শুক্রবার ১৬ জানুয়ারি ২০২৬, মাঘ ২ ১৪৩২, ২৭ রজব ১৪৪৭

ব্রেকিং

নির্বাচনে জামায়াত ১৭৯ আসনে, এনসিপি ৩০ আসনে লড়বে ‘এবার গুলি ফস্কাবে না’, ট্রাম্পের রক্তাক্ত ছবি দেখিয়ে হুমকি ইরানের জুলাই গণঅভ্যুত্থানে অংশগ্রহণকারীদের দায়মুক্তি দিয়ে অধ্যাদেশ হচ্ছে সাংবাদিক আনিস আলমগীরের বিরুদ্ধে এবার মামলা করছে দুদক হাদি হত্যা মামলার পুনঃতদন্তে সিআইডি অধ্যাদেশের দাবিতে সোমবার থেকে সায়েন্স ল্যাব মোড়ে অবস্থান কর্মসূচি, অনড় শিক্ষার্থীরা চলন্ত বাসে ছাত্রীকে রাতভর ‘দলবেঁধে ধর্ষণ’, চালক-হেলপারসহ আটক ৩ কয়েক ঘণ্টা বন্ধ রাখার পর আকাশসীমা আবার খুলেছে ইরান এসএসসি পরীক্ষা শুরু ২১ এপ্রিল ইরানে হত্যাকাণ্ড বন্ধ, তেহরানের দাবি: ফাঁসির পরিকল্পনা নেই ট্রাম্পের ‘যুদ্ধক্ষমতা সীমিত’ লক্ষ্য থেকে সরে এল সিনেট ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি: অধ্যাদেশের দাবিতে ফের সড়কে সাত কলেজ পাবনা ১ ও ২ আসনে ভোটের বাধা কাটল হাসিনার আমৃত্যু কারাদণ্ডের মামলা আপিলের কার্য তালিকায় বাংলাদেশ, পাকিস্তানসহ ৭৫ দেশের অভিবাসী ভিসা বন্ধ করছে যুক্তরাষ্ট্র বিক্ষোভকারী এরফানের মৃত্যুদণ্ড স্থগিত করল ইরান

রাজনীতি

মঞ্জু-আনিসুলের নেতৃত্বে আসছে নতুন জোট

 প্রকাশিত: ১৩:১১, ৬ ডিসেম্বর ২০২৫

মঞ্জু-আনিসুলের নেতৃত্বে আসছে নতুন জোট

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বৃহত্তর রাজনৈতিক জোট গঠন করতে যাচ্ছে আনিসুল ইসলাম মাহমুদ নেতৃত্বাধীন জাতীয় পার্টি, আনোয়ার হোসেন মঞ্জুর জাতীয় পার্টি-জেপিসহ কয়েকটি দল।

জাতীয় পার্টির আনিসুল ইসলামপন্থি অংশের মহাসচিব রুহুল আমিন হাওলাদার বলছেন, এই জোটে সবমিলিয়ে ১৬টি দল থাকতে পারে।

“৮ ডিসেম্বর আমরা জোটের আত্মপ্রকাশ করবো। আমাদের এই বৃহত্তর জোটের নেতারাও সেদিন উপস্থিত থাকবেন।”

গত ২৭ নভেম্বর রাজধানীর গুলশানে হাওলাদার টাওয়ারে এক সভায় এ জোট গঠনের সিদ্ধান্ত হয়। এ জোটের মুখপাত্রের দায়িত্ব দেওয়া হয়েছে রুহুল আমিন হাওলাদারকে।

তিনি জানান, সোমবার সকাল সাড়ে ১১টায় গুলশান ১ নম্বরে ইমানুয়েলস পার্টি সেন্টারে সংবাদ সম্মেলন করে জোটের আত্মপ্রকাশ ঘটবে। এতে বক্তব্য দেবেন জাতীয় পার্টির চেয়ারম্যান আনিসুল ইসলাম মাহমুদ, জেপির চেয়ারম্যান আনোয়ার হোসেন মঞ্জুসহ জোটভুক্ত বিভিন্ন রাজনৈতিক দলের প্রধানরা।

তিন খণ্ডে বিভক্ত জাতীয় পার্টির তিন অংশই দলের প্রতীক লাঙ্গল নিজেদের বলে দাবি করে আসছে। এর মধ্যে জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা হুসেইন মুহম্মদ এরশাদের ভাই জিএম কাদের অংশ বর্তমানে নির্বাচন কমিশনে নিবন্ধিত। আর এরশাদের সহধর্মিনী রওশন এরশাদ দ্বাদশ সংসদ নির্বাচনকে কেন্দ্র করে আলাদা হওয়ার পর নীরব থাকলেও এখন তার অংশটি বলছে, তারাই লাঙলের ‘একমাত্র দাবিদার’।

এদিকে জি এম কাদেরের ওপর আদালতের অস্থায়ী নিষেধাজ্ঞার সুযোগে গেল ৯ অগাস্ট ‘ঐক্য সম্মেলন’ করে আলাদা হয়ে যান আনিসুল ইসলাম মাহমুদ, রুহুল আমিন হাওলাদারসহ দলে কয়েকজন জ্যেষ্ঠ নেতা। রওশনের অংশ থেকে বেরিয়ে কাজী ফিরোজ রশীদ, আবু হোসেন বাবলাও তাদের সঙ্গে যোগ দিয়েছেন। তারা নিজেদের ‘মূল জাপা’ দাবি করে ইসিতে চিঠি দিয়েছে।