মঙ্গলবার ০৩ মার্চ ২০২৬, ফাল্গুন ১৯ ১৪৩২, ১৪ রমজান ১৪৪৭

ব্রেকিং

খামেনির পর ইসরায়েলের নিশানায় পেজেশকিয়ান, ইরানের প্রেসিডেন্টের দপ্তরে হামলা বাড়তে পারে ঈদের ছুটি, মন্ত্রিসভার সিদ্ধান্তের অপেক্ষা সব জেলায় জিলা স্কুল হবে: শিক্ষামন্ত্রী হরমুজ প্রণালি বন্ধে বাড়ছে তেলের মূল্য বৃদ্ধির শঙ্কা সৌদি আরামকোতে ড্রোন হামলায় ইসরায়েলকে দায়ী করল ইরান, বলল ছদ্মবেশী অভিযান দুদক চেয়ারম্যানসহ পুরো কমিশনের পদত্যাগ নিজেকে এক বছরের জন্য ‘ভিভিআইপি’ ঘোষণা করে গেছেন ইউনূস চার দিনে শাহজালাল ও শাহ আমানতে ১৮২ ফ্লাইট বাতিল কণ্ঠশিল্পী আসিফের মদের মামলার রায় ৯ মার্চ স্টারমারের ভূমিকায় ক্ষুব্ধ ট্রাম্প ঈদযাত্রা: ট্রেনের অগ্রিম টিকেট বিক্রি শুরু ফের বাড়লো সোনার দাম, প্রতি ভরি ২৭৭৪২৮ টাকা ইরানের সরাসরি হামলায় কুয়েতে ৬ মার্কিন সেনা নিহত ট্রাম্পের হুঁশিয়ারি: রিয়াদের ঘটনায় ‘খুব শিগগির` জবাব দেওয়া হবে রিয়াদে মার্কিন দূতাবাসে ড্রোন হামলা এটি অনন্ত যুদ্ধ নয় বরং শান্তির প্রবেশদ্বার: নেতানিয়াহু

ইসলাম

সাদপন্থীদের আমির ওয়াসিফুল ইসলাম, শুরায়ি নেজামের বার্তা

 প্রকাশিত: ২০:৩৬, ২ ডিসেম্বর ২০২৫

সাদপন্থীদের আমির ওয়াসিফুল ইসলাম, শুরায়ি নেজামের বার্তা

তাবলিগের নতুন আমির ওয়াসিফুল ইসলাম’ বলে বিভিন্ন গণমাধ্যমে যে সংবাদ পরিবেশন করা হচ্ছে এ ব্যাপারে তাবলিগের শুরায়ি নেজামের পক্ষ থেকে প্রতিক্রিয়া জানানো হয়েছে। তারা বলছেন, গণমাধ্যম বিভ্রান্তিকর সংবাদ পরিবেশ করছে। ওয়াসিফুল ইসলাম তাবলিগের আমির নয়, সাদপন্থীদের আমির নির্বাচিত হয়েছেন।

শুরায়ি নেজামের মিডিয়া সমন্বয়ক হাবিবুল্লাহ রায়হান রোববার (১ ডিসেম্বর) এক বার্তায় বলেন- গণমাধ্যমের দৃষ্টি আকর্ষণ করে জানানো যাচ্ছে যে, সাম্প্রতিক সময়ে কিছু সংবাদমাধ্যমে বিভ্রান্তিকর তথ্য প্রচারিত হচ্ছে। বিশেষ করে এদেশীয় সাদপন্থীদের পক্ষ থেকে দাবি করা হচ্ছে যে, ইঞ্জিনিয়ার ওয়াসিফুল ইসলাম হলেন ‘বাংলাদেশ তাবলীগ জামাতের আমির’ — যা সম্পূর্ণ ভুল, বিভ্রান্তিকর ও ভিত্তিহীন।

এ বিষয়ে স্পষ্টভাবে জানানো যাচ্ছে— ইঞ্জিনিয়ার ওয়াসিফুল ইসলাম বাংলাদেশ তাবলিগ জামাতের আমির নন। তিনি শুধু তাবলিগ জামাতের সাদপন্থী অংশের আমির নির্বাচন হয়েছেন। বহু বছর ধরে বাংলাদেশে সাদপন্থীরাও শুরা পদ্ধতিতেই তাবলিগের মেহনত করে আসছিলেন। একে একে তাদের বেশ কিছু শুরা সদস্য ইন্তেকাল করেন ও অসুস্থ হয়ে পড়েন।  পরবর্তীতে গতকাল  ইন্দোনেশিয়ায় মাওলানা সাদ তাকে বাংলাদেশর সাদপন্থীদের আমির হিসেবে নির্বাচন করেন। 

গণমাধ্যমকে অনুরোধ করা হচ্ছে—

১. বিভ্রান্তিকর শিরোনাম, পরিচয় বা দাবি প্রচার থেকে বিরত থাকতে।

২. সংবাদ প্রকাশের ক্ষেত্রে যাচাই-বাছাই করে তথ্য উপস্থাপন করতে।

আমরা আশা করি, গণমাধ্যমের দায়িত্বশীল ভূমিকা ভবিষ্যতেও বজায় থাকবে এবং সঠিক তথ্যই জনগণের সামনে উপস্থাপিত হবে।