এবার ঘাট দখল নিয়ে দুগ্রামবাসীর সংঘর্ষে রণক্ষেত্র পাবনা, আহত অর্ধশত
পাবনার বেড়া উপজেলায় আধিপত্য বিস্তার ও শম্ভুপুর ঘাটের দখল নিয়ে দুই গ্রামবাসীর মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। দফায় দফায় সংঘর্ষে পুরো এলাকা রণক্ষেত্রে পরিণত হয়। এতে উভয়পক্ষের অন্তত ৫০ জন আহত হয়েছেন।
পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ ও উপজেলা প্রশাসনের পাশাপাশি ঘটনাস্থলে সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে।
মঙ্গলবার বেলা ১১টার দিকে উপজেলার শম্ভুপুর বাজারে এ ঘটনা ঘটে বলে জানান বেড়া মডেল থানার ওসি নিতাই চন্দ্র সরকার।
আহতরা স্থানীয়ভাবে চিকিৎসা নিয়েছেন। বাকিরা বিভিন্ন হাসপাতাল ও বেসরকারি ক্লিনিকে ভর্তি করা হয়েছে। তবে তাৎক্ষণিক তাদের নাম-পরিচয় জানা যায়নি।