বৃহস্পতিবার ১৫ জানুয়ারি ২০২৬, মাঘ ২ ১৪৩২, ২৬ রজব ১৪৪৭

ব্রেকিং

নির্বাচনে জামায়াত ১৭৯ আসনে, এনসিপি ৩০ আসনে লড়বে ‘এবার গুলি ফস্কাবে না’, ট্রাম্পের রক্তাক্ত ছবি দেখিয়ে হুমকি ইরানের জুলাই গণঅভ্যুত্থানে অংশগ্রহণকারীদের দায়মুক্তি দিয়ে অধ্যাদেশ হচ্ছে সাংবাদিক আনিস আলমগীরের বিরুদ্ধে এবার মামলা করছে দুদক হাদি হত্যা মামলার পুনঃতদন্তে সিআইডি অধ্যাদেশের দাবিতে সোমবার থেকে সায়েন্স ল্যাব মোড়ে অবস্থান কর্মসূচি, অনড় শিক্ষার্থীরা চলন্ত বাসে ছাত্রীকে রাতভর ‘দলবেঁধে ধর্ষণ’, চালক-হেলপারসহ আটক ৩ কয়েক ঘণ্টা বন্ধ রাখার পর আকাশসীমা আবার খুলেছে ইরান এসএসসি পরীক্ষা শুরু ২১ এপ্রিল ইরানে হত্যাকাণ্ড বন্ধ, তেহরানের দাবি: ফাঁসির পরিকল্পনা নেই ট্রাম্পের ‘যুদ্ধক্ষমতা সীমিত’ লক্ষ্য থেকে সরে এল সিনেট ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি: অধ্যাদেশের দাবিতে ফের সড়কে সাত কলেজ পাবনা ১ ও ২ আসনে ভোটের বাধা কাটল হাসিনার আমৃত্যু কারাদণ্ডের মামলা আপিলের কার্য তালিকায় বাংলাদেশ, পাকিস্তানসহ ৭৫ দেশের অভিবাসী ভিসা বন্ধ করছে যুক্তরাষ্ট্র বিক্ষোভকারী এরফানের মৃত্যুদণ্ড স্থগিত করল ইরান

ইসলাম

আমরা ব্যর্থ হলে কলঙ্কজনক ইতিহাস রচিত হবে

 প্রকাশিত: ২০:৩২, ৬ ডিসেম্বর ২০২৫

আমরা ব্যর্থ হলে কলঙ্কজনক ইতিহাস রচিত হবে

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে ইসলামি দলগুলোর একত্রিত হওয়াকে ঐতিহাসিক হিসেবে আখ্যায়িত করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম পীর সাহেব চরমোনাই। তবে এবারের এই সুযোগ ব্যর্থ হলে কলঙ্কজনক ইতিহাস রচিত হবে বলেও সংশ্লিষ্টদের সতর্ক করেছেন তিনি।

শনিবার (৬ ডিসেম্বর) বিকেলে সিলেটের আলিয়া মাদরাসা মাঠে ইসলামী ও সমমনা আট দলের বিভাগীয় সর্বশেষ সমাবেশে বিশেষ অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মুফতি সৈয়দ রেজাউল করীম বলেন, আমরা যারা দেশপ্রেমিক রয়েছি, মানবতা প্রেমিক রয়েছি, আমরা যদি ভুল করি, যদি ব্যর্থ হই। যখন আমাদের ইতিহাস প্রজন্ম লিখবে, তখন কলঙ্কজনক ইতিহাস আমাদের জন্য লিখবে।

বিএনপির দিকে ইঙ্গিত করে তিনি বলেন, নির্বাচনের জন্য যারা পাগল হয়ে যাচ্ছিল, এখন ওরা নির্বাচনকে পেছানোর জন্য পাগল হয়ে গেছে। রাশি যখন বামে ঘোরে, তখন যত পরিকল্পনা সব বামেই যায়। আপনারা যত শয়তানি পরিকল্পনা করবেন, ততই বাংলাদেশের জনগণ থেকে আপনারা বিচ্ছিন্ন হবেন, কোনো সন্দেহ নেই।

পীর সাহেব চরমোনাই বলেন, আজকে এ সমাবেশ প্রমাণ করে বাংলাদেশের মানুষ আমাদের পাঁচ দফার পক্ষে রয়েছেন। আমাদের এ দাবিগুলো নিয়ে আমরা রাস্তায় নামলাম কেন? এর মূল লক্ষ্য উদ্দেশ্য হলো ৫ আগস্টে হাজার হাজার মায়ের কোল সন্তানহারা হলো। অনেকে চোখ হারিয়েছে, পঙ্গু হয়েছে। জনপ্রিয় নেতা ইলিয়াস আলী সাহেব গুম হয়ে ফেরত আসেনি। আর কোনোদিন আসবে বলে মনে হয় না। কিন্তু আজকে দুঃখের মধ্যে বলতে হয়, যে বাংলাদেশের মধ্যে ৫৩ বছর পর্যন্ত যারা আমাদেরকে জিম্মি করে রেখেছিলো তাদেরও চরিত্র আজ আমরা দেখেছি। তারা তাদের নিজেদের কাছে নিজেরা নিরাপদ নয়। আজকে তারা নিজেরা নিজেদের খেয়ে ফেলছে।

ইসলামী আন্দোলনের আমির বলেন, আমার দুঃখ হয়, এত গুম হলো, যখন লাখ লাখ দলীয় নেতাকর্মীর জীবনকে বিপন্ন হলো, জেলের মধ্যে গেল। আমাদের দাবি ছিল জুলাই ৫ আগস্টের অভ্যুত্থান। দেশকে সুন্দর করার জন্য সংস্কার হবে। এ খুনীদের, গুমিদের, টাকা পাচারকারীদের দৃশ্যমান বিচার হবে। এরপরে লেভেল প্লেয়িং ফিল্ড নির্বাচনের পরিবেশ তৈরি হবে। কিন্তু আমরা দেখে হতবাক। আজকে সংস্কারের ব্যাপারে বাধা, দৃশ্যমান বিচারের ব্যাপারে বাধা।