বৃহস্পতিবার ১৫ জানুয়ারি ২০২৬, মাঘ ২ ১৪৩২, ২৬ রজব ১৪৪৭

ব্রেকিং

নির্বাচনে জামায়াত ১৭৯ আসনে, এনসিপি ৩০ আসনে লড়বে ‘এবার গুলি ফস্কাবে না’, ট্রাম্পের রক্তাক্ত ছবি দেখিয়ে হুমকি ইরানের জুলাই গণঅভ্যুত্থানে অংশগ্রহণকারীদের দায়মুক্তি দিয়ে অধ্যাদেশ হচ্ছে সাংবাদিক আনিস আলমগীরের বিরুদ্ধে এবার মামলা করছে দুদক হাদি হত্যা মামলার পুনঃতদন্তে সিআইডি অধ্যাদেশের দাবিতে সোমবার থেকে সায়েন্স ল্যাব মোড়ে অবস্থান কর্মসূচি, অনড় শিক্ষার্থীরা চলন্ত বাসে ছাত্রীকে রাতভর ‘দলবেঁধে ধর্ষণ’, চালক-হেলপারসহ আটক ৩ কয়েক ঘণ্টা বন্ধ রাখার পর আকাশসীমা আবার খুলেছে ইরান এসএসসি পরীক্ষা শুরু ২১ এপ্রিল ইরানে হত্যাকাণ্ড বন্ধ, তেহরানের দাবি: ফাঁসির পরিকল্পনা নেই ট্রাম্পের ‘যুদ্ধক্ষমতা সীমিত’ লক্ষ্য থেকে সরে এল সিনেট ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি: অধ্যাদেশের দাবিতে ফের সড়কে সাত কলেজ পাবনা ১ ও ২ আসনে ভোটের বাধা কাটল হাসিনার আমৃত্যু কারাদণ্ডের মামলা আপিলের কার্য তালিকায় বাংলাদেশ, পাকিস্তানসহ ৭৫ দেশের অভিবাসী ভিসা বন্ধ করছে যুক্তরাষ্ট্র বিক্ষোভকারী এরফানের মৃত্যুদণ্ড স্থগিত করল ইরান

আন্তর্জাতিক

দূরবর্তী গ্রামে খাদ্যসংকট, দুর্যোগ ঘোষণার দাবি।

 আপডেট: ১৩:৪৫, ৬ ডিসেম্বর ২০২৫

দূরবর্তী গ্রামে খাদ্যসংকট, দুর্যোগ ঘোষণার দাবি।

সহজে ত্রাণ পৌঁছাতে না পারা ও টানা মৌসুমি বৃষ্টিতে সুমাত্রার বন্যা পরিস্থিতি আরও অবনতির দিকে যাচ্ছে। 

আচেহ প্রদেশের গভর্নর মুজাকির মানাফ সতর্ক করে বলেছেন, তীব্র খাদ্য সংকটের কারণে মৃত্যুর সংখ্যা ৮৮৩ জনের বেশি হতে পারে। টানা বন্যা, ভূমিধস ও বিচ্ছিন্নতার কারণে অনেক মানুষ এখন অনাহারে মৃত্যুর ঝুঁকিতে রয়েছে।

দক্ষিণপূর্ব এশিয়া জুড়ে ধ্বংসযজ্ঞ

এক সপ্তাহ ধরে উষ্ণমণ্ডলীয় ঝড় ও তীব্র বৃষ্টিপাতে ইন্দোনেশিয়া, শ্রীলঙ্কা, মালয়েশিয়া, থাইল্যান্ড ও ভিয়েতনামে ১ হাজার ৭৭০ জন প্রাণ হারিয়েছে। 

এই প্রাকৃতিক দুর্যোগের কারণে শুধু ইন্দোনেশিয়াতেই ৮৮৩ জনের মৃত্যু ও এখন পর্যন্ত আরও ৫২০ জন নিখোঁজ থাকার কথা জানিয়েছে দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থা।

আচেহের বহু এলাকা এখনও বিচ্ছিন্ন

ইন্দোনেশিয়ার আবহাওয়া দপ্তর জানিয়েছে, শনিবার আচেহ ও উত্তর সুমাত্রায় আবারও ভারি বৃষ্টির আশঙ্কা রয়েছে। ইতোমধ্যে বহু সড়ক ভেসে গেছে, ঘরবাড়ি কাদায় চাপা পড়েছে এবং দূরবর্তী গ্রামগুলোতে ত্রাণ পৌঁছানো প্রায় অসম্ভব হয়ে পড়েছে।