সোমবার ০৯ ফেব্রুয়ারি ২০২৬, মাঘ ২৭ ১৪৩২, ২১ শা'বান ১৪৪৭

ব্রেকিং

৪৬তম বিসিএসে চাকরি পাচ্ছেন ১ হাজার ৪৫৭ প্রার্থী টানা তিন মাস মূল্যস্ফীতি ঊর্ধ্বমুখী ১২ তারিখ দেশ পুনর্গঠনের নির্বাচন: তারেক রহমান হাদি হত্যাকাণ্ড তদন্তে জাতিসংঘের সহযোগিতা চেয়েছে সরকার ভোট ঘিরে মোবাইল ব্যাংকিং সীমিত রাখার নির্দেশ বন্দরে ধর্মঘট নিয়ে হার্ডলাইনে যাওয়ার সিদ্ধান্ত সরকারের যুক্তরাষ্ট্রে বৈঠকের পর হন্ডুরাসের নতুন নেতার প্রশংসায় ট্রাম্প ঋণখেলাপি-ব্যাংকডাকাতদের নিয়ে দুর্নীতি দমন করবেন, হাস্যকর : জামায়াত আমির বন্দরের অচলাবস্থা নিরসনে উদ্যোগ নিতে ৪ ব্যবসায়ী সংগঠনের চিঠি টিআইবির প্রতিবেদন গভীর পর্যালোচনার দাবি রাখে : বলছে সরকার জামায়াতসহ ৩০টি দল কোনো নারীকে প্রার্থিতা দেয়নি: টিআইবি চট্টগ্রাম বন্দর সচল আছে, দাবি চেয়ারম্যানের ফের লাগাতার ধর্মঘটে চট্টগ্রাম বন্দর ভোটের মাঠে আইনশৃঙ্খলা বাহিনী সুদানে আরএসএফের ড্রোন হামলায় ২৪ বেসামরিক নিহত

রাজনীতি

‘তাহলে অন্তর্বর্তী সরকার জানে কী?’—প্রশ্ন তারেক রহমানের

 প্রকাশিত: ২২:২৩, ৯ মে ২০২৫

‘তাহলে অন্তর্বর্তী সরকার জানে কী?’—প্রশ্ন তারেক রহমানের

তারেক রহমান

আওয়ামী লীগ সরকারের সময় সংবিধান দলীয়করণ এবং বর্তমান অন্তর্বর্তী সরকারের নিষ্ক্রিয়তা নিয়ে প্রশ্ন তুলেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। শুক্রবার (৯ মে) রাজধানীর খামারবাড়িতে আয়োজিত একটি ইস্টার পুনর্মিলনী অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি এসব মন্তব্য করেন।

তারেক রহমান বলেন, “পাঁচ আগস্ট যেভাবে শেখ হাসিনা পালিয়েছেন, ঠিক একইভাবে দেশ ছেড়েছেন সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদ। অন্তর্বর্তীকালীন সরকার নাকি কিছুই জানে না—তাহলে তারা জানে কী?”

তিনি অভিযোগ করেন, “সংস্কারের নামে একদিকে পলাতক স্বৈরাচারের দোসরদের পালিয়ে যাওয়ার সুযোগ করে দেওয়া হচ্ছে, অন্যদিকে গণতন্ত্রকামী দলগুলোর মধ্যে বিভাজন তৈরির চেষ্টা চলছে। একইসঙ্গে চলছে দোসরদের পুনর্বাসনের পরিকল্পিত প্রচেষ্টা।”

আওয়ামী লীগ সরকারের শাসনামলে সংবিধান নিয়ে প্রশ্ন তুলে তারেক রহমান বলেন, “স্বাধীনতার যে প্রত্যাশা নিয়ে মুক্তিযুদ্ধ হয়েছিল, আওয়ামী লীগের আমলে তার কোনো প্রতিচ্ছবি আমরা দেখতে পাইনি। তারা সংবিধানকে দলীয় সংবিধানে পরিণত করেছে। তাই সংবিধান সংস্কার এখন সময়ের দাবি।”

তিনি আরও বলেন, “ফ্যাসিস্টরা দেশ ছাড়ার পর গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার একটি সুযোগ এসেছে। এই সুযোগ কাজে লাগাতে আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে, যেন ভবিষ্যতে কেউ ষড়যন্ত্র করতে না পারে।”

তারেক রহমান সব নাগরিককে দায়িত্বশীল ভূমিকা রাখার আহ্বান জানিয়ে বলেন, “প্রত্যেকে নিজ নিজ জায়গা থেকে দায়িত্ব নিয়ে দেশকে এগিয়ে নিতে হবে। এ দেশ কোনো ব্যক্তি বা দলের নয়, এ দেশের মালিক জনগণ।”