শুক্রবার ০৬ ফেব্রুয়ারি ২০২৬, মাঘ ২৪ ১৪৩২, ১৮ শা'বান ১৪৪৭

ব্রেকিং

চট্টগ্রাম বন্দরের কর্মবিরতি দুদিন স্থগিত শফিক রেহমান-ববিতাসহ একুশে পদক পাচ্ছেন ৯ ব্যক্তি ও একটি ব্যান্ড দল রোজায় অফিস ৯টা থেকে সাড়ে ৩টা যত দ্রুত সম্ভব দায়িত্ব হস্তান্তর করবে অন্তর্বর্তী সরকার: প্রেস সচিব পল্লবীর বিহারী ক্যাম্পে ২ শিশুসহ এক পরিবারের ৪ জনের লাশ পোস্টাল ভোটের ফল আগেভাগে জানার সুযোগ নেই: ইসি বিএনপির নির্বাচনি ইশতেহার ঘোষণা শুক্রবার এরদোয়ান-সিসি বৈঠক : অংশীদারত্ব চুক্তিতে স্বাক্ষর জুলাই হত্যা: আশুলিয়ায় লাশ পোড়ানোর মামলায় ৬ আসামির মৃত্যুদণ্ড বাংলাদেশের পাশে দাঁড়ানোয় শাহবাজ শরীফকে আসিফ নজরুলের ধন্যবাদ আন্দোলনের সঙ্গীরাই এখন আমার ওপর মিসাইল ছুড়ছে: জামায়াত আমির তিন লাখ ৮০ হাজার প্রবাসীর পোস্টাল ব্যালট দেশে পৌঁছেছে আধিপত্য বিস্তার: সিলেটে মহাসড়ক আটকে দেড় ঘণ্টাব্যাপী সংঘর্ষ খুলনায় ইসলামী আন্দোলনের নারী কর্মীদের হেনস্তার অভিযোগ অনিশ্চয়তা কাটল, যুক্তরাষ্ট্র-ইরান ‘বৈঠক হচ্ছেই’, আলোচ্যসূচিতে মতভেদ আর্টেমিস ২: চাঁদে মানুষের যাত্রা পিছিয়ে গেল মার্চে বাংলাদেশের অটল অবস্থান ভালো লেগেছে নাসের হুসেইনের

আন্তর্জাতিক

পশ্চিমবঙ্গের মুড়িগঙ্গা নদীর পানি হঠাৎ ২০ ফুট উপরে উঠেছে

 প্রকাশিত: ১৭:৪২, ১০ জুন ২০২১

পশ্চিমবঙ্গের মুড়িগঙ্গা নদীর পানি হঠাৎ ২০ ফুট উপরে উঠেছে

আজ বৃহস্পতিবার সকালে পশ্চিমবঙ্গের হুগলি নদীর শাখা মুড়িগঙ্গা নদীর পানি হঠাৎ করেই ২০ ফুট উপর পর্যন্ত উঠে যায়। প্রায় আধ ঘণ্টা পর্যন্ত স্থায়ী হয় ঘটনাটি। নদীর পানিতে সৃষ্ট এমন ঘূর্ণন টর্নেডোর মতো দেখে আতঙ্কিত হয়ে পড়েন স্থানীয় বাসিন্দারা।

স্থানীয়রা জানিয়েছেন, এই ধরনের ঘটনা এর আগে কখনও ঘটেনি এখানে। নদীর পানিতে সৃষ্ট এমন ঘূর্ণন যদিও স্থলভাগে ঢোকার আগেই মিলিয়ে গেছে কিন্তু এর পরপরই শুরু হয়েছে বৃষ্টি। 

দেশটির আবহাওয়া অফিস বলছে, উত্তর বঙ্গোপসাগরে নিম্নচাপ তৈরির অনুকূল পরিস্থিতি তৈরি হয়েছে। এ নদীর তীর সাগরের কাছাকাছি হওয়ায় এমন ঘটনা ঘটেছে। এরই মধ্যে দেশটির প্রশাসন লাল সতর্কতা জারি করেছে। জলোচ্ছ্বাসের সম্ভাবনা থাকায় মাইকে প্রচার করে  উপকূলবর্তী এলাকার বাসিন্দাদের নিরাপদ দূরত্বে সরে যেতে বলা হয়েছে। 

জানা গেছে, সাগরের ঘোড়ামারা থেকে এরই মধ্যে সরিয়ে আনা হয়েছে কয়েক হাজার বাসিন্দাকে। জেলেদের বৃহস্পতিবার সন্ধ্যার মধ্যেই ফিরে আসতে বলা হয়েছে।

অনলাইন নিউজ পোর্টাল