বৃহস্পতিবার ১৫ জানুয়ারি ২০২৬, মাঘ ২ ১৪৩২, ২৬ রজব ১৪৪৭

ব্রেকিং

নির্বাচনে জামায়াত ১৭৯ আসনে, এনসিপি ৩০ আসনে লড়বে ‘এবার গুলি ফস্কাবে না’, ট্রাম্পের রক্তাক্ত ছবি দেখিয়ে হুমকি ইরানের জুলাই গণঅভ্যুত্থানে অংশগ্রহণকারীদের দায়মুক্তি দিয়ে অধ্যাদেশ হচ্ছে সাংবাদিক আনিস আলমগীরের বিরুদ্ধে এবার মামলা করছে দুদক হাদি হত্যা মামলার পুনঃতদন্তে সিআইডি অধ্যাদেশের দাবিতে সোমবার থেকে সায়েন্স ল্যাব মোড়ে অবস্থান কর্মসূচি, অনড় শিক্ষার্থীরা চলন্ত বাসে ছাত্রীকে রাতভর ‘দলবেঁধে ধর্ষণ’, চালক-হেলপারসহ আটক ৩ কয়েক ঘণ্টা বন্ধ রাখার পর আকাশসীমা আবার খুলেছে ইরান এসএসসি পরীক্ষা শুরু ২১ এপ্রিল ইরানে হত্যাকাণ্ড বন্ধ, তেহরানের দাবি: ফাঁসির পরিকল্পনা নেই ট্রাম্পের ‘যুদ্ধক্ষমতা সীমিত’ লক্ষ্য থেকে সরে এল সিনেট ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি: অধ্যাদেশের দাবিতে ফের সড়কে সাত কলেজ পাবনা ১ ও ২ আসনে ভোটের বাধা কাটল হাসিনার আমৃত্যু কারাদণ্ডের মামলা আপিলের কার্য তালিকায় বাংলাদেশ, পাকিস্তানসহ ৭৫ দেশের অভিবাসী ভিসা বন্ধ করছে যুক্তরাষ্ট্র বিক্ষোভকারী এরফানের মৃত্যুদণ্ড স্থগিত করল ইরান

ইসলাম

“হাদিয়ার টাকায় ফরয ও বদলি হজ্বের একসাথে আদায়ের বিধান কী?”

 প্রকাশিত: ০৭:৩৪, ৮ ডিসেম্বর ২০২৫

“হাদিয়ার টাকায় ফরয ও বদলি হজ্বের একসাথে আদায়ের বিধান কী?”

প্রশ্ন. একজন ব্যক্তির উপর হজ্ব ফরয হয়নি। কিন্তু তিনি যদি হাদিয়ার টাকা দিয়ে হজ্ব করেন তাহলে তার ফরয হজ্ব আদায় হবে কি? পরবর্তীতে তিনি বদলি হজ্ব করতে পারবেন কি না? একই সময়ে অর্থাৎ একই সফরে ফরয হজ্ব এবং বদলি হজ্ব করা যায় কি না? আবার একই সফরে নফল হজ্ব ও বদলি হজ্ব করা যায় কি না?

উত্তর. সুনির্দিষ্টভাবে নিজের নফল হজ্ব বা অন্য কারো বদলি হজ্বের নিয়ত না করলে হাদিয়ার টাকা দিয়ে হজ্ব করলেও তা দ্বারা নিজের ফরয হজ্ব আদায় হয়ে যাবে। সুতরাং ঐ ব্যক্তি পরবর্তীতে হজ্ব আদায়ে সামর্থবান হলেও তার উপর দ্বিতীয়বার হজ্ব করা ফরয হবে না। আর এই ব্যক্তি পরবর্তীতে বদলি হজ্বও করতে পারবে।-মানাসিক ৬২; গুনইয়াতুন নাসিক ৩২; আলমুহীতুল বুরহানী ৩/৪৭৫

এক বছরে এক ব্যক্তি কেবল একটি হজ্ব আদায় করতে পারে। তাই কেউ যদি নিজের ফরয বা নফল হজ্ব আদায়ের নিয়ত করে তাহলে ঐ বছর সে অন্য কারো পক্ষ থেকে বদলি হজ্ব করতে পারবে না। এমনিভাবে কারো পক্ষ থেকে বদলি হজ্ব আদায় করলে তা বদলিই হবে। হজ্বকারী সওয়াবের ভাগী হবে বটে, কিন্তু ঐ হজ্ব দ্বারা নিজের ফরয বা নফল হজ্ব আদায় হবে না।

-মানাসিক ৪৪৬; আদ্দুররুল মুখতার ২/৬০২; রদ্দুল মুহতার ২/৬০১

মাসিক আলকাউসার