রোববার ২৯ মার্চ ২০২৬, চৈত্র ১৫ ১৪৩২, ১০ শাওয়াল ১৪৪৭

ব্রেকিং

ময়মনসিংহে অবৈধভাবে মজুদ করা ২৪ হাজার লিটার জ্বালানি জব্দ চব্বিশকে স্বাধীনতার সমান করলে ‘বিপর্যয় হবে’: মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী জ্বালানি সরবরাহে ডিপোতে নতুন সময়সূচি দিল বিপিসি ঈদের পর প্রবাসীদের কর্মস্থলে ফেরা কঠিন, ফ্লাইট বিপর্যয়ে দুর্ভোগ শুধু খার্গ নয়, যুক্তরাষ্ট্রের নজর ইরানের আরও সাত দ্বীপে সংসদে শব্দযন্ত্রের বিভ্রাট ‘অন্তর্ঘাত’ কি না, তদন্তে কমিটি এই পোশাকে পুলিশ সন্তুষ্ট নয়: স্বরাষ্ট্রমন্ত্রী ইসরায়েলের দিকে ক্ষেপণাস্ত্র ছুড়ল হুতিরা ইরানিরা চার সপ্তাহ ধরে ‘ডিজিটাল অন্ধকারে’ সরকার বলছে সংকট নেই: পাম্প কোথাও বন্ধ, কোথাও লম্বা লাইন দেশের পেট্রল পাম্পে ‘ট্যাগ অফিসার’ নিয়োগের সিদ্ধান্ত দৌলত‌দিয়ায় বাসডু‌বি: চতুর্থ দি‌নেও উদ্ধার অ‌ভিযান চলছে প্রায় ৪০ দিনের ছুটি শেষে শিক্ষাপ্রতিষ্ঠান খুলছে রোববার বেড়েছে সোনার দাম, প্রতিভরি ২৩৭০১২ টাকা সৌদি আরবে বিমানঘাঁটিতে ইরানি হামলায় ১২ মার্কিন সেনা আহত নেপালের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী কে পি শর্মা ওলি গ্রেপ্তার

ইসলাম

ভোলায় ওলামা-মাশায়েখদের নিয়ে কর্মশালা

 আপডেট: ১৮:৫১, ২৫ ফেব্রুয়ারি ২০২৪

ভোলায় ওলামা-মাশায়েখদের নিয়ে কর্মশালা

ভোলা  জেলার সদরে আজ সন্ত্রাসবাদ, উগ্রবাদ, নারী নির্যাতন, যৌতুক, বাল্যবিবাহ, মানব পাচার, গুজব এবং দুর্নীতি বিরোধী সচেতনতা বিষয়ক ওলামা-মাশায়েখ কর্মশালা ও জেলা প্রশিক্ষণপ্রাপ্ত ইমাম সম্মেলন -২০২৪ অনুষ্ঠিত হয়েছে। 

আজ রোববার দুপুরে জেলা পরিষদ মিলনায়তনে ইসলামিক ফাউন্ডেশন আয়োজিত এ কর্মসূচিতে প্রধান অতিথি ছিলেন ভোলার জেলা প্রশাসক আরিফুজ্জামান। 

জেলায় ইসলামিক ফাউন্ডেশনের উপ-পরিচালক আরিফুল ইসলামের সভাপতিত্বে এ অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন ভোলা জেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল মোমিন টুলু, জেলার অতিরিক্ত পুলিশ সুপার মামুন অর রশিদ, বীর মুক্তিযোদ্ধা মো. শফিকুল ইসলাম, সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো. ইউনুস, জেলার প্রশিক্ষণপ্রাপ্ত ইমাম সমিতির সভাপতি মাওলানা মীর মো. বেলায়েত হোসেন প্রমুখ।

অনুষ্ঠানে জেলার সাতটি উপজেলার দুই শতাধিক ওলামা-মাশায়েখ উপস্থিত ছিলেন।

এছাড়াও এদিন জেলা পর্যায়ের শ্রেষ্ঠ তিনজন ইমামকে বাছাই করা হয়।পরবর্তীতে তাদেরকে পুরস্কৃত করা হবে।