শুক্রবার ১৬ জানুয়ারি ২০২৬, মাঘ ২ ১৪৩২, ২৭ রজব ১৪৪৭

ব্রেকিং

নির্বাচনে জামায়াত ১৭৯ আসনে, এনসিপি ৩০ আসনে লড়বে ‘এবার গুলি ফস্কাবে না’, ট্রাম্পের রক্তাক্ত ছবি দেখিয়ে হুমকি ইরানের জুলাই গণঅভ্যুত্থানে অংশগ্রহণকারীদের দায়মুক্তি দিয়ে অধ্যাদেশ হচ্ছে সাংবাদিক আনিস আলমগীরের বিরুদ্ধে এবার মামলা করছে দুদক হাদি হত্যা মামলার পুনঃতদন্তে সিআইডি অধ্যাদেশের দাবিতে সোমবার থেকে সায়েন্স ল্যাব মোড়ে অবস্থান কর্মসূচি, অনড় শিক্ষার্থীরা চলন্ত বাসে ছাত্রীকে রাতভর ‘দলবেঁধে ধর্ষণ’, চালক-হেলপারসহ আটক ৩ কয়েক ঘণ্টা বন্ধ রাখার পর আকাশসীমা আবার খুলেছে ইরান এসএসসি পরীক্ষা শুরু ২১ এপ্রিল ইরানে হত্যাকাণ্ড বন্ধ, তেহরানের দাবি: ফাঁসির পরিকল্পনা নেই ট্রাম্পের ‘যুদ্ধক্ষমতা সীমিত’ লক্ষ্য থেকে সরে এল সিনেট ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি: অধ্যাদেশের দাবিতে ফের সড়কে সাত কলেজ পাবনা ১ ও ২ আসনে ভোটের বাধা কাটল হাসিনার আমৃত্যু কারাদণ্ডের মামলা আপিলের কার্য তালিকায় বাংলাদেশ, পাকিস্তানসহ ৭৫ দেশের অভিবাসী ভিসা বন্ধ করছে যুক্তরাষ্ট্র বিক্ষোভকারী এরফানের মৃত্যুদণ্ড স্থগিত করল ইরান

আন্তর্জাতিক

বেনিনে সেনা হস্তক্ষেপের বিষয়টি নিশ্চিত করল নাইজেরিয়া

 প্রকাশিত: ১৩:২২, ৮ ডিসেম্বর ২০২৫

বেনিনে সেনা হস্তক্ষেপের বিষয়টি নিশ্চিত করল নাইজেরিয়া

প্রতিবেশী বেনিনে সেনা অভ্যুত্থানের চেষ্টা ঘিরে উত্তেজনার মধ্যে দেশটিতে সামরিক হস্তক্ষেপের বিষয়টি নিশ্চিত করেছে নাইজেরিয়ার প্রেসিডেন্ট কার্যালয়।

আবুজা থেকে এএফপি এ খবর জানায়।

প্রেসিডেন্ট কার্যালয় জানায়, রোববার রাষ্ট্রীয় টেলিভিশনে একদল সৈন্য অভ্যুত্থানের ঘোষণা দেওয়ার পর বেনিন সরকার জরুরি ভিত্তিতে নাইজেরিয়ার কাছে সহযোগিতা চায়। বেনিনের দুটি অনুরোধের জবাবে প্রেসিডেন্ট বোলা টিনুবু নাইজেরিয়ান এয়ার ফোর্সকে দেশের আকাশসীমায় প্রবেশ করে  ‘ন্যাশনাল টিভি ভবন ও যে সামরিক ক্যাম্পে বিদ্রোহীরা জড়ো হয়েছিল, সেখান থেকে তাদের সরিয়ে দিতে’ নির্দেশ দেন।

বেনিন সরকার জানায়, তারা অভ্যুত্থানের চেষ্টা নস্যাৎ করেছে।

নাইজেরিয়ার পক্ষ থেকে বলা হয়, বেনিনের পররাষ্ট্র মন্ত্রণালয় ‘তাৎক্ষণিক বিমান সহায়তা’ চেয়েছে। মন্ত্রণালয়ের নোটে পরিস্থিতির ‘জরুরি ও গুরুতর’ অবস্থা এবং সাংবিধানিক শৃঙ্খলা, জাতীয় প্রতিষ্ঠান ও জননিরাপত্তা রক্ষার প্রয়োজনীয়তার কথা উল্লেখ করা হয়।

বেনিন নাইজেরিয়ার যুদ্ধবিমানকে নিজেদের আকাশসীমায় টহল ও দ্রুত অভিযান পরিচালনার অনুমতিও দেয়, তবে তা বেনিনের নেতৃত্বাধীন সমন্বয়ের অধীনে। শুধুমাত্র বেনিন কমান্ড কর্তৃপক্ষ অনুমোদিত মিশনে, সাংবিধানিক প্রতিষ্ঠান রক্ষা ও অস্ত্রধারী গ্রুপগুলোকে নিয়ন্ত্রণে সহায়তার জন্যপাশাপাশি তারা নাইজেরিয়ার স্থলবাহিনীও চায়।

টিনুবু বলেন, তার বাহিনী ইকোয়াসের গণতন্ত্র ও সুশাসন সংক্রান্ত প্রোটোকলের মধ্যেই দায়িত্ব পালন করেছে। তারা একটি প্রতিবেশী দেশকে স্থিতিশীল রাখতে ভূমিকা রেখেছে ।

আঞ্চলিক জোট ইকোয়াস এর আগে জানিয়েছিল, অভ্যুত্থান চেষ্টা মোকাবিলায় সহায়তা করতে নাইজেরিয়া, সিয়েরা লিওন, আইভরি কোস্ট ও ঘানার সৈন্যদের বেনিনে পাঠানো হচ্ছে।