বৃহস্পতিবার ১৫ জানুয়ারি ২০২৬, মাঘ ২ ১৪৩২, ২৬ রজব ১৪৪৭

ব্রেকিং

নির্বাচনে জামায়াত ১৭৯ আসনে, এনসিপি ৩০ আসনে লড়বে ‘এবার গুলি ফস্কাবে না’, ট্রাম্পের রক্তাক্ত ছবি দেখিয়ে হুমকি ইরানের জুলাই গণঅভ্যুত্থানে অংশগ্রহণকারীদের দায়মুক্তি দিয়ে অধ্যাদেশ হচ্ছে সাংবাদিক আনিস আলমগীরের বিরুদ্ধে এবার মামলা করছে দুদক হাদি হত্যা মামলার পুনঃতদন্তে সিআইডি অধ্যাদেশের দাবিতে সোমবার থেকে সায়েন্স ল্যাব মোড়ে অবস্থান কর্মসূচি, অনড় শিক্ষার্থীরা চলন্ত বাসে ছাত্রীকে রাতভর ‘দলবেঁধে ধর্ষণ’, চালক-হেলপারসহ আটক ৩ কয়েক ঘণ্টা বন্ধ রাখার পর আকাশসীমা আবার খুলেছে ইরান এসএসসি পরীক্ষা শুরু ২১ এপ্রিল ইরানে হত্যাকাণ্ড বন্ধ, তেহরানের দাবি: ফাঁসির পরিকল্পনা নেই ট্রাম্পের ‘যুদ্ধক্ষমতা সীমিত’ লক্ষ্য থেকে সরে এল সিনেট ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি: অধ্যাদেশের দাবিতে ফের সড়কে সাত কলেজ পাবনা ১ ও ২ আসনে ভোটের বাধা কাটল হাসিনার আমৃত্যু কারাদণ্ডের মামলা আপিলের কার্য তালিকায় বাংলাদেশ, পাকিস্তানসহ ৭৫ দেশের অভিবাসী ভিসা বন্ধ করছে যুক্তরাষ্ট্র বিক্ষোভকারী এরফানের মৃত্যুদণ্ড স্থগিত করল ইরান

ইসলাম

জামিয়া গহরপুরে শিক্ষকতার পাঁচ দশক পূর্তিতে দুই শিক্ষকের সম্মাননা বৃহস্পতিবার

 প্রকাশিত: ২০:৪২, ৪ ডিসেম্বর ২০২৫

জামিয়া গহরপুরে শিক্ষকতার পাঁচ দশক পূর্তিতে দুই শিক্ষকের সম্মাননা বৃহস্পতিবার

আধ্যাত্মিক রাজধানী হিসেবে খ্যাত সিলেটের ঐতিহ্যবাহী জামিয়া গহরপুরের দুজন শিক্ষক শিক্ষকতার মহান পেশায় অর্ধশত বছর পূর্ণ করেছেন। কীর্তিমান এই দুই শিক্ষকের সম্মানে জামিয়া আয়োজন করেছে ‘পথিকৃৎ শিক্ষক সম্মাননা’ অনুষ্ঠানের।

বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) জামিয়ার মাঠে বর্ণাঢ্য এই আয়োজন অনুষ্ঠিত হবে।

সম্মাননায় ভূষিত হবেন: মাওলানা মনির উদ্দিন (দত্তপুরী হুজুর) ও হাফিজ শামসুল ইসলাম (রতনপুরী হুজুর)।

 

অনুষ্ঠানে বরেণ্য অতিথি হিসেবে আগমন করবেন আওলাদে রাসুল আল্লামা সায়্যিদ আযহার মাদানী এবং বিশিষ্ট লেখক, গবেষক মাওলানা মুহাম্মদ যাইনুল আবিদীন।

এছাড়াও শিক্ষকদ্বয়ের হাতগেড়া প্রবীণ শাগরেদবৃন্দ, শুভানুধ্যায়ী ও ভক্ত-অনুরাগীদের অংশগ্রহণে আয়োজনটি প্রাণবন্ত হয়ে উঠবে বলে আশা করছেন আয়োজকরা।

সংশ্লিষ্টরা জানান, একই প্রতিষ্ঠানে ধারাবাহিক সুদীর্ঘ পাঁচ দশক শিক্ষকতার ইতিহাস অনেকটা বিরল। দেশের প্রখ্যাত শায়খুল হাদিস, বরেণ্য বুজুর্গ আল্লামা নূরউদ্দীন আহমদ গহরপুরী রহ. প্রতিষ্ঠিত জামিয়া ইসলামিয়া হোসাইনিয়া গহরপুর বিরল সেই উদাহরণ স্থাপন করেছে