শনিবার ০৬ ডিসেম্বর ২০২৫, অগ্রাহায়ণ ২২ ১৪৩২, ১৫ জমাদিউস সানি ১৪৪৭

ব্রেকিং

‘সিদ্ধান্ত তাকেই নিতে হবে’, ভারতে শেখ হাসিনার থাকা প্রসঙ্গে জয়শঙ্কর বেগম খালেদা জিয়ার নেতৃত্ব ও প্রজ্ঞা মূল্যবান সম্পদ : আসিফ মাহমুদ খালেদা জিয়াকে হাসপাতালে দেখতে গেলেন জুবাইদা রহমান খালেদা জিয়ার শারীরিক অবস্থা ‘অপরিবর্তিত’ মাগুরায় সাব-রেজিস্ট্রি ও ভূমি অফিসে পেট্রোল বোমা, পুড়ল দলিল-আসবাব পোস্টাল ভোটিং: তফসিল ঘোষণার দিন থেকে দেশে নিবন্ধন তারেক রহমানের না ফেরা নিয়ে গুঞ্জনের কোনো ভিত্তি নেই: আমীর খসরু এবার স্ন্যাপচ্যাট ও ফেইসটাইম নিষিদ্ধ করল রাশিয়া জন্মসূত্রে নাগরিকত্ব বিষয়ে সম্মত যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্ট মিয়ানমারের প্রবাসী নাগরিকদের আগাম ভোটগ্রহণ শুরু থাইল্যান্ডে আরও পেছাতে পারে খালেদা জিয়ার লন্ডনযাত্রা মঞ্জু-আনিসুলের নেতৃত্বে আসছে নতুন জোট আগারগাঁওয়ে গ্যাসের আগুনে একই পরিবারের দগ্ধ ৭ সীমান্তে পাকিস্তান-আফগানিস্তান তুমুল গোলাগুলি ফিফা শান্তি পুরস্কার চালু হল ট্রাম্পকে দিয়ে

ইসলাম

৩০০ আসন ভাগাভাগি হয়ে গেলে আর নির্বাচনের দরকার কী!

 প্রকাশিত: ১০:৫৮, ১১ নভেম্বর ২০২৫

৩০০ আসন ভাগাভাগি হয়ে গেলে আর নির্বাচনের দরকার কী!

মাওলানা আব্দুর রব ইউসুফী||

বর্তমানে বিএনপি দেশের বৃহত্তম রাজনৈতিক দল। শোনা যাচ্ছে আরেক বৃহৎ দল জামায়াতে ইসলামী বিএনপির সাথে নির্বাচনি আসন নিয়ে কথা বলছে। যেহেতু তারা বিরোধী আসনে বসতে চান না, তাহলে আসন ভাগাভাগির বিষয়টি প্রায় নিশ্চিত। আরও একটি নতুন এবং আলোচিত দলও বিএনপির সাথে আসন নিয়ে কথা বলছে। আর জমিয়তের বিষয়টি তো চাউর আছেই। যদিও এই সুরে সংসদীয় আসন নিয়ে জামায়াতের হতাশার আভাস পাওয়া যাচ্ছে, তথাপি তাদের কিছু আসন আছে যেগুলোতে তারা জিতবেন। কিন্তু আসন সংখ্যা ভারী করতেই তাদের এই উদ্যোগ। তবে তাদের সঙ্গীদের হালত কী হবে বলতে পারবো না।

যদি বিএনপি ২০০ আসন তাদের হাতে রাখে এবং জামায়াতকে ৫০টি, নতুন দলকে বিশটা এবং নিবন্ধিত অন্যান্য দলকে কমপক্ষে একটা করে দিয়ে দেয়, এভাবে ৩০০ আসন ভাগাভাগি হয়ে গেলে কোটি কোটি টাকা খরচ করে, মারামারির ঝুঁকি নিয়ে নির্বাচন করার দরকার কী? সকল দল একটা কাগজে সই করে নির্বাচন কমিশনকে জানিয়ে দিলেই হলো যে, আমরা ঐকমত্যে পৌঁছে গেছি, আমাদের গেজেট প্রকাশ করুন এবং শপথের ব্যবস্থা নিন।

 

এভাবে ঐকমত্যের কমিশন, ঐকমত্যের সংস্কার,  ঐকমত্যের সংসদ এবং ঐকমত্যের সরকার গঠন হলে বিশ্ব আমাদের সৃজনশীলতা দেখবে। হয়তো আমরা সবার কাছে অনুকরণীয় হয়ে যেতে পারি।

এমতাবস্থায় জমিয়ত পাঁচ সাতটা আসনের প্রত্যাশা না করে জামায়াত জোটের বাকিদের নিয়ে কথিত ইসলামি স্রোত তৈরি করতে পারে। শায়খুল হাদীস ওবায়দুল্লাহ্ ফারুক, পীর সাহেব চরমোনাই ও মাওলানা মামুনুল হক এক মঞ্চে উঠে প্রচারণা শুরু করলে দেশে আবার নুতন সুর উঠতে পারে। ভেজাল ইসলাম ও ভেজাল রাজনীতি থেকেও জাতি মুক্তি পেতে পারে। আমাদের পজিশনের নয়, অপজিশনের আসনে বসতে অসুবিধা কী? এতে আমাদের একটা স্বকীয়তা ফুটে উঠতে পারে।

লেখক: সিনিয়র সহসভাপতি, জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ