রোববার ১৪ জুন ২০২৬, জ্যৈষ্ঠ ৩০ ১৪৩৩

ব্রেকিং

স্থানীয়রা না থাকলে ঘটনা অন্যরকম হতে পারত: নাঈম হাসান হোয়াইটওয়াশ এড়াতে মরিয়া অস্ট্রেলিয়া ‘মরক্কো খুব শক্তিশালী’, দলকে সতর্ক করলেন আনচেলত্তি ‘আগামী ২৪ ঘণ্টার মধ্যেই যুক্তরাষ্ট্র-ইরান চুক্তি’ ইরানের জব্দ সম্পদ ছাড়তে রাজি ট্রাম্প সন্তানের ভবিষ্যৎ চিন্তা করে একটি করে গাছ লাগান: প্রধানমন্ত্রী ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী প্রস্তাবিত বাজেট বড় হলেও বাস্তবায়নযোগ্য: এফবিসিসিআই একদিনে হাম সন্দেহে পাঁচ জনের মৃত্যু কুড়িলে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল থেকে ১৪ জন গ্রেপ্তার ভারতের নতুন সেনাপ্রধান ধীরাজ শেঠ আসামে ভারতীয় বিমানবাহিনীর উড়োজাহাজ বিধ্বস্ত, নিহত ৫ বিরোধী দল ‘অস্থিতিশীলতা তৈরি করতে চায়’: প্রধানমন্ত্রী ক্রিকেটারকে মারধরে জড়িত কাউকে ছাড় নয়: সিএমপি কমিশনার ক্রিকেটার নাঈমকে মারধর, পুলিশের ২ সদস্য সাময়িক বরখাস্ত নাঈমের গলায় পুলিশের থাবা: ক্রিকেটাররা ক্ষুব্ধ, বিসিবির নিন্দা মে মাসে সড়ক দুর্ঘটনায় নিহত ৬২২, আহত ১৬৫২: যাত্রী কল্যাণ সমিতি ইরানের বিলিয়ন ডলার ছাড় করছে সংযুক্ত আরব আমিরাত

রাজনীতি

‘বিএনপির নেতিবাচক রাজনীতি পদ্মার অতল গর্ভে তলিয়ে গেছে’ 

 প্রকাশিত: ১৪:২৯, ২৭ জুন ২০২২

‘বিএনপির নেতিবাচক রাজনীতি পদ্মার অতল গর্ভে তলিয়ে গেছে’ 

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার উন্নয়নের রাজনীতির কারণে বিএনপি’র নেতিবাচক রাজনীতি এখন পদ্মার গহীন অতল গর্ভে তলিয়ে গেছে।

আজ সোমবার গণমাধ্যমে দেয়া এক বিবৃতিতে তিনি এ কথা বলেন। 

সরকার অজানা আতঙ্কে সবসময় উদ্বিগ্ন,-বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের এমন বক্তব্যের জবাবে ওবায়দুল কাদের বলেন, এমন বক্তব্য বিএনপি’র হতাশা এবং রাজনৈতিক দৈন্যতা উন্মোচিত হয়েছে। 

সেতুমন্ত্রী বলেন, শেখ হাসিনা সরকারের সাথে জনগণ রয়েছে, আছে আস্থা ও আত্মবিশ্বাস। তাই সরকারের কোন উদ্বেগের কারণ নেই। বিএনপি নেতারা এখন নির্বাচন আতঙ্কে ভুগছেন এবং প্রবল জনরোষের আশঙ্কায় উদ্বিগ্ন। 

বিএনপি পদ্মা সেতুর বিরোধিতা করেছিলো কিন্তু শেখ হাসিনার সাহসী নেতৃত্বে পদ্মা সেতু নির্মিত হয়েছে জানিয়ে সেতুমন্ত্রী বলেন, বিএনপি’র ষড়যন্ত্র আর পদে পদে বাধা শেখ হাসিনা সরকারের উন্নয়নকে একটুও বাধাগ্রস্ত করতে পারেনি। এ থেকেই বিএনপি নেতারা দিন দিন গভীর থেকে গভীরতর হতাশায় আক্রান্ত। 

সড়ক পরিবহনমন্ত্রী বলেন, গনতন্ত্রের বিকাশে শক্তিশালী ও দায়িত্বশীল বিরোধীদলের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ, কিন্তু বিএনপি’র দায়িত্বহীনতা, দ্বিচারিতা গণতন্ত্রের বিকাশের পথে অন্তহীন বাধা হয়ে দাঁড়িয়েছে।

বিএনপি’র রাজনীতি ভুলের চোরাবালিতে ঘুরপাক খাচ্ছে উল্লেখ করে ওবায়দুল কাদের আরও বলেন, তবুও বিএনপি আত্মবিশ্বাসী ও অপরিণামদর্শী রাজনীতি চর্চা করেই যাচ্ছে। 

বিএনপি দেশবিরোধী ও উন্নয়ন বিরোধী প্রচার-প্রচারণা এবং গুজবে বিশ্বাসী বলে মন্তব্য করে  কাদের বলেন, প্রকৃতপক্ষে বিএনপি ষড়যন্ত্র প্রিয় জনবিরোধী অপশক্তি। 

বিএনপি কখনো বিপদে মানুষের পাশে দাঁড়ায় না দাবি ওবায়দুল কাদের বলেন, বানভাসী মানুষের পাশে যখন সরকার ও আওয়ামী লীগ নেতাকর্মীরা কাজ করছে তখন বিএনপি নেতারা লোকদেখানো ফটোসেশনে ব্যস্ত।