শুক্রবার ২০ ফেব্রুয়ারি ২০২৬, ফাল্গুন ৮ ১৪৩২, ০৩ রমজান ১৪৪৭

ব্রেকিং

তারেক রহমানকে শুভেচ্ছা জানিয়ে ট্রাম্পের চিঠি হাসিনাকে ফেরানোর প্রক্রিয়া চালিয়ে যাওয়া হবে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী সরকারি দল সংস্কারের সঙ্গে প্রতারণা করেছে: নাহিদ বিদ্রোহের অভিযোগে দক্ষিণ কোরিয়ার সাবেক প্রেসিডেন্ট ইউনের যাবজ্জীবন সচিবালয়েই অফিস করছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে তিন বাহিনীর প্রধানের সাক্ষাৎ ঈদের আগেই ফ্যামিলি কার্ড বিতরণ শুরু: তথ্যমন্ত্রী ভারতীয় ভিসা প্রক্রিয়া দ্রুতই স্বাভাবিক হবে: সহকারী হাই কমিশনার আইজিপি বাহারুল স্বেচ্ছায় চলে যাচ্ছেন, আলোচনায় পুনরায় ডিএমপি কমিশনার সাজ্জাদ মিত্রদের সঙ্গে এআইয়ের ‘নিয়মের কাঠামো’ গড়তে বদ্ধপরিকর মাখোঁ ভারতে এআই সম্মেলনে ভাষণ বাতিল করলেন বিল গেটস শান্তি ও নিরাপত্তা ফিরিয়ে আনাই প্রধান অগ্রাধিকার: প্রধানমন্ত্রী ইরানে নতুন কোনো মার্কিন হামলার বিরুদ্ধে সতর্কতা জানালেন ল্যাভরভ

ইসলাম

শুক্রবার থেকে পবিত্র জমাদিউস সানি মাস গণনা শুরু

 প্রকাশিত: ২১:১৫, ১৪ জানুয়ারি ২০২১

শুক্রবার থেকে পবিত্র জমাদিউস সানি মাস গণনা শুরু

বাংলাদেশের আকাশে বৃহস্পতিবার ১৪৪২ হিজরি সনের পবিত্র জমাদিউস সানি মাসের চাঁদ দেখা গিয়েছে। ফলে ১৫ জানুয়ারি শুক্রবার থেকে পবিত্র জমাদিউস সানি মাস গণনা শুরু হবে।

বৃহস্পতিবার সন্ধ্যায় ইসলামিক ফাউন্ডেশন বায়তুল মুকাররম সভাকক্ষে জাতীয় চাঁদ দেখা কমিটির সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয়। এতে সভাপতিত্ব করেন ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. আলতাফ হোসেন চৌধুরী।

সভায় ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক আনিস মাহমুদ (অতিরিক্ত সচিব), ওয়াকফ প্রশাসক এস.এম তারিকুল ইসলাম (অতিরিক্ত সচিব), তথ্য মন্ত্রণালয়ের যুগ্ম সচিব এস. এম. মাহফুজুল হক, অতিরিক্ত প্রধান তথ্য কর্মকর্তা মো: শাহেনুর মিয়া, মন্ত্রি পরিষদ বিভাগের উপ-সচিব মো: শাফায়াত মাহবুব চৌধুরী, বাংলাদেশ টেলিভিশনের পরিচালক (প্রশাসন) মুহা. নেছার উদ্দিন জুয়েল, বাংলাদেশ মহাকাশ গবেষণা ও দূর অনুধাবন প্রতিষ্ঠানের পিএসও আবু মোহাম্মদ, বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ মো: আবদুর রহমান, সরকারি মাদ্রাসা-ই-আলিয়ার অধ্যক্ষ মো: আলমগীর রহমান, বায়তুল মুকাররম জাতীয় মসজিদের সিনিয়র পেশ ইমাম হাফেজ মাওলানা মুহাম্মদ মিজানুর রহমান, চকবাজার শাহী জামে মসজিদের খতিব মুফতি শেখ নাঈম রেজওয়ান ও লালবাগ শাহী জামে মসজিদের খতিব মুফতি মুহাম্মদ নেয়ামতুল্লাহ প্রমুখ উপস্থিত ছিলেন।

সভায় ১৪৪২ হিজরি সালের পবিত্র জমাদিউস সানি মাসের চাঁদ দেখা সম্পর্কে সকল জেলা প্রশাসন, ইসলামিক ফাউন্ডেশন-এর প্রধান কার্যালয়, বিভাগীয় ও জেলা কার্যালয়সমূহ, বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর এবং মহাকাশ গবেষণা ও দূর অনুধাবন প্রতিষ্ঠান হতে প্রাপ্ত তথ্য নিয়ে পর্যালোচনা করে দেখা যায় যে, আজ ২৯ জমাদিউল আউয়াল ১৪৪২ হিজরি, ৩০ পৌষ ১৪২৭ বঙ্গাব্দ, ১৪ জানুয়ারি ২০২১ খ্রিস্টাব্দ বৃহস্পতিবার সন্ধ্যায় বাংলাদেশের আকাশে পবিত্র জমাদিউস সানি মাসের চাঁদ দেখা যাওয়ার সংবাদ পাওয়া গিয়েছে। এমতাবস্থায়, আগামীকাল ০১ মাঘ ১৪২৭ বঙ্গাব্দ, ১৫ জানুয়ারি ২০২১ খ্রিস্টাব্দ শুক্রবার থেকে ১৪৪২ হিজরি সালের পবিত্র জমাদিউস সানি মাস গণনা শুরু হবে।

অনলাইন নিউজ পোর্টাল