বুধবার ১৭ জুন ২০২৬, আষাঢ় ৪ ১৪৩৩

ব্রেকিং

বেনজীরকে ফেরাতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে নথি পাঠাল দুদক পর্তুগালে বেনজীরের ৫২ ব্যবসা প্রতিষ্ঠান ও পাঁচ বাড়ি চিকিৎসক ধীপ্রার মৃত্যু: স্বামী-শ্বশুরসহ ৪ জনের বিরুদ্ধে মামলা পবিত্র আশুরা ২৬ জুন সংসদে ‘অশ্লীল’ উপমা, জামায়াত এমপির বক্তব্য এক্সপাঞ্জের নির্দেশ শিশুর লাশ উদ্ধার নিয়ে আদিতমারী রণক্ষেত্র, এসপি-ওসিসহ আহত ২০, ডিসির গাড়ি ভাঙচুর নরসিংদীতে আধিপত্য বিস্তার নিয়ে দুপক্ষের সংঘর্ষ, গুলিতে তরুণ নিহত এপ্রিলে সাড়ে ৩ বছরের সর্বোচ্চ আমদানি, আশা দেখছেন বিশ্লেষকরা জাল ভিসায় ইতালিতে ৩ জন, বিমান কর্মকর্তা গ্রেপ্তার বাস থাকবে ডিপোতে, ছাড়ার আগে আসবে স্ট্যান্ডে: সড়কমন্ত্রী সংসদে মাথা ঝুঁকিয়ে সম্মান জানানোর রীতি নিয়ে আপত্তি জামায়াত এমপির তাৎক্ষণিক প্রতিবাদ জানাতেই ভারত থেকে ফিরে এসেছি: উপদেষ্টা জাহেদ আদ্-দ্বীনের লাইসেন্স বাতিল করে ভুল করিনি: স্বাস্থ্যমন্ত্রী বাকলিয়ার ‘শিশু ধর্ষণ’ মামলার রায় বুধবার ইন্টারপোলের ‘ওয়ান্টেড’ তালিকায় ৫৯ বাংলাদেশি শুক্রবারের আগে যুক্তরাষ্ট্র-ইরান চুক্তি প্রকাশ করতে পারেন ট্রাম্প

আন্তর্জাতিক

গোপনে তৃতীয় বিয়ে করেছেন, ব্রিটিশ প্রধানমন্ত্রী(বরিস জনসন)

 প্রকাশিত: ১১:৩০, ৩০ মে ২০২১

গোপনে তৃতীয় বিয়ে করেছেন, ব্রিটিশ প্রধানমন্ত্রী(বরিস জনসন)

ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন তার বাগদত্তা ক্যারি সিমন্ডসকে গোপনে বিয়ে করেছেন। ওয়েস্টমিনিস্টার ক্যাথেড্রালে গোপনে বিয়ের অনুষ্ঠানও করেছেন বলে খবর বেরিয়েছে স্থানীয় গণমাধ্যমগুলোয়।

গত শনিবার খুব ঘনিষ্ঠ কিছু আত্মীয় ও বন্ধুদের উপস্থিতিতে এই বিয়ের অনুষ্ঠানটি সম্পন্ন হয় বলে বেশ কয়েকটি সংবাদপত্রের খবরে বলা হচ্ছে।

 এ নিয়ে ডাউনিং স্ট্রিটে প্রধানমন্ত্রীর বাসভবন থেকে কোনো বক্তব্য দিতে অস্বীকৃতি জানানো হয়েছে।

ওয়ার্কস অ্যান্ড পেনশনস সেক্রেটারি টেরেস কফি টুইট করেছেন, আজকের বিবাহ উপলক্ষে বরিস জনসন এবং ক্যারি সিমন্ডসকে অভিনন্দন।

আজ রোববার দ্য মেইলের খবরে বলা হয়েছে, অনুষ্ঠানটিতে ত্রিশ জন অতিথিকে আমন্ত্রণ জানানো হয়েছিল। ইংল্যান্ডে করোনাভাইরাস মহামারীকালীন নিয়ম অনুযায়ী কোনো অনুষ্ঠানে অভ্যাগতের সর্বোচ্চ অনুমোদিত সংখ্যাই হচ্ছে ৩০।

খবরে বলেন  , ক্যাথলিক এই অনুষ্ঠানটি আয়োজনের প্রস্তুতিতে গির্জার অল্প কয়েকজন কর্মকর্তা জড়িত ছিলেন। বিয়ে পড়ান ফাদার ড্যানিয়েল হামফ্রেস।

দ্য সান বলছে, ডাউনিং স্ট্রিটের সিনিয়র কর্মকর্তারাও এই বিয়ের ব্যাপারে অবগত ছিলেন না।

খবরে আরো বলেন , শনিবার ব্রিটিশ সময় বেলা দেড়টার কিছু পরে ওয়েস্টমিনিস্টার ক্যাথেড্রাল থেকে সাধারণ জনগণকে সরে যেতে বলা হয়।

এর আধা ঘণ্টা পর একটি লিমোতে চড়ে সেখানে হাজির হন সাদা পোশাক পরিহিত মিজ সিমন্ডস।

গত শনিবার রাতে ১০ নম্বর ডাউনিং স্ট্রিট ছেড়ে যাচ্ছে বাদকেরা, এমন ছবিও তোলা হয়েছে।

৫৬ বছর বয়স্ক বরিস জনসনের সাথে ৩৩ বছরের মিস সিমন্ডসের প্রেমের খবর গণমাধ্যমে প্রথম আসে ২০১৯ সালে।

গত বছরের ফেব্রুয়ারি মাসে তারা বাগদানের খবর প্রকাশ করেন। তাদের সন্তান উইলফ্রেডের জন্ম হয় গত এপ্রিল মাসে।

অনলাইন নিউজ পোর্টাল