগের বৈঠকগুলোতে তিনি ভার্চুয়ালি যুক্ত থাকলে গতকাল সশরীরে তিনি অংশ নেন।

রুমন বলেছেন, জুবাইদা রহমান সার্বক্ষণিক বিএনপি চেয়ারপারসনের শারীরিক অবস্থা দেখভাল করছেন।

“ধানমন্ডির বাসায় থাকার সময়েও টেলিফোনে ‘টাইম টু টাইম’ উনি তার শাশুড়ির স্বাস্থ্যের খোঁজখবর রাখছেন।”

গত ২৩ নভেম্বর থেকে এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন আছেন। অধ্যাপক শাহাবুদ্দিন তালুকদারের নেতৃত্বে বিশেষজ্ঞ চিকিৎসকদের সমন্বয়ে মেডিকেল বোর্ড খালেদা জিয়ার চিকিৎসা দিচ্ছেন।

এদিকে খালেদা জিয়ার শারীরিক অবস্থা মোটাদাগে ‘অপরিবর্তিত’ রয়েছে বলে জানাচ্ছেন চিকিৎসকরা।

মেডিকেল বোর্ডের একাধিক চিকিৎসকের সঙ্গে শনিবার আলাপ করে জানা গেছে, বিএনপি চেয়ারপারসন এখনো বিমানযাত্রার সক্ষমতা অর্জন করেনি। সেজন্যই লন্ডনযাত্রা বিলম্ব হচ্ছে।

তবে এক চিকিৎসক এদিন দুপুরে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “অনেকগুলো প্যারামিটার পজেটিভ সাইন দিচ্ছে, তবে অবস্থার উন্নতি হয়েছে এমনটা এখনই বলা যাচ্ছে না।

“আমরা আশা করছি, পজেটিভ সাইন অব্যাহত থাকলে উনি ৯-১০ তারিখের (ডিসেম্বর) দিকে ফ্লাই করার সক্ষমতা অর্জন করতেও পারেন।”

বিএনপির একজন শীর্ষ নেতা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে শুক্রবার বলেছিলেন, খালেদা জিয়ার মেডিকেল বোর্ড বৃহস্পতিবার তাকে বিদেশে নেওয়ার অনুমতি দিয়েছিল। কিন্তু বৃহস্পতিবার রাতেই তার শারীরিক অবস্থার কিছুটা অবনতি ঘটে।

এদিকে খালেদা জিয়ার শারীরিক অবস্থা বিবেচনা করে মেডিকেল বোর্ড সবুজ সংকেত দিলেই কেবল এয়ার অ্যাম্বুলেন্স ঢাকায় আসবে বলে বিএনপির তরফে জানানো হয়েছে।

দলটির তরফে চেয়ারপারসনের উপদেষ্টা এনামুল হক চৌধুরী এয়ার অ্যাম্বুলেন্সের জন্য কাতার কর্তৃপক্ষের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রাখছেন।

তিনি শনিবার দুপুরে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন “ম্যাডামের মেডিকেল বোর্ডের সিদ্ধান্তক্রমে এয়ার অ্যাম্বুলেন্স বাংলাদেশ আসবে। সেইভাবে তারা (কাতার) এখন প্রস্তুত রয়েছে।

“এখন মেডিকেল বোর্ড যখনই সিদ্ধান্ত জানাবে, তখনই এয়ার অ্যাম্বুলেন্স ঢাকায় আসবে এবং ম্যাডাম বেগম খালেদা জিয়াকে উন্নত চিকিৎসার জন্য লন্ডন নেওয়া হবে। সব কিছুই কাতার কর্তৃপক্ষ অ্যারেজমন্টে করেছে।”