মঙ্গলবার ২৪ মার্চ ২০২৬, চৈত্র ১০ ১৪৩২, ০৫ শাওয়াল ১৪৪৭

ব্রেকিং

ব্রাহ্মণবাড়িয়ায় দুই গোষ্ঠীর সংঘর্ষে নিহত ২, আহত অর্ধশত এবার ঘাট দখল নিয়ে দুগ্রামবাসীর সংঘর্ষে রণক্ষেত্র পাবনা, আহত অর্ধশত রমজানের ঘাটতি পূরণে ১০ শনিবার প্রাথমিক বিদ্যালয় খোলা ট্রাম্পের বিরতি ঘোষণার কয়েক ঘণ্টার মধ্যেই ইরানের ইস্পাহান জ্বালানিকেন্দ্রে হামলা মানবপাচার মামলায় মাসুদ উদ্দিন চৌধুরী ৫ দিনের রিমান্ডে জুলাই দায়মুক্তি অধ্যাদেশে ‘সবাই একমত’: সালাহউদ্দিন জেট ফুয়েলের দাম লিটারে ৯০ টাকা বাড়লো বিদেশগামী শিক্ষার্থীকে ১০ লাখ টাকা ঋণ দেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর ঢাকার পুঁজিবাজারে একদিনে সূচক কমল ৬৮ পয়েন্ট `হঠাৎ` চাহিদা বাড়ায় সারাদিনের তেল শেষ হচ্ছে তিন ঘণ্টায়: জ্বালানি মন্ত্রী মাসুদ উদ্দিন মানবপাচার মামলায় গ্রেপ্তার, আছে হত্যাসহ ১১ মামলা: ডিবি বাংলাদেশ থেকে বাহরাইনে ফিরতে প্রবাসীদের জন্য বিশেষ ফ্লাইট নাটোরে ট্রাক-ইজিবাইক সংঘর্ষে নিহত ৩ আবারও প্রতি ব্যারেল তেলের দাম ১০০ ডলার ছাড়ালো

আন্তর্জাতিক

করোনায় তাজমহলসহ বেশ কিছু দর্শনীয় স্থান সাময়িক বন্ধ ঘোষণা

 প্রকাশিত: ২০:০৭, ১৬ এপ্রিল ২০২১

করোনায় তাজমহলসহ বেশ কিছু দর্শনীয় স্থান সাময়িক বন্ধ ঘোষণা

করোনাভাইরাসে দিশেহারা ভারতে সংক্রমণ হ্রাসকল্পে ঠেকাতে এবার তাজমহলসহ দেশটির বেশ কিছু দর্শনীয় স্থান পর্যটকদের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে।
করোনার দ্বিতীয় ঢেউয়ে দেশটিতে পর পর তিনদিন দৈনিক মৃত্যুর পরিসংখ্যান সহস্রাধিক ছাড়ানোর পর আর্কিওলজিক্যাল সার্ভে অব ইন্ডিয়া (এএসআই) এই সিদ্ধান্ত নেয়।

ভারতে গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়েছে ২ লাখ ১৭ হাজার ৩৫৩ জন। এ নিয়ে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১ কোটি ৪২ লাখ ৮৭ হাজার ৭৪০ জনে। এছাড়াও মৃত্যুর পরিসংখ্যান বেড়ে ১ লাখ ৭৪ হাজার ৩০৪ জন হয়েছে।
এ অবস্থায় আর্কিওলজিক্যাল সার্ভে অব ইন্ডিয়া (এএসআই) জানায়, শুক্রবার থেকে তাদের অধীনে থাকা সব দর্শনীয় স্থানগুলো বন্ধ করা হবে। এর মধ্যে কলকাতার ভিক্টোরিয়া মেমোরিয়াল, ভারতীয় জাদুঘর, বিরলা প্লানেটোরিয়াম, সায়েন্স সিটির মতো দর্শনীয় স্থানগুলো রয়েছে।

অনলাইন নিউজ পোর্টাল