মঙ্গলবার ০৩ মার্চ ২০২৬, ফাল্গুন ১৯ ১৪৩২, ১৪ রমজান ১৪৪৭

ব্রেকিং

খামেনির পর ইসরায়েলের নিশানায় পেজেশকিয়ান, ইরানের প্রেসিডেন্টের দপ্তরে হামলা বাড়তে পারে ঈদের ছুটি, মন্ত্রিসভার সিদ্ধান্তের অপেক্ষা সব জেলায় জিলা স্কুল হবে: শিক্ষামন্ত্রী হরমুজ প্রণালি বন্ধে বাড়ছে তেলের মূল্য বৃদ্ধির শঙ্কা সৌদি আরামকোতে ড্রোন হামলায় ইসরায়েলকে দায়ী করল ইরান, বলল ছদ্মবেশী অভিযান দুদক চেয়ারম্যানসহ পুরো কমিশনের পদত্যাগ নিজেকে এক বছরের জন্য ‘ভিভিআইপি’ ঘোষণা করে গেছেন ইউনূস চার দিনে শাহজালাল ও শাহ আমানতে ১৮২ ফ্লাইট বাতিল কণ্ঠশিল্পী আসিফের মদের মামলার রায় ৯ মার্চ স্টারমারের ভূমিকায় ক্ষুব্ধ ট্রাম্প ঈদযাত্রা: ট্রেনের অগ্রিম টিকেট বিক্রি শুরু ফের বাড়লো সোনার দাম, প্রতি ভরি ২৭৭৪২৮ টাকা ইরানের সরাসরি হামলায় কুয়েতে ৬ মার্কিন সেনা নিহত ট্রাম্পের হুঁশিয়ারি: রিয়াদের ঘটনায় ‘খুব শিগগির` জবাব দেওয়া হবে রিয়াদে মার্কিন দূতাবাসে ড্রোন হামলা এটি অনন্ত যুদ্ধ নয় বরং শান্তির প্রবেশদ্বার: নেতানিয়াহু

ইসলাম

গোসল না করে ঈদগাহে কাজ করতে যাওয়া জায়েজ হবে কি?

 আপডেট: ১৪:২২, ১৪ নভেম্বর ২০২৫

গোসল না করে ঈদগাহে কাজ করতে যাওয়া জায়েজ হবে কি?

প্রশ্নআমি ডেকোরেশনের দোকানে কাজ করি। গত ঈদুল ফিতরে ঈদগাহে প্যান্ডেল করার কাজ আমাদের ওপর আসে। ঈদের আগের দিন কাজে যাওয়ার সময় আমার ওপর গোসল ফরয ছিল। নিয়ত ছিল কাজ শেষ করে গোসল করে নেব। পরে প্রশ্ন জাগে, মসজিদে তো এ অবস্থায় প্রবেশ করা যায় না। ঈদগাহে কি কাজের জন্য এ অবস্থায় প্রবেশ করা যাবে?

হুজুরের কাছে মাসআলাটি জানতে চাই।

 

​​​​উত্তর. গোসল ফরয অবস্থায় ঈদগাহে প্রবেশ করা জায়েয আছে। তাতে অসুবিধা নেই। এক্ষেত্রে ঈদগাহের হুকুম মসজিদের মতো নয়।

* >الفتاوى السراجية< ص ৮: ولا بأس لهما بزيارة القبور والدخول في مصلى العيد.

–ফাতাওয়া তাতারখানিয়া ১/৪৮১; উমদাতুল কারী ৩/৩০৫; আননাহরুল ফায়েক ১/১৩১; হাশিয়াতুত তাহতাবী আলাদ্দুর ১/১৪৯

মাসিক আলকাউসার