সোমবার ৩০ মার্চ ২০২৬, চৈত্র ১৫ ১৪৩২, ১১ শাওয়াল ১৪৪৭

ব্রেকিং

লরি শ্রমিকদের কারাদণ্ড: উত্তরের ৮ জেলায় তেল সরবরাহ বন্ধ বিরোধী দলের নোটিশ: বিধি মেনে সংসদ পরিচালনার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর অতীতে জিডিপি প্রবৃদ্ধি ‘ফুলিয়ে-ফাঁপিয়ে’ দেখানো হয়েছে: প্রধানমন্ত্রীর উপদেষ্টা হরমুজের কাছে হানা, খার্ক দখলে ‘স্থল অভিযানের প্রস্তুতি নিচ্ছে’ পেন্টাগন মার্কিন সেনারা এলে আগুনে পুড়িয়ে দেওয়া হবে: ইরানি স্পিকারের হুঁশিয়ারি প্রিপেইড মিটারের মাসিক চার্জ তুলে দিচ্ছে সরকার ঈদের ছুটির পর সংসদ অধিবেশন শুরু মানব পাচারের মামলা: জেনারেল মাসুদ উদ্দিন আরও ৬ দিন রিমান্ডে গত ৮ বছর দেশে হামের টিকাই দেওয়া হয়নি: স্বাস্থ্যমন্ত্রী বাস থেকে শতভাগ যাত্রী নামিয়ে ফেরিতে তুলতে হবে আরও ১১ জেলা পেল নতুন ডিসি আকস্মিক পরিদর্শনে প্রধানমন্ত্রী: হেঁটে ঘুরলেন সচিবালয়ের বিভিন্ন মন্ত্রণালয় নড়াইলে ‘তেল না পেয়ে’ পাম্প ম্যানেজারকে ট্রাকচাপা দিয়ে হত্যার অভিযোগ শাহজালালে বিমানের শৌচাগারে মিলল ৩৮ কোটি টাকার সোনার বার এবার এসএসসি পরীক্ষা কক্ষেও বসবে সিসিটিভি

ইসলাম

দ্বিতীয় পর্বে বিশ্ব ইজতেমা 

 প্রকাশিত: ১৬:০৮, ৩ ফেব্রুয়ারি ২০২৫

দ্বিতীয় পর্বে বিশ্ব ইজতেমা 

তাবলিগ জামাতের ৫৮তম বিশ্ব ইজতেমার দ্বিতীয় ধাপ আজ ৩ ফেব্রুয়ারি বাদ ফজর আমবয়ানের মাধ্যমে শুরু হয়েছে। সকাল ১০টা থেকে ভারতের মাওলানা আহমেদ হোসাইন নজমের জামাতের সাথিদের সঙ্গে দিকনির্দেশনামূলক ইজতেমার পুরো সময় কীভাবে পার করবে সেসব নিয়ে বয়ান করেছেন।

তাবলিগ জামাত বাংলাদেশের শুরায়ি নেজাম মিডিয়া সমন্বয়ক হাবিবুল্লাহ রায়হান জানান, ৭২টি দেশ থেকে ৩,২৫৬ জন বিদেশি মেহমান ইজতেমায় অংশ নিয়েছেন। ৩ ফেব্রুয়ারি থেকে ৫ ফেব্রুয়ারি দ্বিতীয় ধাপের ইজতেমা শেষে তারা নিজ দেশে ফিরবেন। দ্বিতীয় পর্ব শেষ হবে ৫ ফেব্রুয়ারি। 

এর আগে, ইজতেমার প্রথম ধাপের আখেরি মোনাজাত শেষে তাবলিগের স্বেচ্ছাসেবক এবং গাজীপুর সিটি করপোরেশনের তিন শতাধিক পরিচ্ছন্নতাকর্মী আবর্জনা পরিষ্কারের কাজ শুরু করেন এবং দ্বিতীয় ধাপের মুসল্লিদের জন্য প্রস্তুত করা হয়। প্রতিটি পর্বেই আলাদা মোনাজাত অনুষ্ঠিত হবে।

হাবিবুল্লাহ রায়হান বলেন, “দ্বিতীয় ধাপে অংশগ্রহণকারীদের জন্য মাঠ এখন পুরোপুরি প্রস্তুত। এই ধাপে মোট ৪০টি ঢাকার একাংশসহ ২২টি জেলার মুসল্লিরা অংশ নেবেন। রাজধানীর যাত্রাবাড়ী, কেরানীগঞ্জ ও মোহাম্মাদপুর; মুন্সীগঞ্জ, জামালপুর, মানিকগঞ্জ, জয়পুরহাট, সিলেট, সিরাজগঞ্জ, মেহেরপুর, টাঙ্গাইল, পাবনা, নরসিংদী, কিশোরগঞ্জ, কক্সবাজার, নোয়াখালী, গোপালগঞ্জ, ঝালকাঠি, বরগুনা, মাদারীপুর, শরীয়তপুর, খাগড়াছড়ি, রাঙ্গামাটি, নওগাঁ ও বান্দরবন জেলার মুসুল্লিরা অংশগ্রহণ করছেন।”
 
জোহরের নামাজের পর বয়ান করেন পাকিস্তানের মাওলানা জিয়াউল হক। আসরের নামাজের পর বয়ান করবেন বাংলাদেশের মাওলানা রবিউল হক এবং মাগরিবের নামাজের পর বয়ান করবেন ভারতের মাওলানা আহমেদ লাট।

গাজীপুর মেট্রোপলিটন পুলিশ জানিয়েছে , বিদেশি নাগরিকদের ভোগান্তি এড়াতে পুলিশের পক্ষ থেকে ফরেন টেন্টে সাধারণ ডায়েরির ব্যবস্থা নেওয়া হয়েছে এবং দ্বিতীয় ধাপেও প্রথম ধাপের মতো নিরাপত্তা ব্যবস্থা থাকবে ।