শনিবার ১৪ মার্চ ২০২৬, ফাল্গুন ৩০ ১৪৩২, ২৫ রমজান ১৪৪৭

ব্রেকিং

আরও ৫ সিটি করপোরেশনে প্রশাসক পদে বিএনপি নেতারা রাষ্ট্রপতির ভাষণের ওপর সংসদে আলোচনা হবে ৫০ ঘণ্টা শফিকুর রহমান বিরোধীদলীয় নেতা, তাহের উপনেতা দেশে ফিরেছেন কাতারে আটকে পড়া ৪৩০ বাংলাদেশি ইরান ‘সম্পূর্ণ পরাজিত’, তারা চুক্তি করতে চায়: ট্রাম্প ইরান যুদ্ধ বন্ধের উপায় খুঁজছেন ট্রাম্প তুরস্ক নাগরিকদের ইরাক ভ্রমণে সতর্ক করেছে। সারের দাম বাড়ায় ভেনেজুয়েলা থেকে আমদানির অনুমতি যুক্তরাষ্ট্রের ঈদযাত্রা: ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ১৫ স্থানে যানজটের শঙ্কা রাজশাহীতে সংসদ সদস্যের সঙ্গে হত্যা মামলার আসামির সেলফি আবারও কমল সোনা-রুপার দাম বাহরাইনে যুদ্ধাতঙ্ক: অনিশ্চয়তার মুখে বাংলাদেশি কর্মীরা ইরানি হামলায় ‘সৌদি আরবে ৫টি মার্কিন সামরিক বিমান’ ক্ষতিগ্রস্ত ইরানের খারক দ্বীপে বোমা ফেলল যুক্তরাষ্ট্র, তেল স্থাপনায় হামলার হুমকি

ইসলাম

বমি জামায় লাগার কারণে নামাজ সহীহ হবে কিনা?

 প্রকাশিত: ১১:৪৭, ২০ অক্টোবর ২০২৫

বমি জামায় লাগার কারণে নামাজ সহীহ হবে কিনা?

প্রশ্ন: বাস যোগে দূরের সফর করার কারণে যাত্রাপথে একবার আমার বমি হয়। এতে জামার বিভিন্ন অংশে বমি লেগে যায়। তাৎক্ষণিক টিস্যু দিয়ে বমি মুছে ফেলাতে জামায় বমির তেমন দাগ থাকেনি। তাই এই জামা পরে আমি মাগরিবের নামায পড়ি।

জানতে চাচ্ছি, আমার এই নামায কি সহীহ হয়েছে?

উল্লেখ্য, আমার সঙ্গে তখন অন্য জামাও ছিল এবং জামা পরিবর্তন করে নামায পড়ার সুযোগও ছিল।

উত্তর: প্রশ্নোক্ত ক্ষেত্রে বমি যদি মুখ ভরে হয়ে থাকে এবং জামায় যতটুকু বমি লেগেছে সবটুকু মিলে তা পরিমাণে এক দিরহামের (অর্থাৎ হাতের তালুর গভীরতা সমপরিমাণের) চেয়ে বেশি হয়, তাহলে ওই জামা পরে আপনি যেই নামায পড়েছেন তা সহীহ হয়নি। তাই সেক্ষেত্রে ওই নামায পুনরায় পড়ে নেওয়া জরুরি। কিন্তু পরিমাণে এক দিরহাম বা তার কম হলে ওই নামায আদায় হয়ে গেছে। আর যদি বমি মুখ ভরে না হয়, তাহলে সেটি নাপাক নয় এবং নামাযও আদায় হয়ে গেছে।

উল্লেখ্য, ভালো জামা সাথে থাকলে এ ধরনের কাপড়ে নামায আদায় না করে সবক্ষেত্রেই তা পরিবর্তন করে নেওয়া ভালো।

* كتاب >الأصل< للشيباني ১/৪৬ : قلت: فإن صلى به، ولم يغسله؟ قال: إن كان أكثر من قدر الدرهم غسله، وأعاد الصلاة، وإن كان أقل من قدر الدرهم، لم يعد الصلاة، ولكن أفضل ذلك أن يغسله.

قلت: وكذلك لو أصاب يده القيء؟ قال: نعم.

–বাদায়েউস সানায়ে ১/১৯৩, ২৩২; আলমুহীতুল বুরহানী ১/৩৭৪; আলজাওহারাতুন নাইয়িরা ১/৪৯; আলবাহরুর রায়েক ১/২২৮; আদ্দুররুল মুখতার ১/৩১৬

মাসিক আলকাউসার