মঙ্গলবার ০৩ মার্চ ২০২৬, ফাল্গুন ১৯ ১৪৩২, ১৪ রমজান ১৪৪৭

ব্রেকিং

নেতানিয়াহুর কার্যালয়ে হামলার দাবি ইরানের হিজবুল্লাহর গোয়েন্দা সদর দপ্তরের প্রধান নিহত, দাবি ইসরায়েলের খামেনি হত্যার খবর শুনে ‘মর্মাহত’ বাংলাদেশ প্রধান বিরোধীদল হিসেবে জামায়াত পাচ্ছে ডেপুটি স্পিকার: স্বরাষ্ট্রমন্ত্রী ইসরায়েল-মার্কিন যৌথ হামলায় ইরানে নিহত বেড়ে ৫৫৫ বাহরাইনে ক্ষেপণাস্ত্র হামলায় প্রবাসী বাংলাদেশি নিহত, আহত ২ ইসরায়েলের বিমান হামলায় লেবাননে ৩১ জন নিহত, আহত ১৪৯ যুদ্ধের মধ্যে জেবেল আলী বন্দরে আটকা বিএসসির জাহাজ ‘জয়যাত্রা’ হাসিনার রাষ্ট্রদ্রোহ মামলা ‘দ্রুত নিষ্পত্তির জন্য’ অন্য আদালতে যানজট নিরসনে বিশেষজ্ঞদের মতামত শুনলেন প্রধানমন্ত্রী আমরা যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় বসব না: লারিজানি ইরান যুদ্ধ: তেলের দামে উত্থান, পুঁজিবাজারে পতন মধ্যপ্রাচ্য সংকট: তিন দিনে শাহজালালে ৭৪ ফ্লাইট বাতিল ইরান যুদ্ধে ৩ মার্কিন সেনা নিহত, গুরুতর আহত ৫ ইরানের পাল্টা হামলায় আমিরাতে এক বাংলাদেশি নিহত কুয়েতে ড্রোন হামলায় ৪ বাংলাদেশি আহত

আন্তর্জাতিক

সীমান্তে পাকিস্তান-আফগানিস্তান তুমুল গোলাগুলি

 প্রকাশিত: ১৩:১৫, ৬ ডিসেম্বর ২০২৫

সীমান্তে পাকিস্তান-আফগানিস্তান তুমুল গোলাগুলি

পাকিস্তান-আফগানিস্তান সীমান্তে দুই পক্ষের মধ্যে ব্যাপক গুলি বিনিময়ের ঘটনা ঘটেছে বলে জানিয়েছেন উভয় দেশের কর্মকর্তারা।

দিনকয়েক আগে ব্যর্থ শান্তি আলোচনার পর তুমুল উত্তেজনার মধ্যে শুক্রবার রাতে বেশ কয়েকঘণ্টা এ গোলাগুলি চলে।

তাৎক্ষণিকভাবে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

আফগান তালেবানের মুখপাত্র জাবিউল্লাহ মুজাহিদ বলেছেন, পাকিস্তানি বাহিনীই প্রথম কান্দাহার প্রদেশের বোলডাক স্পিন বোলডাক জেলায় হামলা চালায়।

তবে পাকিস্তানের প্রধানমন্ত্রীর কার্যালয় প্রতিবেশী দেশের দিকে অভিযোগের আঙুল তুলে বলেছে, চমন সীমান্তে আফগান বাহিনীই ‘বিনা উসকানিতে গোলাগুলি’ শুরু করে।

“নিজেদের ভূখণ্ডগত অখণ্ডতা ও নাগরিকদের সুরক্ষা নিশ্চিতে পাকিস্তানি পুরোপুরি সজাগ ও অঙ্গীকারাবদ্ধ রয়েছে,” এক বিবৃতিতে বলেছেন মুখপাত্র মোশাররাফ জাইদি।

দক্ষিণ এশীয় দুই প্রতিবেশীর মধ্যে সর্বশেষ দফা শান্তি আলোচনা কোনো ব্রেক থ্রু ছাড়াই শেষ হওয়ার দুইদিন পর এ গুলি বিনিময়ের ঘটনা ঘটল। আলোচনায় কোনো সমঝোতা না হলেও দুই পক্ষ তাদের ভঙ্গুর যুদ্ধবিরতি বজায় রাখতে সম্মত হয়েছে।

অক্টোবরে দুই দেশের মধ্যে প্রাণঘাতী সীমান্ত সংঘর্ষের পর উত্তেজনা কমাতে সৌদি আরব, কাতার ও তুরস্কে একের পর এক বৈঠকের পর এবার সৌদি আরবে আফগান ও পাকিস্তানি কর্মকর্তারা বসেছিলেন, কিন্তু সেই আলোচনা কোনো ফল বয়ে আনেনি।

দুই পক্ষের এই বিরোধের কেন্দ্রে রয়েছে সন্ত্রাসবাদ। ইসলামাবাদ বলছে, আফগানভিত্তিক জঙ্গিরা সম্প্রতি পাকিস্তানে আত্মঘাতী হামলাসহ একাধিক হামলা চালিয়েছে, যেগুলোতে আফগান নাগরিকরা জড়িত ছিল।

কাবুল এই অভিযোগ অস্বীকার করে বলেছে, তারা পাকিস্তানের ভেতরকার নিরাপত্তার দায়িত্ব নিতে পারে না।

অক্টোবরের সংঘর্ষে দুই পক্ষের কয়েক ডজন মানুষের মৃত্যু হয়েছিল। ২০২১ সালে তালেবান আফগানিস্তানের ক্ষমতায় ফেরার পর সেটিই ছিল দুই দেশের মধ্যে সবচেয়ে রক্তক্ষয়ী সীমান্ত সহিংসতা।