মঙ্গলবার ১৭ মার্চ ২০২৬, চৈত্র ৩ ১৪৩২, ২৮ রমজান ১৪৪৭

ব্রেকিং

যুক্তরাষ্ট্রের সঙ্গে যুদ্ধবিরতির প্রস্তাব প্রত্যাখ্যান করল ইরান ইসরায়েলে নতুন দফায় ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরান কিউবা নিয়ে যা খুশি তাই করতে পারি: ট্রাম্প ধর্ষণ রোধে সব মন্ত্রণালয়-সংস্থাকে সমন্বিত অ্যাকশনে যাওয়ার নির্দেশ গাড়িতে ট্রাকের ধাক্কা, অল্পের জন্য বেঁচে গেলেন এমপি আতিক মুজাহিদ ইরানের নিরাপত্তা প্রধান লারিজানিকে হত্যার দাবি ইসরায়েলের পহেলা বৈশাখে সাড়ে ২১ হাজার কৃষক কার্ড দিচ্ছে সরকার কৃষকের মুখে হাসি না ফুটলে দেশের উন্নয়ন সম্ভব নয়: প্রধানমন্ত্রী বাগদাদে দূতাবাসে হামলা, নিহত ৪ তেল অবরোধে অন্ধকারে কিউবা, ‘দখল’ নেওয়ার হুমকি ট্রাম্পের ঈদের সাত দিনের ছুটি শুরু, রাজধানী ছাড়ছে মানুষ সর্বকালের সর্বোচ্চ দরে মধ্যপ্রাচ্যের তেল ঝড়ে যুক্তরাষ্ট্রে সাড়ে ১২ হাজার ফ্লাইট বাতিল, অচলাবস্থা আফগানিস্তানের হাসপাতালে ‘পাকিস্তানের হামলা’, বহু হতাহত

ইসলাম

২৯ এপ্রিল থেকে হজ ফ্লাইট শুরু: ধর্ম উপদেষ্টা

 প্রকাশিত: ১৫:৪৮, ৮ এপ্রিল ২০২৫

২৯ এপ্রিল থেকে হজ ফ্লাইট শুরু: ধর্ম উপদেষ্টা

ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন

ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন জানিয়েছেন, আগামী ২৯ এপ্রিল ২০২৫ থেকে হজ ফ্লাইট শুরু হবে। আজ সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি জানান, হজযাত্রীদের ভিসা প্রক্রিয়া দ্রুত সম্পন্ন হচ্ছে এবং নির্ধারিত সময় অনুযায়ী তারা সৌদি আরব রওনা হবেন।

তিনি বলেন, ‘এ বছর সরকারি নিবন্ধনপ্রাপ্ত ৫ হাজার ২০০ হজযাত্রীর জন্য প্রয়োজনীয় সব আনুষ্ঠানিকতা সম্পন্ন করা হয়েছে। মিনায় ও আরাফায় তাঁবু বরাদ্দ, ক্যাটারিং সার্ভিস কোম্পানির সঙ্গে চুক্তি, হোটেল কর্তৃপক্ষের সঙ্গে চুক্তি এবং পরিবহন সংস্থার সঙ্গে চুক্তি আগেই হয়ে গেছে। এখন ভিসা প্রক্রিয়া চলছে এবং খুব শিগগিরই তা সম্পন্ন হবে। সেক্ষেত্রে, ২৯ এপ্রিল থেকে এসব হজযাত্রীরা সৌদি আরবের উদ্দেশে যাত্রা করবেন।’

বেসরকারিভাবে এ বছর ৮১,৯০০ হজযাত্রী নিবন্ধন করেছেন, যারা ৭৫৩টি এজেন্সির মাধ্যমে এবং ৭০টি লিড এজেন্সির তত্ত্বাবধানে হজ পালন করবেন।

ধর্ম উপদেষ্টা আরও জানান, ধর্ম মন্ত্রণালয়ের তত্ত্বাবধানে ১৪ ফেব্রুয়ারির মধ্যে তাঁবু বরাদ্দ ও ক্যাটারিং চুক্তি সম্পন্ন হয়েছে।

এছাড়া, ২৯ এপ্রিলের মধ্যে ওমরাহ পালনকারীদের সৌদি আরব ছাড়ার নির্দেশ দেওয়া হয়েছে।

সৌদি সরকার মক্কা ও মদিনায় বাড়িভাড়া ও পরিবহন চুক্তির সময়সীমা ২৫ মার্চ ২০২৫ পর্যন্ত বাড়িয়েছে এবং এ বিষয়ে কঠোর সতর্কতা জারি করেছে।