মঙ্গলবার ১৭ মার্চ ২০২৬, চৈত্র ৩ ১৪৩২, ২৮ রমজান ১৪৪৭

ব্রেকিং

গাড়িতে ট্রাকের ধাক্কা, অল্পের জন্য বেঁচে গেলেন এমপি আতিক মুজাহিদ ইরানের নিরাপত্তা প্রধান লারিজানিকে হত্যার দাবি ইসরায়েলের পহেলা বৈশাখে সাড়ে ২১ হাজার কৃষক কার্ড দিচ্ছে সরকার কৃষকের মুখে হাসি না ফুটলে দেশের উন্নয়ন সম্ভব নয়: প্রধানমন্ত্রী বাগদাদে দূতাবাসে হামলা, নিহত ৪ তেল অবরোধে অন্ধকারে কিউবা, ‘দখল’ নেওয়ার হুমকি ট্রাম্পের ঈদের সাত দিনের ছুটি শুরু, রাজধানী ছাড়ছে মানুষ ট্রাম্পের সামনে ২ পথ, দুটোই বিপদে ভরা সর্বকালের সর্বোচ্চ দরে মধ্যপ্রাচ্যের তেল ঝড়ে যুক্তরাষ্ট্রে সাড়ে ১২ হাজার ফ্লাইট বাতিল, অচলাবস্থা আফগানিস্তানের হাসপাতালে ‘পাকিস্তানের হামলা’, বহু হতাহত

রাজনীতি

এবার চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে প্রকাশ্যে এল শিবিরের কমিটি

 প্রকাশিত: ০৮:০৮, ২৫ সেপ্টেম্বর ২০২৪

এবার চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে প্রকাশ্যে এল শিবিরের কমিটি

চব্বিশ দফা দাবি ঘোষণা করে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে নিজেদের অবস্থান প্রকাশ্যে আনল ইসলামী ছাত্র শিবির।

মঙ্গলবার দুই পৃষ্ঠার বিবৃতির দাবিনামায় সভাপতি হিসেবে নাম আছে ইসলামিক স্টাডিজের ২০১৬-১৭ সেশনের নাহিদুল ইসলাম এবং জেনারেল সেক্রেটারি হিসেবে আছে মার্কেটিং বিভাগের ২০১৫-১৬ বর্ষের শিক্ষার্থী মুহাম্মদ ইব্রাহীমের নাম।

এর মধ্য দিয়ে এক দশকের বেশি সময় পর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে শিবির তাদের কমিটি থাকার বিষয়টি জানান দিল।

ঢাকা বিশ্ববিদ্যালয় ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ে শিবিরের কমিটি প্রকাশ্যে আসার পর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়েও নিজেদের কর্মকাণ্ড প্রকাশ্যে আনল জামায়াতে ইসলামীর এই ছাত্র সংগঠন।

বিবৃতিতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শিবির নেতারা গণঅভ্যুত্থান পরবর্তী ২৪ দফা দাবি তুলে ধরেছেন।

বিশ্ববিদ্যালয়ে গবেষণায় বরাদ্দ বাড়ানো, স্থায়ী নীতিমালা প্রণয়ন করে ছাত্র সংসদ নির্বাচনের ব্যবস্থা করা, সুষ্ঠু ধারার রাজনৈতিক চর্চার পরিবেশ নিশ্চিত করা, নিয়মিত সমাবর্তন দেওয়া, ক্যান্টিনের খাবারের মান বাড়ানোর মত বিষয় রয়েছে এসব দাবির মধ্যে।

আওয়ামী লীগের আমলে ২০১৫ সাল থেকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ছাত্র শিবিরের কমিটির বিষয়টি কখনো প্রকাশ্যে আসেনি এবং তাদের প্রকাশ্য কোনো কার্যক্রমও ছিল না।

ছাত্র শিবিরের বিশ্ববিদ্যালয় শাখার সেক্রেটারি মুহাম্মদ ইব্রাহীম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আমাদের প্রতিবছরই কমিটি হয়ে থাকে। এ কমিটি গত জানুয়ারিতে গঠিত হয়। কমিটির বাকি সদস্যদের নাম দ্রুতই প্রকাশ করব।”

দাবিনামার বিষয়ে প্রশ্ন করলে তিনি বলেন, “২৪ এর আন্দোলনের প্রেক্ষিতে শিক্ষার্থীরা ক্যাম্পাসকে যেভাবে দেখতে চায়, আমরাও সেভাবে দেখতে চাই।”

এক প্রশ্নের জবাবে ইব্রাহীম বলেন, “আমরা ক্যাম্পাসে শুধু শিক্ষার্থী পর্যায়ে রাজনীতি চলমান থাকুক সেটা চাই। ছাত্র রাজনীতি নিষিদ্ধ নয়, আমরা এর যৌক্তিক সংস্কার চাচ্ছি।