রোববার ২৯ মার্চ ২০২৬, চৈত্র ১৫ ১৪৩২, ১০ শাওয়াল ১৪৪৭

ব্রেকিং

ময়মনসিংহে অবৈধভাবে মজুদ করা ২৪ হাজার লিটার জ্বালানি জব্দ চব্বিশকে স্বাধীনতার সমান করলে ‘বিপর্যয় হবে’: মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী জ্বালানি সরবরাহে ডিপোতে নতুন সময়সূচি দিল বিপিসি ঈদের পর প্রবাসীদের কর্মস্থলে ফেরা কঠিন, ফ্লাইট বিপর্যয়ে দুর্ভোগ শুধু খার্গ নয়, যুক্তরাষ্ট্রের নজর ইরানের আরও সাত দ্বীপে সংসদে শব্দযন্ত্রের বিভ্রাট ‘অন্তর্ঘাত’ কি না, তদন্তে কমিটি এই পোশাকে পুলিশ সন্তুষ্ট নয়: স্বরাষ্ট্রমন্ত্রী ইসরায়েলের দিকে ক্ষেপণাস্ত্র ছুড়ল হুতিরা ইরানিরা চার সপ্তাহ ধরে ‘ডিজিটাল অন্ধকারে’ সরকার বলছে সংকট নেই: পাম্প কোথাও বন্ধ, কোথাও লম্বা লাইন দেশের পেট্রল পাম্পে ‘ট্যাগ অফিসার’ নিয়োগের সিদ্ধান্ত দৌলত‌দিয়ায় বাসডু‌বি: চতুর্থ দি‌নেও উদ্ধার অ‌ভিযান চলছে প্রায় ৪০ দিনের ছুটি শেষে শিক্ষাপ্রতিষ্ঠান খুলছে রোববার বেড়েছে সোনার দাম, প্রতিভরি ২৩৭০১২ টাকা সৌদি আরবে বিমানঘাঁটিতে ইরানি হামলায় ১২ মার্কিন সেনা আহত নেপালের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী কে পি শর্মা ওলি গ্রেপ্তার

জাতীয়

টাঙ্গাইলের কালিহাতীতে দুই পক্ষের সংঘর্ষে নিহত ১,আহত ৫

 আপডেট: ২১:৩৯, ৪ জুন ২০২২

টাঙ্গাইলের কালিহাতীতে দুই পক্ষের সংঘর্ষে নিহত ১,আহত ৫

টাঙ্গাইলের কালিহাতীতে উপজেলার পাইকড়া ইউপির গোপালপুর গ্রামে আজ শুক্রবার দুপুর ১২টার দিকে দুই পক্ষের সংঘর্ষে একজন নিহত ও অন্তত ৫ জন আহত হয়েছেন।   
নিহত জহিরুল ইসলাম ইউপির সিহরাইল উত্তরপাড়া গ্রামের বাসিন্দা।

কালিহাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোল্লা আজিজুর রহমান এসব তথ্য নিশ্চিত করেছেন।

 এদিকে আহত আজিজুল ইসলাম জানান, গত  বৃহস্পতিবার সন্ধ্যায় তিনি গোপালপুর গ্রামে একটি দোকানে বসে চা খাচ্ছিলেন। সে সময় ওই গ্রামের কয়েকজনের সঙ্গে তার তর্কাতর্কি হয়। এক পর্যায়ে তারা আজিজুলকে মারধর করে তাড়িয়ে দেয়।
 
আগের রাতের ঘটনার জেরে শুক্রবার সকালে সিহরাইল গ্রামের কয়েকজন গোপালপুর গ্রামে গিয়ে স্থানীয় ইউপি সদস্যসহ কয়েকজনের ওপর হামলা চালায়। সে গ্রামের লোকজন তা ঠেকাতে গেলে দুই পক্ষ সংঘর্ষে জড়ায়। দেশীয় অস্ত্রের আঘাতে ঘটনাস্থলেই নিহত হন সিহরাইল গ্রামের জহিরুল। সংঘর্ষে আহতদের টাঙ্গাইল জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। এর মধ্যে নিহতের ছোট ভাই মো. নুরুর অবস্থা আঙ্কাজনক হওয়ায় তাকে ঢাকায় রেফার করা হয়েছে।