মঙ্গলবার ২৪ মার্চ ২০২৬, চৈত্র ১০ ১৪৩২, ০৫ শাওয়াল ১৪৪৭

ব্রেকিং

ব্রাহ্মণবাড়িয়ায় দুই গোষ্ঠীর সংঘর্ষে নিহত ২, আহত অর্ধশত এবার ঘাট দখল নিয়ে দুগ্রামবাসীর সংঘর্ষে রণক্ষেত্র পাবনা, আহত অর্ধশত রমজানের ঘাটতি পূরণে ১০ শনিবার প্রাথমিক বিদ্যালয় খোলা ট্রাম্পের বিরতি ঘোষণার কয়েক ঘণ্টার মধ্যেই ইরানের ইস্পাহান জ্বালানিকেন্দ্রে হামলা মানবপাচার মামলায় মাসুদ উদ্দিন চৌধুরী ৫ দিনের রিমান্ডে জুলাই দায়মুক্তি অধ্যাদেশে ‘সবাই একমত’: সালাহউদ্দিন জেট ফুয়েলের দাম লিটারে ৯০ টাকা বাড়লো বিদেশগামী শিক্ষার্থীকে ১০ লাখ টাকা ঋণ দেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর ঢাকার পুঁজিবাজারে একদিনে সূচক কমল ৬৮ পয়েন্ট `হঠাৎ` চাহিদা বাড়ায় সারাদিনের তেল শেষ হচ্ছে তিন ঘণ্টায়: জ্বালানি মন্ত্রী মাসুদ উদ্দিন মানবপাচার মামলায় গ্রেপ্তার, আছে হত্যাসহ ১১ মামলা: ডিবি বাংলাদেশ থেকে বাহরাইনে ফিরতে প্রবাসীদের জন্য বিশেষ ফ্লাইট নাটোরে ট্রাক-ইজিবাইক সংঘর্ষে নিহত ৩ আবারও প্রতি ব্যারেল তেলের দাম ১০০ ডলার ছাড়ালো

রাজনীতি

আওয়ামী লীগের লিফলেট বিতরণ করলেই গ্রেপ্তার: প্রেস সচিব

 আপডেট: ২১:৪৫, ৩ ফেব্রুয়ারি ২০২৫

আওয়ামী লীগের লিফলেট বিতরণ করলেই গ্রেপ্তার: প্রেস সচিব

প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম জানিয়েছেন, আওয়ামী লীগের লিফলেট বিতরণ করলেই গ্রেপ্তার করা হবে। তিনি উল্লেখ করেছেন, ”লিফলেটে এমন কিছু বক্তব্য লেখা আছে, যা আইনশৃঙ্খলা অবনতির সৃষ্টি করে। এ জন্য যে কোনো ব্যক্তিকে লিফলেট বিতরণ করতে দেখা গেলে তাকে গ্রেপ্তার করা হবে, এবং এটি সরকারের কঠোর নির্দেশনা।”

তিনি আজ (৩ ফেব্রুয়ারি) সন্ধ্যায় ঢাকার ফরেন সার্ভিস অ্যাকাডেমিতে এক ব্রিফিংয়ে সাংবাদিকদের এ কথা জানান। এ সময় উপ-প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার এবং সিনিয়র সহকারী প্রেস সচিব ফয়েজ আহমেদ উপস্থিত ছিলেন।

শফিকুল আলম আরও জানান, আওয়ামী লীগের লিফলেট বিতরণের বিষয়ে সরকারের পক্ষ থেকে কোনো ছাড় দেওয়া হবে না। তিনি বলেন, "আমরা কঠোর বার্তা দিয়েছি, যারা পতিত সরকারের পক্ষে কর্মসূচি পালন করবে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে।"

এছাড়া, শফিকুল আলম অভিযোগ করেন যে, আওয়ামী লীগ অনলাইনে অপতথ্য ছড়াচ্ছে এবং মিথ্যা তথ্য দিয়ে সরকারের বিরুদ্ধে ভুয়া প্রচারণা চালাচ্ছে। তিনি উদাহরণ হিসেবে ৫ আগস্টের ঘটনা তুলে ধরেন, যেখানে হিন্দু-বৌদ্ধ-খ্রিষ্টান ঐক্য পরিষদ ২৩ জন মৃত্যুর কথা জানিয়েছিল, কিন্তু পুলিশ তদন্তে এর সত্যতা পায়নি।

শফিকুল আলম আরও জানান, প্রধান উপদেষ্টা নির্দেশ দিয়েছেন যে, চাঁদাবাজি কমাতে এবং রোজায় বাজারের দাম সহনীয় রাখতে সরকারের পক্ষ থেকে পদক্ষেপ নেয়ার।

এদিকে, আওয়ামী লীগ সাম্প্রতিক সময়ে মাঠের রাজনীতিতে ফিরে আসার ঘোষণা দিয়ে ১ থেকে ১৮ ফেব্রুয়ারি পর্যন্ত নানা কর্মসূচি ঘোষণা করেছে। এর মধ্যে রয়েছে লিফলেট বিতরণ, প্রতিবাদ মিছিল, বিক্ষোভ মিছিল, অবরোধ এবং সর্বাত্মক হরতাল।