বুধবার ০৪ মার্চ ২০২৬, ফাল্গুন ২০ ১৪৩২, ১৫ রমজান ১৪৪৭

ব্রেকিং

খামেনির পর ইসরায়েলের নিশানায় পেজেশকিয়ান, ইরানের প্রেসিডেন্টের দপ্তরে হামলা বাড়তে পারে ঈদের ছুটি, মন্ত্রিসভার সিদ্ধান্তের অপেক্ষা সব জেলায় জিলা স্কুল হবে: শিক্ষামন্ত্রী হরমুজ প্রণালি বন্ধে বাড়ছে তেলের মূল্য বৃদ্ধির শঙ্কা সৌদি আরামকোতে ড্রোন হামলায় ইসরায়েলকে দায়ী করল ইরান, বলল ছদ্মবেশী অভিযান দুদক চেয়ারম্যানসহ পুরো কমিশনের পদত্যাগ নিজেকে এক বছরের জন্য ‘ভিভিআইপি’ ঘোষণা করে গেছেন ইউনূস চার দিনে শাহজালাল ও শাহ আমানতে ১৮২ ফ্লাইট বাতিল কণ্ঠশিল্পী আসিফের মদের মামলার রায় ৯ মার্চ স্টারমারের ভূমিকায় ক্ষুব্ধ ট্রাম্প ঈদযাত্রা: ট্রেনের অগ্রিম টিকেট বিক্রি শুরু ফের বাড়লো সোনার দাম, প্রতি ভরি ২৭৭৪২৮ টাকা ইরানের সরাসরি হামলায় কুয়েতে ৬ মার্কিন সেনা নিহত ট্রাম্পের হুঁশিয়ারি: রিয়াদের ঘটনায় ‘খুব শিগগির` জবাব দেওয়া হবে রিয়াদে মার্কিন দূতাবাসে ড্রোন হামলা এটি অনন্ত যুদ্ধ নয় বরং শান্তির প্রবেশদ্বার: নেতানিয়াহু

ইসলাম

নবী অবমাননাকারীদের সর্বোচ্চ শাস্তির আহ্বান করেন ড. মিজানুর রহমান

 প্রকাশিত: ২১:৪৫, ২২ ফেব্রুয়ারি ২০২৫

নবী অবমাননাকারীদের সর্বোচ্চ শাস্তির আহ্বান করেন ড. মিজানুর রহমান

চাঁপাইনবাবগঞ্জের রানিহাটি ইউনিয়নের লালাপাড়া মোড় সংলগ্ন আমবাগানে শনিবার (২২ ফেব্রুয়ারি) এক বিশাল তাফসির মাহফিলে বক্তৃতা দেন বিশিষ্ট ইসলামি বক্তা ড. মিজানুর রহমান আজহারী। বয়ানে তিনি নবী ও ইসলাম অবমাননাকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি জানান এবং বাংলাদেশে ব্লাসফেমি আইন বাস্তবায়নের আহ্বান করেন।

ড. আজহারী বলেন, “সম্প্রতি ইসলামপ্রিয় জনতাকে উত্তেজিত করতে নবীকে গালি দেওয়া হচ্ছে, আল্লাহর নামে অশ্লীল শব্দ ব্যবহার করা হচ্ছে, যা আমাদের পক্ষে মুখে তোলা সম্ভব নয়। শান্তিপ্রিয় মুসলমানদের ধৈর্যের পরীক্ষা নেওয়া হলে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে পারে।”

তিনি আরও বলেন, “যারা আল্লাহ ও তাঁর রাসুলকে নিয়ে কটু কথা বলে, তাদের সর্বোচ্চ শাস্তি দিতে হবে। তা না হলে জনগণ যদি বিচার হাতে তুলে নেয়, এই বিশাল জনস্রোতকে থামানো সম্ভব হবে না। আমরা শান্তি চাই, কিন্তু নবী অবমাননা মেনে নেব না।”

তাফসির মাহফিলে সভাপতিত্ব করেন জাবালুন নূর ফাউন্ডেশনের চেয়ারম্যান ও চাঁপাইনবাবগঞ্জ জেলা জামায়াতের আমির মাওলানা আবু জার গিফারী। প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য ও ঢাকা মহানগর দক্ষিণের আমির নুরুল ইসলাম বুলবুল।

এছাড়া প্রথম অধিবেশনে আলোচনায় অংশ নেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগের অধ্যাপক ড. গিয়াস উদ্দিন তালুকদার এবং বাংলাদেশ মাজলিসুল মুফাসসিরিনের সেক্রেটারি জেনারেল মাওলানা মো. নুরুল আমিন।

তাফসির মাহফিলে ড. মিজানুর রহমান আজহারী আসন্ন পবিত্র রমজান মাসের করণীয় ও বর্জনীয় বিষয়েও আলোচনা করেন।

এর আগে শুক্রবার (২১ ফেব্রুয়ারি) রাত থেকেই মাঠে হাজারো মুসল্লি উপস্থিত হন। রাজশাহী, নওগাঁ, নাটোর, বগুড়া, জয়পুরহাটসহ দেশের বিভিন্ন এলাকা থেকে ধর্মপ্রাণ মুসল্লিরা মাহফিলে যোগ দেন। পাশের দেশ ভারত থেকেও অনেকে অংশ নেন। শনিবার (২২ ফেব্রুয়ারি) বাদ জোহর বিকেল ৩টায় ড. আজহারী বয়ান শুরু করেন। জনসমাগম এতটাই বিশাল ছিল যে, মূল মাঠ ছাড়াও পুরুষদের জন্য তিনটি ও নারীদের জন্য চারটি আলাদা মাঠে ব্যবস্থাপনা করা হয়।